নারায়ণগঞ্জ- প্রতিনিধি।।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী সহ ৪৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকাল উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রের নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী নিহত রোমান মিয়ার খালা রিনা বেগম বাদী হয়ে এ হত্যা মামলা দায়ের করেন।
দায়ের করা মামলার এজাহার থেকে জানা যায়- গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এ ঘটনায় রূপগঞ্জের চনপাড়া পূর্নবাসন কেন্দ্রে আনন্দ মিছিল বের করে স্থানীয় ছাত্র জনতা। মিছিলে শেখ হাসিনা- সেতু মন্ত্রী ওবায়দুল কাদের- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও গাজীর পুত্র গোলাম মর্তুজা পাপ্পার হুকুমে গুলি করে হত্যা করা হয় শিক্ষার্থী রোমান মিয়াকে।
পরে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন ।
এ ঘটনায় বুধবার বিকালে নিহতের খালা রিনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় এই হত্যা মামলা দায়ের করেন। এতে ৪৫ জনের নাম উল্লেখ্যসহ আরও অজ্ঞাত ৬০ জনকে আসামী করা হয়।

























