
মুজাহিদ শেখ, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি:
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে মাগুরার শ্রীপুরে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে বরাদ্দকৃত মানবিক সহায়তার অর্থ দুঃস্থ ও গরীব জনসাধারনের মাঝে বিতরণ করা হয়েছে। শ্রীপুর উপজেলার আট ইউনিয়নের তিন”শ দুঃস্থ ও গরীব অসহায় জনসাধারনের মাঝে প্রধানমন্ত্রীর এই সহায়তা বিতরণ করা হয়। প্রত্যেক সহায়তাভোগীকে নগদ ১ হাজার করে মোট তিন লক্ষ টাকা বিতরণ করা হয়।
বুধবার সকালে শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে মাগুরা ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তার অর্থ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ শাহিন মিয়া, মাগুরা জেলা কৃষকদলের সভাপতি রুবায়েত হোসেন খান, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন,মুন্সি রেজাউল ইসলাম,উপজেলা যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ, সদস্য সচিব শাহ আলম তুফান,সেচ্ছাসেবকদলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন,সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা ছাত্রদলের আহবায়ক ইয়াসিন আলী সোহেল, সিনিয়র যুগ্ন আহবায়ক এনায়েত মোল্যা ,সদস্য সচিব হেমায়েত হোসেন প্রমুখ।
























