মোঃ মাসুদ রানা মনি
রামগঞ্জ লক্ষ্মীপুর প্রতিনিধি।।
লক্ষ্মীপুরের সদর উপজেলার পৌরসভা ১৪নং ওয়ার্ডের ইটের পোল নামক এলাকায় শুক্রবার রাতে মহুয়া ইসলাম অর্পিতা -২০- নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
জানা যায়- মহুয়া ইসলাম অর্পিতার প্রায় বছর খানেক আগে- লক্ষ্মীপুর পৌরসভার ১৪নং ওয়ার্ডের ফজল করিম মাষ্টার বাড়ীর
মাহাতাব উদ্দিন ইকবাল খান এর পুত্র জীবনের সাথে পারিবারিক ভাবে বিবাহ বন্ধনে আবদ্ধহয়। মৃত অর্পিতার পিতা সিমুল হাসান পুতুল জানান- বিবাহের পর থেকে তার মেয়ের সাথে শশুর বাড়ির লোকেরা বিভিন্ন বিষয় নিয়ে কলহ সৃষ্টি করতো। বারবার দরবার হওয়ার পরও মেয়ে- জীবনে সুখের আশায় সংসার করতে থাকে গত তিনদিন আগে আমার সাথে কথা হয়েছিল। হঠাৎ আজ তার স্বামীর বাড়ী থেকে খবর আসে সে আত্মহত্যা করেছে। তাৎক্ষনিক আমরা ছুটে আসি। দেখি মেয়েকে মেরে সিলিং ফ্যান এর সাথে ঝুলিয়ে রাখে।- আমার মেয়েকে তার স্বামী- শ্বাশুড়ি ও ননদ প্রায় নির্যাতন করতো তারাই তাকে মেরে ফেলছে।
লক্ষ্মীপুর সদর থানা থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
নিহত অর্পিতা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চরমান্দারী গ্রামের করিম উদ্দিন পাটওয়ারী বাড়ীর সিমুল হাসান পুতুলের কন্যা।

























