Dhaka , Monday, 4 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

রাবিতে বোনের বিয়ের জন্য সাহায্য চাইতে এসে চুরি – আটক দুই

  • Reporter Name
  • আপডেট সময় : 07:59:12 pm, Thursday, 1 September 2022
  • 261 বার পড়া হয়েছে

রাবিতে বোনের বিয়ের জন্য সাহায্য চাইতে এসে চুরি - আটক দুই

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মতিহার আবাসিক হলে বোনের বিয়ের জন্য সাহায্য চাইতে এসে চুরি করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে একজন সহকারী প্রক্টরের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের প্রক্টর দফতরে নিয়ে আসা হয়।

প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মতিহার ছাত্র হলে সাহায্যর দুইজন লোক আসে। একজন নিজেকে হলের লন্ড্রিওয়ালার ছেলে বলে পরিচয় দেয় এবং বলে তার বোনের বিয়ের জন্য টাকার প্রয়োজন। এভাবে তারা এক রুম থেকে আরেক রুমে ঘুরতে থাকে। একজন ছাত্র রুম থেকে বাইরে যাবার সময় সময় লন্ড্রিওয়ালার সাথে দেখা হয়। তাকে জিজ্ঞাসা করলে বলে তার মেয়ের আরও ১৫ বছর আগে বিয়ে হয়ে গেছে। সেই ছাত্র ফিরে এসে তাদের জিজ্ঞাসাবাদের জন্য গেস্ট রুমে নিয়ে গেলে তারা চুরির দায় স্বীকার করে।

আটককৃতরা হলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন বুথপাড়া এলাকার মৃত আ: হকের ছেলে মো. আলমগীর হোসেন (৩২)। অপরজন মেহেরচন্ডী পূর্বপাড়া গ্রামের আলহাজ্ব তাজুল ইসলামের ছেলে মো. জাহিদ হোসেন (৩২)। তার পিতা মতিহার হলে লন্ড্রির কাজ করেন।

মতিহার হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিব হোসেন বলেন, চোরদের একজন হলের লন্ড্রির কাজ করে যে, তার ছেলে। সে আগে থেকেই নেশা করে এবং নেশার টাকা জোগাড় করতে বিভিন্নজনের কাছে হাত পাতে। হলে কয়েকদিনের ব্যবধানে চারটি মোবাইল চুরি হয়েছে। আমাদের সন্দেহ এই কাজ তারাই করেছে। তারা জানে এই হলে কোথায় কী আছে। টাকা না পেলে তারা বিভিন্ন জিনিস চুরি করে। আজকে আমাদের এক ছোটভাই আটক করলে স্বীকার করেছে মাঝে মাঝে ওরা হলে আসে। এই থেকে আমরা ধারণা করছি ওরা চুরি করতে এসেছিল।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুর ইসলাম বলেন, মতিহার হল থেকে চোর সন্দেহে দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য প্রক্টর দপ্তরে আনা হয়েছে। আটককৃতদের মধ্যে একজনের পিতা মতিহার হলে লন্ড্রির কাজ করেন। তারা সাহায্যের কথা বলে হল থেকে মোবাইল ও টাকা চুরি করে বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণ পেলে তাদেরকে মতিহার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাবিতে বোনের বিয়ের জন্য সাহায্য চাইতে এসে চুরি – আটক দুই

আপডেট সময় : 07:59:12 pm, Thursday, 1 September 2022