Dhaka , Tuesday, 5 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় শিকির বিল খাল খনন কাজের উদ্বোধন পাইকগাছায় প্রস্তাবিত ফায়ার স্টেশন নির্মাণস্থল পরিদর্শন জলাবদ্ধতা মোকাবিলায় কঠোর অবস্থানে চসিক মেয়র লালমনিরহাট বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নতুন আঙ্গিকে শ্রেণীকক্ষ ও প্লে স্টেশনের উদ্বোধন কালভার্ট নির্মাণে বিকল্প সড়ক নেই দুর্ভোগে দুই ইউনিয়নের হাজারো মানুষ মধুপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নগরীতে নিষিদ্ধ সংগঠনের গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা,১৪ জন গ্রেপ্তার নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিজেই যেন রোগী, গত দুই দশকে স্বাস্থ্য সেবার বেহাল অবস্থা ফরিদপুরের চরভদ্রাসনে ৬ কি.মি. খাল খনন কর্মসূচী উদ্বোধন সম্পন্ন। ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক হলেন সাজ্জাদ হোসেন শাওন   টাঙ্গাইলের মধুপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত নারীদের সঙ্গে মতবিনিময়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিলেন আজিজুল হক আজিজ নীরবতা নয়, প্রতিবাদ-পাইকগাছায় ইভটিজিং বিরোধী সচেতনতা সভা চট্টগ্রাম প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত… স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত খুললো চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ডায়ালাইসিস সেবা :- আবু সুফিয়ান এমপি শ্রীপুরের আমতৈল গ্রামের সহিংসতা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে মাগুরা এক আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খানঃ শান্তি বজায় রাখার আহ্বান নোয়াখালীতে মায়ের সামনে ড্রামট্রাকের নিচে প্রাণ গেল শিশুর রাজাপুরে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আটক টিসিবির পণ্য গুদামে, ৫০ হাজার টাকা জরিমানা নোয়াখালীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস: স্বাধীন সাংবাদিকতার পক্ষে ঐক্যের আহ্বান সাবেক এমপিকে নিয়ে ফেসবুক পোস্ট: সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি রাসেল, সম্পাদক রাহান কাউখালীতে কালবৈশাখী ঝড়ে বিদ্যুতের ব্যাপক ক্ষয়ক্ষতি, তিন ইউনিয়নে বিদ্যুৎ বিচ্ছিন্ন রূপগঞ্জে মাদক সেবনকালে আটক ২ ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড মধুপুর ফুলবাগচালা ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন মাসুদ রানা লক্ষ্মীপুরে ১৪ মাস পর কৃষক দল নেতার লাশ উত্তোলন হাতীবান্ধা ও ফুলবাড়ী সীমান্তে ১৫ বিজিবির সাঁড়াশি অভিযান: বিপুল পরিমাণ মাদক ও ভারতীয় পণ্য জব্দ “জলাবদ্ধতা নিরসনে নাগরিক সচেতনতার বিকল্প নেই” :- চসিক মেয়র

রাবিতে কাল থেকে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বিতর্ক শুরু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:22:49 pm, Thursday, 1 September 2022
  • 347 বার পড়া হয়েছে

রাবিতে কাল থেকে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বিতর্ক শুরু

রাবি প্রতিনিধি।।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কাল থেকে শুরু হচ্ছে
শহীদ ড. শামসুজ্জোহা স্মারক ৬ষ্ঠ জাতীয় বিতর্ক উৎসব। ২ দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ২৮টি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ২৮টি দল অংশগ্রহণ করবে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ) এর সভাপতি তাসমিয়া হক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামীকাল শুক্রবার সকাল ০৯ টায় প্রতিযোগিতার উদ্বোধন করবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ছাদেকুল আরেফিন মাতিন। ড. শামসুজ্জোহা স্যারের আত্মত্যাগ বিষয়ে প্রধান আলোচক হিসেবে থাকবেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আবুল কাশেম। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা এম তারেক নূর এবং সমাজকর্ম বিভাগের শিক্ষক এবং গোল্ড বাংলাদেশের মডারেটর অধ্যাপক ড. মোঃ রবিউল ইসলাম।

এ সময় তিনি আরও বলেন, শনিবার (৩ সেপ্টেম্বর) শনিবার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-উপাচার্য ড. মোঃ সুলতান-উল-ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর ড. প্রদীপ কুমার পাণ্ডে, সম্মানিত ছাত্র উপদেষ্টা এম. তারেক নূর, রাজশাহী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মাসুদুর রহমান রিংকু, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মোঃ মাহফুজুর রহমান মিশু, গোল্ড বাংলাদেশের প্রতিষ্ঠাতা কাজী শফিক সহ আরো অনেকে।

সংগঠনটির ঐতিহ্য তুলে ধরে তিনি আরও বলেন, গ্রুপ অব লিবারেল ডিবেটার্স বাংলাদেশ (গোল্ড বাংলাদেশ), রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি ঐতিহ্যবাহী বিতর্ক সংগঠন। “এসো যুক্তির আল্পনায় আঁকি প্রগতির মহাকাল” এই স্লোগানকে সামনে রেখে ২০০৫ সাল থেকে বিতর্ক আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা, মনন ও নেতৃত্বের গুণাবলি বিকাশের পাশাপাশি যুক্তিবাদী একটি সমাজ বিনির্মাণের মাধ্যমে সুশাসিত দেশ গঠনের প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পূর্বের সাফল্যকে ধরে রাখতে আগামী ২-৩ সেপ্টেম্বরে ৬ষ্ঠ বারের মতো গোল্ড বাংলাদেশ আয়োজন করতে যাচ্ছে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক ৬ষ্ঠ গোল্ড বাংলাদেশ জাতীয় বিতর্ক উৎসব ২০২২। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিতব্য এই জাতীয় বিতর্ক উৎসবে সারা বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রাথমিক ভাবে ২৮ টি দল অংশগ্রহনের সুযোগ পাচ্ছে। বন্ধ ঘরের দরজা ভাঙো, অন্ধ দু-চোখ খোলো” এই স্লোগানকে সামনে রেখে আমাদের এবারের এই বিতর্ক আয়োজন করতে যাচ্ছি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ড. শামসুজ্জোহা স্যারের স্মরনে।

এছাড়াও তিনি বলেন, উদ্বোধনি ও সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গোল্ড বাংলাদেশের সভাপতি তাসমিয়া হক এবং সঞ্চালনায় থাকবেন গোল্ড বাংলাদেশের সাধারণ সম্পাদক মোঃ আশফাকুর রহমান।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘গোল্ড বাংলাদেশে’ এর সভাপতি তাসমিয়া হক, সাধারণ সম্পাদক মো. আশফাকুর রহমান, সংগঠনটির মডারেটর প্রফেসর রবিউল ইসলাম, সাবেক সভাপতি সোহরাব হোসেন এবং কাউছার হোসেন প্রমুখ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরের আউশনারা ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রাবিতে কাল থেকে শহীদ ড. শামসুজ্জোহা স্মারক বিতর্ক শুরু

আপডেট সময় : 07:22:49 pm, Thursday, 1 September 2022