Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

শব্দদূষণ রোধে অকারণে হর্ন বাজানো বন্ধের আহ্বান: উপদেষ্টা রিজওয়ানা হাসান

  • Reporter Name
  • আপডেট সময় : 07:44:52 pm, Saturday, 17 January 2026
  • 37 বার পড়া হয়েছে

বিজয় চৌধুরী, ঢাকা:

শব্দদূষণ নিয়ন্ত্রণে অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধ করার ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, তথ্য ও সম্প্রচার এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, হর্ন বাজানো আমাদের দীর্ঘদিনের একটি বদভ্যাসে পরিণত হয়েছে। এই অভ্যাস পরিবর্তনে আইন প্রয়োগের পাশাপাশি মানুষের সচেতনতা ও মানসিকতার পরিবর্তন জরুরি।
শনিবার রাজধানীতে পরিবেশ অধিদপ্তর বাস্তবায়নাধীন ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’-এর আওতায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর যৌথ উদ্যোগে আয়োজিত হর্নবিরোধী মোটর শোভাযাত্রার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা রিজওয়ানা হাসান জানান, ‘শব্দ দূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২৫’-এর গেজেট ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এ বিধিমালায় পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও আইন প্রয়োগের দায়িত্ব দেওয়া হয়েছে, যাতে রাস্তায় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে শব্দদূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন। তিনি বলেন, ঢাকার বেশ কয়েকটি এলাকাকে ইতোমধ্যে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়েছে এবং এসব এলাকায় নজরদারি আরও জোরদার করতে হবে।
শব্দদূষণের প্রধান দুটি উৎস হিসেবে হর্ন বাজানো ও আতশবাজি ফোটানোর বিষয়টি উল্লেখ করে উপদেষ্টা বলেন, এসব ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। বিশেষ করে নববর্ষসহ বিভিন্ন উৎসবে আতশবাজি যেন নির্দিষ্ট স্থানে সীমিত পরিসরে ফোটানো হয়, সে বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
মানুষের আচরণগত পরিবর্তনে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেন, শব্দদূষণের ক্ষতিকর প্রভাব ব্যাপকভাবে তুলে ধরতে গণমাধ্যমকর্মীদের আরও সক্রিয় হতে হবে। তিনি স্বপ্রণোদিত হয়ে হর্ন না বাজানোর বার্তা প্রচারের আহ্বান জানান। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে বধিরতার ঝুঁকি থেকে রক্ষা করতে হলে শব্দদূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে—তবেই টেকসই পরিবর্তন সম্ভব হবে।
‘আর নয় শব্দ দূষণ, জয় হোক সুস্থ জীবন’—এই স্লোগান সামনে রেখে বর্ণিল মোটর শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন উপদেষ্টা। শোভাযাত্রাটি সকালে মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে ফার্মগেট, কারওয়ান বাজার ও বিজয় স্মরণী ঘুরে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সারোয়ার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিসুর রহমান, শব্দদূষণ নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক ফরিদ আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরিবেশ অধিদপ্তরের আয়োজনে গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে টানা ১০ দিন ধরে শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়। মোটর শোভাযাত্রার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। ক্যাম্পেইন বাস্তবায়নে ‘গ্রীন ভয়েস’-এর তরুণ স্বেচ্ছাসেবী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

শব্দদূষণ রোধে অকারণে হর্ন বাজানো বন্ধের আহ্বান: উপদেষ্টা রিজওয়ানা হাসান

আপডেট সময় : 07:44:52 pm, Saturday, 17 January 2026