Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা পাইকগাছায় বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বাকলিয়ায় গুলিবর্ষণকারী অস্ত্রধারী সন্ত্রাসী শ্যুটার ফারুক গ্রেফতার গণভোটের অধিকার ফেরানোর দাবি: লালমনিরহাটে ১১ দলীয় জোটের গণসংযোগ ও লিফলেট বিতরণ রূপগঞ্জে অনুমতি ছাড়াই ভোজ্যতেল ব্র্যান্ডিং দুই প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা সীমান্তে ১৫ বিজিবির অ্যাকশন: মাদক ও বিপুল পরিমাণ ডিজেলসহ কারবারি গ্রেপ্তার ফতুল্লায় ঝুট দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে বন্দুকযুদ্ধ, গুলিবিদ্ধসহ আহত ১০ টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন ঢাকায় সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার: কড়া নিরাপত্তায় আনা হলো লালমনিরহাটে ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর… ক্ষুধামুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আশ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ নোয়াখালীতে ৩ হাজার লিটার অবৈধ জ্বালানি ডিজেল জব্দ মোংলায় জাতীয় গোয়েন্ধা সংস্থার সংবাদে অবৈধ তেলের গোডাউনে র‌্যাবের অভিযান বিজিবির হস্তক্ষেপে দেশে ফিরল লাশ: পাটগ্রামে আলী হোসেনের মরদেহ বুঝে নিল পরিবার রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও একটি চুনা কারখানা গুড়িয়ে দেয় তিতাস কর্তৃপক্ষরা। সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বর্ণাঢ্য আয়োজন সাতকানিয়ায় অবৈধ জ্বালানি মজুদ: মধ্যরাতে অভিযানে ৪০০ লিটার অকটেন-ডিজেল জব্দ ফুটবল উন্মাদনায় পাইকগাছা; চ্যাম্পিয়ন মডেল-শিববাটী রূপগঞ্জে শীতলক্ষ্যা নদীতে থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার ভোজ্য তেলের মজুদ নিয়ে উপজেলা প্রশাসন ও র‍্যাব-১১ তদারকি ; অবৈধ মজুদে কোন ছাড় নেই ইউএন সিএমপি’র পাঁচলাইশ মডেল থানা এলাকায় ক্লোজ সার্কিট ক্যামেরা’র শুভ উদ্বোধন কাউখালীতে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিমেলা শুরু সায়েদাবাদে বাস টার্মিনাল এলাকায় ডিএসসিসির বড় অভিযান: ২৪০টি অবৈধ বাস কাউন্টার উচ্ছেদ শুরু ফেনীতে ভোজ্যতেলের মজুদ এবং অনুমোদন বিহীন লেভেলিং’র বিরুদ্ধে র‍্যাব-৭, চট্টগ্রাম’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও  নিরাপদ খাদ্য অধিদপ্তরের সাঁড়াশি অভিযান ১১ এপ্রিল ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচন লালমনিরহাট ও কুড়িগ্রামে বিজিবির বিশেষ অভিযান: মাদক ও মালামাল জব্দ পদ্মা সেতুর উভয় প্রান্তে ইটিসি রেজিষ্ট্রেশন শুরু; দ্রুত ও নিরবচ্ছিন্ন যাতায়াতে উন্মোচিত হচ্ছে নতুন দিগন্ত রূপগঞ্জে শীতলক্ষ্যা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার পুষ্টিকর খাবারের নামে শিক্ষার্থীদের দেওয়া হচ্ছে নষ্ট কলা লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত: পতাকা বৈঠকে বিজিবির তীব্র প্রতিবাদ

লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:39:02 pm, Friday, 13 February 2026
  • 38 বার পড়া হয়েছে

চঞ্চল,

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাটের রাজনৈতিক মানচিত্র এখন সম্পূর্ণ ধানের শীষের রঙে রঞ্জিত। জেলার তিনটি আসনেই বিপুল ভোটের ব্যবধানে জয়ী হয়ে ক্লিন সুইপ করেছে বিএনপি মনোনীত প্রার্থীরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই অভাবনীয় সাফল্যের মূল চাবিকাঠি ছিল অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সুসংগঠিত নেতৃত্ব এবং কৌশলী নির্বাচনী প্রচারণা।

লালমনিরহাট জেলার ৩টি আসনের চূড়ান্ত ফলাফলঃ

লালমনিরহাট-১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনে ধানের শীষের প্রার্থী হাসান রাজীব প্রধান ১,৩৮,৬৮৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন, যেখানে নিকটতম প্রতিদ্বন্দ্বী দাড়িপাল্লার আনোয়ারুল ইসলাম রাজু পেয়েছেন ১,২৯,৫৭২ ভোট। লালমনিরহাট-২ (আদিতমারী-কালীগঞ্জ) আসনেও জয়ের ধারা অব্যাহত রেখে রোকন উদ্দিন বাবুল ১,২৩,৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: ফিরোজ হায়দার লাভলু পান ১,১৭,২৫২ ভোট। লালমনিরহাট-৩ (সদর) আসনে নেতৃত্বের অনন্য রেকর্ড গড়ে বিজয়ী হয়েছেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু; তিনি ১,৩৯,৬৫১ ভোট পেয়ে বিশাল ব্যবধানে জয়ী হন, বিপরীতে দাড়িপাল্লা প্রতীকের মো: আবু তাহের পেয়েছেন মাত্র ৫৬,২৪৪ ভোট।

সাফল্যের নেপথ্যে দুলুর অনন্য ত্যাগ ও কৌশলঃ

লালমনিরহাটের এই ঐতিহাসিক বিজয়ের পেছনে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর সাংগঠনিক তৎপরতা ছিল প্রশংসনীয়। লালমনিরহাট-১ ও ২ আসনে জামায়াতে ইসলামীর শক্তিশালী অবস্থান থাকা সত্ত্বেও তাঁর জাদুকরী নেতৃত্ব এবং বিশাল নির্বাচনী জনসভাগুলো সাধারণ ভোটারদের ধানের শীষের অনুকূলে নিয়ে আসতে সক্ষম হয়েছে। তিনি অভ্যন্তরীণ কোন্দল নিরসন এবং নেতাকর্মীদের সঠিক দিক-নির্দেশনা প্রদানের মাধ্যমে পুরো জেলাকে ঐক্যবদ্ধ করতে অসামান্য ভূমিকা পালন করেছেন।

সবচেয়ে বড় বিষয় হলো, নিজের নির্বাচনী আসনে প্রচারণায় বিঘ্ন ঘটতে পারে জেনেও তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলীয় সামষ্টিক স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন এবং জেলার প্রতিটি আসনে সময় দিয়ে প্রমাণ করেছেন যে দলীয় লক্ষ্যই তাঁর কাছে প্রধান। তাঁর এই নিঃস্বার্থ প্রচেষ্টা এবং রাজনৈতিক প্রজ্ঞা লালমনিরহাটের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, যা বর্তমানে জেলাজুড়ে সর্বত্র প্রশংসিত হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাঁচবিবিতে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন, উপকৃত হবেন স্থানীয় কৃষকরা

লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা

আপডেট সময় : 03:39:02 pm, Friday, 13 February 2026