Dhaka , Monday, 24 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু রূপগঞ্জে মহাসড়কের পাশে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ ও ময়লার ভাগার অপসারণের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ কাউখালীতে পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ মীরগঞ্জে অবৈধ সার মজুত, খুচরা ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা কুড়িগ্রামে আইন-শৃঙ্খলা বিষয়ক উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাহাড়ে ‘রেইনবো নেশন’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর রূপগঞ্জে যুবতীকে সাতদিন আটকে রেখে গণধর্ষণ, গ্রেফতার ৩ বাগদান সারলেন অভিনেতা, কাকে মন দিলেন বড় সুখবর পেল বাংলাদেশ বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন লক্ষ্মীপুরের কৃতি সন্তান আব্দুর রহমান খাঁন পাইকগাছায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান খুলে পড়ে ছাত্রী আহত শিপইয়ার্ডে ‘শূন্য প্রাণহানি’ নিশ্চিতের তাগিদ চট্টগ্রাম’র ডিসির সরকারের অনুমোদন ছাড়াই অবৈধভাবে চট্টগ্রামে রিফাইনারি নির্মাণ করছে সুপার পেট্রোকেমিক্যাল রাহুলের সভায় ১০ কোটি রুপি খরচের অভিযোগ বিজেপির মধুপুরে প্রিমিয়ার সিমেন্ট প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ড. মঈন খান মন্ত্রী হয়ে মানুষের ভালোবাসায় সিক্ত হলেন শ্রীপুরে চরমহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির সভাপতিকে বরণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত বিশ্বব্যাংকের ‘বিকল্প নির্বাহী পরিচালক’ আবদুর রহমান খান পবিত্র ওমরাহ পালন করলেন আসিফ মাহমুদ প্রধানমন্ত্রীর দেওয়া রূপরেখা ও নীতিমালা অনুযায়ী কাজ এগিয়ে নেব: ধর্ম প্রতিমন্ত্রী চবির আলাওল হলে শহিদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু র‍্যাব-৯ এর অভিযানে সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় একমাত্র আসামি ‘রবিউল ইসলাম’ গ্রেফতার কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ মাদকমুক্ত সরাইল গড়ার প্রত্যয়ে রাজপথে সরাইল থানাপুলিশের মাদকবিরোধী র‍্যালি মাদকমুক্ত সমাজ গড়তে চট্টগ্রামে সুধী সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত শেখ হাসিনা ‘টেররিস্ট’, দেড় হাজার মানুষ হত্যার পর ভারতে পালিয়েছেন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন কারিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন, মুখ খুললেন সাইফের বোন এক দিনে ১৮ উইকেট পতনের কারণ জানালেন স্টার্ক

শীতকালীন পিঠা উৎসবে রায়পুর স্মার্ট স্কুল।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:14:18 pm, Wednesday, 4 December 2024
  • 130 বার পড়া হয়েছে

শীতকালীন পিঠা উৎসবে রায়পুর স্মার্ট স্কুল।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
  
