Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী বজলু মেম্বার র‍্যাবের হাতে গ্রেফতার

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী বজলু মেম্বারকে গ্রেফতার করেছে র‍্যাব-১। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে চনপাড়া পুনর্বাসন কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব ১’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মোমেন।

র‍্যাব জানান, বজলুর রহমান রূপগঞ্জের চনপাড়ার শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদক মামলাসহ ১২ টি মামলা রয়েছে। গত সেপ্টেম্বরের শেষের দিকে র‍্যাব চনপাড়া বস্তিতে অভিযান চালিয়ে মাদক ও অস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করে । আসামিদের নিয়ে আসার সময় বজলু মেম্বারের লোকজন ডাকাত ডাকাত বলে মাইকিং করে। এ সময় বস্তিতে থাকা লোকজন জড়ো করে র‍্যাবের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং গুলি ছুড়ে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এই হামলার ঘটনায় র‌্যাব-১-এর নায়েক সুবেদার তৌফিকুল ইসলাম বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এতে আওয়ামী লীগ নেতা বজলুর রহমানসহ ৩১ জনকে অভিযুক্ত করা হয়। র‍্যাবের করা সে মামলায় বজলু জামিনে আছে।
জানাযায়, রূপগঞ্জের শীতলক্ষ্যা ও বালু নদী ঘেঁষে গড়ে ওঠা পুনর্বাসন কেন্দ্রটি বর্তমানে চনপাড়া বস্তি নামে পরিচিত। এখানে প্রায় লক্ষাধিক লোকের বসবাস। বসবাসরত প্রায় সবাই বিভিন্ন অপরাধের সাথে জড়িত।এসব অপরাধ ও সন্ত্রাসীদের মদদদাতা হলেন সন্ত্রাসী বজলু। তিনি কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের মেম্বার। এছাড়া রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সদস্য ও রাসেল নগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। জনপ্রতিনিধি ও সরকার দলীয় হওয়ায় তিনি আইনের তোয়াক্কা না করে চোর, ডাকাত, সন্ত্রাসী, চাঁদাবাজ ও ভাড়াটিয়া খুনিদের চনপাড়া আশ্রয় দেয়। এসব সন্ত্রাসীদের মাধ্যমে বিভিন্ন অপরাধমুলক কাজ করে বজলু। তার সন্ত্রাসী বাহিনীর ভয়ে রূপগঞ্জের কেউ মুখ খোলে না।

গত ৭ নভেম্বর সন্ধ্যায় নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েট মেধাবী ছাত্র ফারদিনের মরাদেহ উদ্ধারের পর ফের আলোচনায় আসে বজলু।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

রূপগঞ্জের শীর্ষ সন্ত্রাসী বজলু মেম্বার র‍্যাবের হাতে গ্রেফতার

আপডেট সময় : 09:17:58 pm, Friday, 18 November 2022