
মাকসুদুল হোসেন তুষার,
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় সাড়ে ১০০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তারাব পৌর বিএনপি নেতা মোস্তফা মনোয়ার শাওন ভূইয়ার উদ্যেগে উপজেলার খাদুন এলাকার ভূইয়া ফেব্রিক্স এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, চিনি, সেমাই, তেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য, যা ঈদকে সামনে রেখে সুবিধাবঞ্চিত পরিবারের কিছুটা স্বস্তি এনে দেবে বলে মনে করছেন আয়োজকরা।
এসময় মোস্তফা মনোয়ার শাওন ভূইয়া সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে প্রতি বছরই এমন উদ্যোগ নেওয়া হয়। এমপি মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশনায় এলাকার দরিদ্র মানুষের মুখে ঈদের হাসি ফোটাতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
আমাদের সবার উচিত ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া। ঈদের আগের অসহায়দের মাঝে ঈদ সামগ্রী দিতে পেরে অনেক তৃপ্তি পাচ্ছি।
ঈদ সামগ্রী পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তাদের পরিবারের জন্য উৎসবের প্রস্তুতি নেওয়া অনেকটাই সহজ হয়ে গেল।
এসময় উপস্থিত ছিলেন, তারাব পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান পিন্টু, তারাব পৌর ৫নংওয়ার্ডের যুবদলের সভাপতি আবদুল আওয়াল ভূইয়া তারাবো পৌর বিএনপির নেতা আবদুল হালিম ভূইয়া সহ আরো অনেকে ,
























