
তৌহিদ বেলাল।।
পাহাড় ধসে মাটি চাপা পড়ে কক্সবাজারের উখিয়ায় শিশুসহ ২ জনের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে উখিয়ার বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা আনোয়ার ইসলামের স্ত্রী জান্নাত আরা (২৮) এবং তাদের মেয়ে মাহিমা আক্তারের (০১) নাম জানা গেছে।
ফায়ার সার্ভিসের কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক অতীশ চাকমা জানান, বিকেল ৫টার দিকে ৯ নম্বর ক্যাম্পের সি-ব্লকে পাহাড় ধসে আনোয়ার ইসলামের বসতঘরের উপর পড়ে। এতে মাটি চাপা পড়ে একই পরিবারের তিনজন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। এরপর মাটি চাপা অবস্থায় মা-মেয়েকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার করা হয় আনোয়ারকে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে

























