Dhaka , Friday, 17 July 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের। বঙ্গোপসাগর উপকূলে নৌকাডুবি, ৫০০ জনের বেশি রোহিঙ্গা নিহত কক্সবাজারে স্কুলছাত্র অপহরণ : রক্তাক্ত অবস্থায় উদ্ধার বন্যার্তদের সাহায্যার্থে বাঁশখালীতে ড্যাব, চট্টগ্রাম এর খাবার ও ঔষধ বিতরণ জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম সিএমপি’র শ্রদ্ধাঞ্জলি নিবেদন জিপে লুকিয়ে ৮০ হাজার ইয়াবা পাচার সাতকানিয়া উপজেলা ক্রীড়া পরিষদের ৪১ সদস্যের নতুন কমিটি গঠন: সভাপতি দিদারুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবর পাইকগাছায় জুলাই শহিদ দিবস পালিত মধুপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত রামগঞ্জে যথাযথ মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত সম্পদের লোভে ওমান প্রবাসীর ওপর পৈশাচিকতা: ৫ দিন ঘরে আটকে রেখে অমানবিক নির্যাতন। জুলাই ঐক্যে ফাটল ধরলে ক্ষতি হবে সবার: পুলিশ সুপার জনগণের প্রতি সরকার শতভাগ দায়বদ্ধ, বাঘাইছড়িতে টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি ভূমি প্রতিমন্ত্রী মীর হেলালের নগরীর মুরাদপুরে ফুটবল ম্যাচ চলাকালে ছুরিকাঘাতে যুবক আহত জুলাই শহীদ দিবস উপলক্ষে চরভদ্রাসনে আলোচনা সভা অনুষ্ঠিত। জুলাই শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত ১২ বছর পর আবারও বিয়ের পিঁড়িতে জেনিফার উইঙ্গেট ২০২৮ পর্যন্ত ইংল্যান্ডের কোচ থাকছেন টুখেল মসজিদে হামলার ছক, যুক্তরাজ্যে কিশোরের বিরুদ্ধে মামলা এখন কি স্বর্ণে বিনিয়োগের সময়? জীবন দেব, তবু ‘চব্বিশকে’ হারিয়ে যেতে দেব না: জামায়াত আমির পুলিশকে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালন করতে হবে: আইজিপি দক্ষিণ মিঠাছড়িতে বন্যার্তদের মাঝে শিশু সুরক্ষা কমিটির ত্রাণসামগ্রী বিতরণ জলাবদ্ধতা নিরসনে ৮০০ নালা পরিস্কার করা হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন বন্দর–ডবলমুরিং এলাকায় চাল বিতরণ, জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস চরভদ্রাসনে জেলের হাতে ধরা পড়ল মেছো বাঘের বাচ্চা: উৎসুক জনতার ভিড়: পরে বন বিভাগে হস্তান্তর। রায়পুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক বাঁশখালীতে বন্যার্তদের মাঝে চবি ছাত্রদল নেতা হাসানের উপহারসামগ্রী বিতরণ জলাবদ্ধতায় ঘরেই নবজাতকসহ প্রসূতির মৃত্যু বেগমগ‌ঞ্জে ভোক্তা অ‌ধিকা‌রের অ‌ভিযান ; তিন প্রতিষ্ঠান‌কে ২৭ হাজার টাকা জ‌রিমানা

রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি, আহত ৪ আইনশৃঙ্খলা অবনতিতে স্থানীয়দের চরম আক্ষেপ

  • Reporter Name
  • আপডেট সময় : 07:57:58 pm, Thursday, 27 November 2025
  • 96 বার পড়া হয়েছে

এন বি আকাশ, নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের বাঘবের গ্রামে অস্ত্র ঠেকিয়ে তিনটি গরু ও একটি খাসি লুট করে ডাকাতরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় ডাকাতদের হামলায় চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি স্থানীয়দের মাঝে ব্যাপক আতঙ্ক সৃষ্টি করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের অন্ধকারে দুইটি পিকআপ ভ্যানে করে ৭–৮ সদস্যের সংঘবদ্ধ ডাকাত দল কৃষক আব্দুল মোতালিব মিয়ার বাড়ি ঘিরে ফেলে। রামদা, লোহার রড, ছুরি ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত ডাকাতরা ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই মোতালিব মিয়াকে বন্দুক ঠেকিয়ে জিম্মি করে। পরে তার তিনটি গরু ও একটি খাসি পিকআপে তুলে নেয়।

এসময় পরিবারের সদস্য ও আশপাশের লোকজনের ডাক-চিৎকারে আশেপাশের মানুষ এগিয়ে এলে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে মোতালিব মিয়া (৫২), আলম মিয়া (৪৮), মনির হোসেন (45) ও গৃহবধূ ফাতেমা আক্তারকে (৪০) উপর্যুপরি ছুরিকাঘাত করে। গুরুতর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রূপগঞ্জ থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি ছুরি উদ্ধার করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাঘবের ও আশপাশের এলাকার বাসিন্দারা অভিযোগ করে বলেন, সাম্প্রতিক সময়ে রূপগঞ্জে চুরি-ডাকাতির ঘটনা বেড়েই চলেছে। মাত্র এক সপ্তাহের মধ্যে কাঞ্চন, পূবেরগাঁওসহ অন্তত চারটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তৎপরতা কমে যাওয়ায় ডাকাত দলের দৌরাত্ম্য বেড়ে গেছে বলে দাবি তাদের।

স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, রাতে ঘুমানোর আগে এখন আর শান্তি নেই। কখন কোথায় ডাকাত দল হামলা করবে তা বলা যায় না। পুলিশকে বারবার জানালেও দৃশ্যমান উদ্যোগ আমরা পাচ্ছি না।

এলাকাবাসী দ্রুত টহল জোরদার, ডাকাত চক্রের গ্রেপ্তার এবং রাতের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ৮ মাস: তৃপ্তিকে ফিরে পেতে প্রশাসনের দ্বারে দ্বারে আহাজারি মায়ের।

রূপগঞ্জে অস্ত্র ঠেকিয়ে গরু ডাকাতি, আহত ৪ আইনশৃঙ্খলা অবনতিতে স্থানীয়দের চরম আক্ষেপ

আপডেট সময় : 07:57:58 pm, Thursday, 27 November 2025