নিলয় আহমেদ রাফি
স্টাফ রিপোর্টার।।
রূপগঞ্জে কিশোর গ্যাং রাস্তা অবরোধ করে স্বামীকে পিটিয়ে স্ত্রীর স্রীলতাহানি করে-নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে।
উপজেলার কাঞ্চন পৌরসভার তারোইল গ্রামের মৃত আমান উল্লাহ মিয়ার ছেলে ‘আরিফ মিয়া ও তার স্ত্রী ইভা আক্তারের সাথে এ ঘটনা ঘটে ।
আরিফ মিয়া জানায়, শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার পাইস্কা গ্রামের তাহার শ্বশুর বাড়ি হইতে স্ত্রী ইভা আক্তার কে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হইয়া পূর্বাচল রিমঝিম টাউনের সামনে ফাঁকা রাস্তায় পৌছানো মাত্রই পূর্ব হইতে উৎপেতে থাকা কিশোর গ্যাংয়ের ৮-১০ জন সদস্য বিভিন্ন মারাত্বক দেশীয় অস্ত্র-শস্ত্র দা-রামদা-চাপাতি-লোহার রড ও লাঠিসোটা দ্বারা সজ্জিত হইয়া মোটর সাইকেল এর গতিরোধ করে অতর্কিতভাবে হামলা চালিয়ে এলোপাতাড়িভাবে পিটিয়ে শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা-জখম করে । এ সময় সাথে থাকা স্ত্রী ইভা আক্তার বাধা দিলে,তাকে মারধর করে শরীরে পরিহিত কাপড় চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি ঘটিয়ে নগদ অর্থসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
পরবর্তীতে তাদের চিৎকার চেচামেচিতে এলাকার লোকজন ছুটে এসে তাদেরকে উদ্ধার করে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পেরন করে।
এই ঘটনায় আরিফের ভাই শরীফ বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৪ জনের নাম সহ অজ্ঞাত আরো ৪-৫ সদস্যের বিরুদ্ধে রুপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে দায়েরকৃত আসামিরা হলো-১। মারুফ-১৯-পিতা – দিতার-২। ইকরামুল-২০-পিতা- ইলিয়াছ ভূইয়া-৩। সাকিব-২২-পিতা- অজ্ঞাত, ৪। জাহাঙ্গীর-২২-পিতা-সুবাহান মোল্লা, সর্ব সাং- পাইস্কা দড়িচাড়িতাল্লুক-মোল্লাবাড়ি-থানা-রূপগঞ্জ-জেলা- নারায়ণগঞ্জ।

























