Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা

রাষ্ট্রীয় শোকের রং কালো হলেও ফেসবুক ছেয়ে গেছে লাল রঙে।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:06:09 am, Wednesday, 31 July 2024
  • 252 বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় শোকের রং কালো হলেও ফেসবুক ছেয়ে গেছে লাল রঙে।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে দেশে পালিত হচ্ছে একদিনের রাষ্ট্রীয় শোক। শোকের রং কালো হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাল রঙে সয়লাব।

মঙ্গলবার -৩০ জুলাই- রাষ্ট্রীয় শোকের দিনে অনেকেই তাদের সোশ্যাল হ্যান্ডেলে প্রোফাইল ফটো- প্রচ্ছদ ফটো শুধু লাল রং দিয়ে রেখেছেন। অনেককে চোখেমুখে লাল কাপড় বেঁধে ছবি প্রকাশ করতেও দেখা গেছে। সঙ্গে রয়েছে প্রতিবাদের নানান হ্যাশট্যাগ।
এর আগে- সোমবার -২৯ জুলাই- মন্ত্রিসভার বৈঠকে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হলেও আন্দোলনকারী ও সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এটিকে প্রহসন উল্লেখ করে প্রত্যাখ্যান করেন এবং ফেসবুকে নিজেদের প্রোফাইল পিকচার হিসেবে লাল রঙ বেছে নেন।
সোমবার রাত থেকেই ফেসবুকে শিক্ষার্থীদের পাশাপাশি নতুন এ ট্রেন্ডে যোগ দেন নানান শ্রেণি-পেশার মানুষ।
এদিকে সরকারের পক্ষ থেকে ফেসবুক বন্ধ রাখা হলেও মঙ্গলবার -৩০ জুন- টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিজের ভেরিফায়েড প্রোফাইলে কালো প্রোফাইল পিকচার দিয়েছেন।
কী কারণে লাল রঙের প্রোফাইল পিকচার দিচ্ছেন জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন- সরকার দেশব্যাপী গণহত্যা চালিয়ে তারপর ছাত্রদের আন্দোলনকে ‘সহিংসতা হিসেবে উল্লেখ করে নিহতদের স্মরণে শোক দিবস ঘোষণা করে নিহত শহীদদের সঙ্গে তামাশা করেছে। এর প্রতিবাদে আমরা তাদের কালো ব্যাজ ধারণ কর্মসূচিকে বয়কট করেছি। এখনো তাদের হাতে রক্ত লেগে আছে। তাই আমাদের কর্মসূচি লাল কাপড়ে মুখ ও চোখে বেঁধে অনলাইন ক্যাম্পেইন করা।
এ বিষয়ে একজন শিক্ষার্থী জানান- এই আন্দোলনের সঙ্গে জড়িত আমাদের অনেক ভাই জেলে। প্রতিদিন কাউকে না কাউকে তুলে নেওয়া হচ্ছে। আর এদিকে সরকার এসবের সমাধান না করে শোক জানাচ্ছে। ‘দিনে নাটক রাতে আটক এসব আর চলবে না।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী বলেন- আমাদের সমন্বয়কদের ডিবি পুলিশ আটকে রেখেছে। আমাদের ভাইদের ধরে নিয়ে নির্যাতন করা হচ্ছে। আর এসবের মধ্যে যারা নির্যাতনকারী- তারাই আবার শোক জানাচ্ছে। ছাত্রের রক্ত নিয়ে এসব তামাশা চলবে না। শোক দিবস প্রত্যাখ্যান করে আমরা লাল প্রোফাইল পিকচার দিয়েছি। এই লাল মানে বিপ্লব- এই লাল মানে নতুনের জাগরণ।
মুশফিকুল আলম নামে এক শিক্ষার্থী জানান- আমরা সেদিনই শোক করব যেদিন শিক্ষার্থী হত্যার বিচার হবে। হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছেন- আর রাষ্ট্র শোক করছে এটা প্রহসন ছাড়া কিছু না।
শিক্ষার্থীদের লাল প্রোফাইল পিকচারে উদ্বুদ্ধ হয়ে অনেক পেশাজীবী মানুষও নিজেদের প্রোফাইল পিকচার লাল করেছেন। তাদের একজন জানান, পেশাগত কারণে আন্দোলনে যেতে পারিনি। কিন্তু ছাত্র হত্যার বিচার চাই। যেভাবে ছাত্র হত্যা করা হয়েছে স্বাধীন বাংলাদেশে এটি নজিরবিহীন।
এদিকে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় সোমবার পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে মন্ত্রিসভায় তথ্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার

রাষ্ট্রীয় শোকের রং কালো হলেও ফেসবুক ছেয়ে গেছে লাল রঙে।।

আপডেট সময় : 04:06:09 am, Wednesday, 31 July 2024