Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ

লক্ষ্মীপুরে প্রকাশ্যে দুই নারীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:47:32 pm, Monday, 23 December 2024
  • 80 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুরে প্রকাশ্যে দুই নারীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতা।।

মোঃ মাসুদ রানা মনি
লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি।।
   
লক্ষ্মীপুরে জমি সংক্রান্ত  বিরোধের জের ধরে রাশেদ আলম নামের এক যুবলীগ নেতা প্রকাশ্যে কাঠ দিয়ে তার দুই ফুফাতো বোন শেফালী বেগম ও ভাবনা আক্তারকে পিটিয়ে আহত করেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। 
পরে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রাশেদের নামে মামলা হলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মোন্নাফ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনাটি ঘটেছে রোববার -২২ ডিসেম্বর- দুপুরে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের পশ্চিম সৈয়দপুর গ্রামের সাহাদুল্লাহ হাজী বাড়িতে। 
গ্রেপ্তার রাশেদ সাহাদুল্লাহ হাজী বাড়ির মৃত মাহবুবুল ইসলামের ছেলে। তিনি মাদকাসক্ত ও মাদক কারবারির সঙ্গে জড়িত। এছাড়া আওয়ামী লীগ ও বিএনপির লোকজনের সহায়তায় জোরপূর্বক স্থানীয় কৃষকদের জমির মাটি বিক্রি করতেন বলে অভিযোগ উঠেছে। তিনি নিজেকে লাহারকান্দি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিতেন।
১৭ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, লোকজনের সামনেই এক নারীকে কাঠ দিয়ে মারধর করছেন অভিযুক্ত রাশেদ। তাকে উপস্থিত লোকজন আটকানোর চেষ্টা করছে।  
ভুক্তভোগী ভাবনা আক্তার গণমাধ্যমকে বলেন, ২০০৩ সালে নানার বাড়িতে আমার মা ফাতেমা আক্তার জমি কেনে। ওই জমি রাশেদ অন্য একজনের কাছে বিক্রি করে দেয়। সেখানে ঘর করতে গেলে আমিসহ আমার খালাতো বোন শেফালী বাঁধা দেই। এতে রাশেদ আমাদের কাঠ দিয়ে পিটিয়েছে। পরে স্থানীয়রা উদ্ধার করে। 
লাহারকান্দি ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. তফসির বলেন, রাশেদ যুবলীগের কোনো দায়িত্বে ছিল না। কখনো তাকে কোনো প্রোগ্রামেও দেখিনি। রাশেদ মাদকাসক্ত ও ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। মাদক সেবনের কারণে কিছুদিন সে অসুস্থ ছিল। জমি দখল ও মাটি লুটসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে সে জড়িত রয়েছে। আওয়ামী লীগ ও বিএনপির কয়েকজনকে ম্যানেজ করে সে অপকর্মগুলো করে আসছিল।
লাহারকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোজাম্মেল হোসেন মহব্বত বলেন, রাশেদ খারাপ প্রকৃতির ছেলে। সে মাদক সেবন ও মাদক কারবারির সঙ্গে জড়িত। এলাকায় তার বিরুদ্ধ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।
সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. আবুল কালাম আজাদ বলেন- মারধরের ঘটনায় দুই নারী হাসপাতালে এসে চিকিৎসা নেয়। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- আব্দুল মোন্নাফ বলেন- ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্ত রাশেদকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে প্রকাশ্যে দুই নারীকে পিটিয়ে আহত করলো যুবলীগ নেতা।।

আপডেট সময় : 12:47:32 pm, Monday, 23 December 2024