শীতের শুরুতে তিনদিনব্যপি পিঠা উৎসব, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে লক্ষ্মীপুরের রায়পুর স্মার্ট স্কুল। নিজ হাতে বানানো দেড় শতাধিক বিভিন্ন রকমের নান্দনিক পিঠার পসরা সাজিয়ে আটটি স্টল নিয়ে বসেছে স্কুল শিক্ষার্থী ও অভিভাবকরা। 
দারুণ এ আয়োজন দেখতে ও পিঠার স্বাদ নিতে ক্যাম্পাসে ছিল বিভিন্ন শেণি-পেশার মানুষের ভীড়।
আজ বুধবার সকাল ৯টা থেকে রায়পুর শহীদ মিনার সংলগ্ন স্মার্ট স্কুল ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী গ্রামীণ পিঠার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিতে শীতের মৌসুমে এ আয়োজন করে শিক্ষা প্রতিষ্ঠানটি।
আড়ম্বরপূর্ণ আয়োজনে ফিতা কেটে পিঠা উৎসবের উদ্বোধন করেন রায়পুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্কুল পরিচালনা কমিটির ভাইস চেয়ারম্যান ফজলুল করিম। 
এসময় রায়পুর থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন ভুইয়া- স্কুল পরিচালক সায়েম চৌধুরী- সাংবাদিক তাবারক হোসেন আজাদ- প্রধান শিক্ষক মাহিনুর আলম মিশু উপস্থিত ছিলেন।
পিঠা উৎসবে ঘুরে হাইমাউ মিঠা- রস ভরা পিঠা ঘর- নকশী পিঠা- রকমারি ও টকঝাল মিষ্টি সহ বিভিন্ন নামে ৭টি দোকান দেখা যায়। এতে ডাল পাকন- শুকনা পিঠা- লতা পিঠা- শামুক পিঠা- সাকুর পিঠা, পদ্মার ইলিশ পিঠা- পাটি সাপটা- পান্তুয়া- জেলি কেক- বরফি- দুধ চিতল- ভাপা পিঠা- নকশি পিঠা- ঝুনঝুনি পিঠা- মুগ পাকন- ক্ষীর পাটি সাপটা- হৃদয় হরণ ও নারিকেল বেলি পিঠাসহ দেড় শতাধিক পিঠা দেখা গেছে। একেকটির স্বাদ একেক রকম। একেকটি দোকানে ৩০ ধরনের পিঠা থাকলেও সবগুলোর নামও অজানা শিক্ষার্থীদের।
৫ম শ্রেণির ছাত্রী তাবাস্সুম বিনতে বলেন- পিঠাগুলো আমরা নিজ হাতেই বানিয়েছি। অবশ্যই মাসহ অন্যদের সহযোগিতা নিতে হয়েছে। অনেক পিঠার নাম আমরা জানতাম না। এ আয়োজনের মাধ্যমে পিঠাগুলো বানানো শিখলাম। পিঠার নামও শিখতে পেরেছি। প্রিয় প্রতিষ্ঠানের মাধ্যমে এটি স্মরণীয় হয়ে থাকবে।
পিঠা উৎসব দেখতে আসা গৃহিনী খুশবু আক্তার বলেন- আমার বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায়। স্বামীর চাকুরী ও বাচ্চার লেখাপড়ার সুবাধে এখানে থাকি। স্কুলে পিঠা উৎসবের খবর পেয়ে দেখতে এসেছি। মনমুগ্ধকর একটি আয়োজন ছিল। কয়েকটি পিঠা খেয়েছি ও কিনেছি। 
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাইনুর আলম মিশু বলেন- শীতের শুরুতে আমরা পিঠা উৎসবের আয়োজন করেছি। সেই সাথে প্রতিষ্টানে ভর্তি উৎসবও চলছে। সবগুলো পিঠা অভিভাবকদের সহযোগিতায় শিশু শিক্ষার্থীরা বানিয়েছে। প্রতিটি স্টলেই নতুন ধরনের পিঠা দেখছি। আয়োজনটি শিক্ষার্থী- শিক্ষক ও অভিভাবকরা দারুণভাবে উপভোগ করেছেন। অনুষ্ঠানে অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতি সরব রয়েছে।
রায়পুর থানার ওসি নিজাম উদ্দিন ভুইয়া বলেন- পিঠা উৎসব অসাধারণ একটি আয়োজন ছিল। প্রত্যেকটি স্টল ঘুরে দেখেছি। স্টলগুলোতে এতো পিঠা উঠেছে, এরমধ্যে অনেক পিঠার নাম নিজেও জানি না। গ্রামীণ ঐতিহ্য ধারণে স্মার্ট স্কুলের এ আয়োজন প্রশংসনীয়। এ উৎসবটি পুরনো স্মৃতি মনে করিয়ে দিয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সেলাই মেশিন ও শিক্ষা উপকরণ বিতরণ করলেন এমপি মোস্তাফিজুর রহমান বিয়া দিপু

শীতকালীন পিঠা উৎসবে রায়পুর স্মার্ট স্কুল।।

আপডেট সময় : 01:14:18 pm, Wednesday, 4 December 2024