Dhaka , Thursday, 20 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন মুরগি চুরির অপবাদে প্রবাসীর স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ১ কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা, প্রধান আসামি গ্রেপ্তার বিয়ের প্রলোভনে লক্ষ্মীপুরে গৃহবধূকে নৌকায় নিয়ে ধর্ষণ “চলো যাই যুদ্ধে,, মাদকের বিরুদ্ধে” রামগঞ্জে র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত জেলা পরিষদ এলাকায় টেক্সি-মাইক্রো স্ট্যান্ড স্থাপনের প্রতিবাদে স্মারকলিপি গণঅভ্যুত্থানের চেতনা ছড়িয়ে দিতে লালমনিরহাটে বিতর্ক ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইউএসটিসিতে আপসাইক্লিং ও সার্কুলার ইকোনমি নিয়ে TriRE-এর হাতে-কলমে কর্মশালা বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৫৫ তম মৃত্যুবার্ষিকী কাউখালীতে স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন পুঁজি ছাড়াই লাভজনক এনসিটি যাচ্ছে ডিপি ওয়ার্ল্ডের হাতে ফতুল্লায় উচ্ছেদ অভিযানে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি মাদক ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করুন: গর্জনিয়ায় রামুর ওসি ফজলুল হক মার্কস অলরাউন্ডার প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় রূপগঞ্জের সহিতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী হাদিকা হানিফ হিমি ঢাকা বিভাগে দ্বিতীয় কালিয়াকৈরের ঐতিহ্যবাহী বড়ইবাড়ী এ কে ইউ ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি হলেন ভিপি ইব্রাহিম নকশাবহির্ভূত ভবনের বিরুদ্ধে চউকের অভিযান অব্যাহত, সাবেক মেয়র রেজাউল করিমের ভবনসহ ৭টিতে ২৭ লাখ টাকা জরিমানা পাইকগাছায় অবৈধ জাল জব্দ; আগুনে পুড়িয়ে বিনষ্ট সরাইল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার-১০ দোহাজারীতে কোদালের কোপে স্ত্রীর মৃত্যু, ঘাতক স্বামী আটক পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত আমরা একটি সুস্থ ও অপরাধমুক্ত সমাজ উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ – জেলা পুলিশ সুপার মোবারক হত্যাকারীদের ফাঁসির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সাতকানিয়া সার্কেল অফিসার আরিফুল ইসলাম সিদ্দিকী নীলফামারীতে হামলার শিকার চবির চারুকলা শিক্ষার্থী, মাথায় চার সেলাই সাইনবোর্ডে অবৈধ দোকানপাট উচ্ছেদ, যানজট নিরসনে অভিযান তীব্র সমালোচনার মুখে রাহাত ফতেহ আলী খান, নেপথ্যে যে কারণ কোচের যে ৬ শব্দে পাল্টে গেল টাইগাররা ট্রাম্পের জনপ্রিয়তা নেমে এলো সর্বনিম্নে চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়নস’ জোড়া মুকুট জয় রামু সেনানিবাসের শিক্ষার্থী আফিয়ার

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:22:23 pm, Monday, 16 September 2024
  • 270 বার পড়া হয়েছে

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন।।

মোঃআবু কাওছার মিঠু 
  
নারায়ণগঞ্জ- প্রতিনিধি।। 
  
নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকার বিস্মিল্লাহ আড়তদারদের উপর চাপ সৃষ্টি- ভয়ভীতি ও জিম্মি করে সন্ত্রাসী কর্তৃক দুই কোটি টাকা চাঁদা আদায়ের প্রতিবাদে ও প্রদানকৃত টাকা ফেরতের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ করেছে আড়তদার ও ব্যবসায়ীরা। গতকাল ১৬সেপ্টেম্বর সোমবার উপজেলা কমপ্লেক্স চত্বরে তারা এ মানববন্ধন করে। 
মানববন্ধনপূর্বক  উপজেলা কমপ্লেক্স চত্বরে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আড়তের মালিক মজিবুর রহমান। সভায় বক্তব্য রাখেন আড়তের পরিচালক আয়ুব আলী- ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন- বিসমিল্লাহ বাণিজ্যালয়ের মালিক কাজল হোসেন- শেরপুর বাণিজ্যালয়ের মালিক শহিদুল ইসলাম- ব্যবসায়ী ইলিয়াস মোল্লা- রফিকুল ইসলাম, মীম খাবার হোটেলের মালিক খোকন ফরাজী- আলমগীর হোসেন প্রমুখ। 
সভায় বক্তারা বলেন- জাপান-বাংলা আড়তের নামে ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে সন্ত্রাসীরা দুই কোটি টাকা চাঁদা আদায় করেছে। জমির মালিক সেলিম প্রধানের কাছ থেকে  ১৬বিঘা জমি ১০বছরের জন্য ভাড়া নিয়ে মজিবুর রহমান দোকান তৈরি করে ১লাখ ৫০হাজার টাকা করে ব্যবসায়ীদের মধ্যে দোকান বরাদ্দ দেন। পরে তা লাভজনক হওয়ায় চুক্তি ভঙ্গ করে জমির মালিক সেলিম প্রধান নিজেই বিসমিল্লাহ পাইকারি কাঁচাবাজার ও ফলের আড়তটি দখলে নেওয়ার পাঁয়তারা করছে। বিসমিল্লাহ আড়তে পাইকারি কাঁচাবাজার, শাক-সবজি- ফল- মুদিমনোহরী- কৃষিপণ্য- আদা- রসুন- পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় ৩৫০টি দোকান রয়েছে। আড়তদারকে জিম্মি করে দোকানদারদের কাছ থেকে সন্ত্রাসীরা ৫০হাজার টাকা থেকে ৫লাখ টাকা পর্যন্ত জোরপূর্বক আদায় করছে। কয়েকটি দোকানদারকে উচ্ছেদ করে সেই দোকান ৫লাখ টাকায় নতুন করে বিক্রি করা হচ্ছে। বর্তমানে প্রতিটি দোকান থেকে ৫লাখ টাকা হারে চাঁদা দাবি করা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোন সুফল হচ্ছে না। পরে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মুড়াপাড়া-মাহমুদাবাদ সড়ক প্রদক্ষিণ করে।
এ ব্যাপারে ব্যবসায়ী সমিতির সভাপতি সাব্বির হোসেন বাদি হয়ে জমির মালিক সেলিম প্রধান- নবী হোসেন- রিপন প্রধান ও খোকন মিয়াকে আসামী করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। 
রূপগঞ্জ থানা ওসি লিয়াকত আলী বলেন- ব্যবসায়ী সমিতির সভাপতির অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শেষ হলো বহুল প্রতীক্ষিত রাষ্ট্রপতি নির্বাচন

রূপগঞ্জে বিসমিল্লাহ আড়তের দখল ও প্রদেয় টাকা ফেরতের দাবিতে মানববন্ধন।।

আপডেট সময় : 12:22:23 pm, Monday, 16 September 2024