Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ: দেড় মাস পর নর্থ বেঙ্গল মোড় থেকে ধরা পড়ল গোলাপ বিজিবির কড়া নজরদারি: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও মাদক জব্দ টেকনাফ-উখিয়ার জনগণ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে, অপহরণ, মাদক ও মানব পাচার, বন্ধের পদক্ষেপ – কবীর ছিদ্দিকী। টেকনাফের হ্নীলাতে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা রামু থানা পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেফতার নারায়ণগঞ্জে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত নগরীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনে মতবিনিময় সভা সোনারগাঁওয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোতোয়ালী থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেট পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি:- ডিসি জাহিদ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার রূপ পাল্টেও হয়নি শেষ রক্ষা, অবশেষে গ্রেফতার মুহসিন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার সাদিক আব্দুল্লাহ। সব ধর্মের মানুষদের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই :- মেয়র ডা. শাহাদাত কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা নগরীতে হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া মামলাসহ ১৮টি মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী তুহিন গ্রেফতার পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ

শরীয়তপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে মারধর করলেন শ্রমিক নেতা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 05:11:35 am, Sunday, 5 May 2024
  • 120 বার পড়া হয়েছে

শরীয়তপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে মারধর করলেন শ্রমিক নেতা।।

জেলা প্রতিনিধি শরীয়তপুর।।
শরীয়তপুর সদর হাসপাতালে ছেলেকে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এলিম পাহাড়ের বিরুদ্ধে। 
শনিবার -০৪ মে- দুপুরে জেলা সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ঘন্টাব্যাপী হাসপাতালের সকল কার্যক্রম বন্ধ রাখে চিকিৎসকরা।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়- রবিবার দুপুরে একটি মারামারির ঘটনায় মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসেন শ্রমিক নেতা এলিম পাহাড়ের ছেলে অভি পাহাড় -১৫-। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যে হাসপাতালে ছুটে আসেন এলিম পাহাড় ও তার লোকজন। এসময় হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বপালন করছিলেন চিকিৎসক লিমিয়া সাদিয়া। আর তার পাশেই ময়নাতদন্তের রিপোর্ট তৈরি করছিলেন চিকিৎসক শাহরিয়ার ইয়াছিন। এসময় এলিম পাহাড় তার ছেলেকে দ্রুত চিকিৎসা না দেওয়ার অভিযোগ তুলে কর্তব্যরত চিকিৎসক লিমিয়া সাদিনাকে গালমন্দ শুরু করলে চিকিৎসক শাহরিয়ার ইয়াছিন প্রতিবাদ করেন। আর তখনি চিকিৎসক শাহরিয়ার ইয়াছিনের শার্টের কলার ধরে সকলের সামনে তাকে চর থাপ্পড় দেয়া হয় এবং চিকিৎসকের প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করে নষ্ট করে ফেলা হয়।
এসময় চিকিৎসকের চিৎকার শুনে হাসপাতালটির তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান ছুটে আসলে তাকেও ধাক্কা দেয়ার পাশাপাশি টানাহ্যাচরা করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যায় এলিম পাহাড় ও তার লোকজন। পরে অভিযান চালিয়ে এলিম পাহাড়কে আটক করে পুলিশ। 
আটকের আগে অভিযুক্ত শ্রমিক নেতা এলিম পাহাড় মুঠোফোনে বলেন- হাসপাতালে আমার ছেলেকে নিয়ে আসার পর ২ ঘন্টার মধ্যে কোন ডাক্তার চিকিৎসা দিতে আসেনি। আমার ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলো। চিকিৎসককে বললে ওনি শুধু বলেন আমার সময় হলে দেখবো।
ডাক্তার শাহরিয়ার ইয়াছিন অভিযোগ করে বলেন- আমি জরুরি বিভাগে বসে প্রশাসনিক কাজ করছিলাম। তখন চিকিৎসক লিমিয়া অন্য একটি রোগী দেখছিলেন। এলিম পাহাড় এসেই ডাক্তার লিমিয়ার উপরে চড়াও হন। আমি তাকে বললাম একটু অপেক্ষা করে রোগি দেখবেন। তখন বলেন তুই কেন আসলি না বলেই চর থাপ্পড় মারেন।
জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক লিমিয়া সাদিয়া বলেন- আমি রোগিটাকে দেখে হ্যান্ড গ্লোবস পরে আসতে যতটুকু সময় লাগে ওই টুকুই দেরি হয়েছিল। এতেই ওই শ্রমিক নেতা ডাক্তার শাহরিয়ার ইয়াছিনের উপরে ক্ষিপ্ত হয়ে পরেন। আমি তাকে থামাতে গেলে সে আরো ক্ষিপ্ত হয়ে গায়ে হাত তুলেন।
জানতে চাইলে শরীয়তপুর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফারুক চৌকিদার বলেন- আমি যতটুকু জেনেছি তার ছেলেকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার এক থেকে দেড় ঘন্টা অপেক্ষা করেন। এতে তিনি ক্ষিপ্ত হয়ে রাগারাগি করেছেন। তবে গায়ে হাত দেয়ার বিষয়টি জানা নেই। সে যদি চিকিৎসকের গায়ে হাত দিয়ে থাকেন- তাহলে তার বিরুদ্ধে হাসপাতাল কর্তৃপক্ষ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করতে পারেন।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক হাবিবুর রহমান বলেন- আমি চিৎকার শুনে জরুরি বিভাগে গেলে আমার সাথেও তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আমি ঘটনাস্থলে গিয়েও দেখেছি তার রোগী পুরোপুরি সুস্থ। আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানাই। 
এবিষয়ে জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার -নড়িয়া সার্কেল- আহসান হাবীব বলেন- এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হচ্ছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত

শরীয়তপুরে চিকিৎসা দিতে দেরি হওয়ায় দুই চিকিৎসককে মারধর করলেন শ্রমিক নেতা।।

আপডেট সময় : 05:11:35 am, Sunday, 5 May 2024