Dhaka , Monday, 10 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন চোখের জলে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি কসোভোর সংসদে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ বিদেশ ভ্রমণের প্যাকেজ কেনায় দারুণ সুযোগ রাষ্ট্রপতি হওয়ার গুঞ্জন, যা বললেন মির্জা ফখরুল এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করবেন যেভাবে মধুপুরে মাদক ও অনলাইন জুয়া প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার রূপগঞ্জে মাদকসেবীসহ ৩ জনকে বিনাশ্রম কারাদণ্ড লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু আদিবাসী জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান ডা:দিবালোক সিংহের চট্টগ্রাম ছাত্র কল্যাণ পরিষদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের নতুন নেতৃত্বে কামাল-শরীফ ইমাম মোয়াজ্জেম কে ভাতা পাইয়ে দেওয়ার নামে ঘুষ আদায় করে বহিষ্কার হলেন বিএনপির ২ নেতা পানির নিচের গ্যাস পাইপে লিকেজ, নোয়াখালী-লক্ষ্মীপুরে সরবরাহ বন্ধ মধুপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবসে র‍্যালি ও আলোচনা সভা চন্দনাইশে ‘মানবতার ফেরিওয়ালা’র প্রধান কার্যালয় উদ্বোধন: সেলাই মেশিন ও শিক্ষা সামগ্রী বিতরণ রূপগঞ্জে পূবালী ব্যাংক ক্রেডিট কার্ড ও ব্যাংকিং প্রডাক্ট সেলস ক্যাম্পেইন অনুষ্ঠিত রূপগঞ্জে সাহাপুর-মুশরী-তেলিপাড়া খাল সংস্কার কাজের উদ্বোধন মেঘনায় অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে আশুগঞ্জে এলাকাবাসীর প্রতিবাদ সমাবেশ শরীয়তপুরে জমির বাঁশ কাটাকে কেন্দ্র করে মারধর, নারীসহ আহত ৩ ক্রিকেট তারকার সঙ্গে অভিনেত্রীর প্রেমের গুঞ্জন মৃত্যুর আগে শেষ কথায় কী বলেছিলেন ম্যারাডোনা, বেরিয়ে এল নতুন তথ্য ইরানের সঙ্গে যুদ্ধেই কেন অস্ত্র নিয়ে চাপে যুক্তরাষ্ট্র? এটিএমে কার্ড স্পর্শ করেই তোলা যাবে টাকা, নেই আটকে যাওয়ার ভয় আমরা জাতির সঙ্গে কখনো বেইমানি করব না: কর্নেল অলি জ্বালানি উৎসের বৈচিত্র্য নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর চরভদ্রাসনে শহিদুল ইসলাম বাবুল সংযোগ সেতু উদ্বোধনের পর মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত। হরিপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত নোয়াখালীতে পুকুরে পড়ে শিশুর মৃত্যু রাজাপুরের যুবলীগ নেতা রেজভী ভান্ডারিয়ায় গ্রেপ্তার নারায়ণগঞ্জের জন্য পূর্ণাঙ্গ মন্ত্রিত্ব দাবি চেম্বার নেতার

রাজশাহীতে সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্তের ট্রেসার মনোয়ার

  • Reporter Name
  • আপডেট সময় : 11:53:16 am, Sunday, 16 March 2025
  • 192 বার পড়া হয়েছে

রাজশাহীতে সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্তের ট্রেসার মনোয়ার

নিজস্ব প্রতিবেদক

গণপূর্ত বিভাগ-১ রাজশাহী জোন এর ট্রেসার বা ৩য় শ্রেনীর কর্মচারী মনোয়ার হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দায়ের হওয়া একটি লিখিত অভিযোগের সূত্র ধরে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে অগ্রযাত্রা৷ প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়- বিভিন্ন ঠিকাদারদের হয়রানি করে উর্ধতন কর্মকর্তাদের যোগসাজশে মনোয়ার কিভাবে কোটিপতি হয়েছেন সেসব তথ্য। একই সাথে তুলে ধরা হয় তার সম্পদের আংশিক বিবরণও। চাঞ্চল্য সৃষ্টি করা সেই ভিডিও প্রতিবেদনের সূত্র ধরে অগ্রযাত্রার রাজশাহী ব্যুরোর অনুসন্ধানী সাংবাদিকরা রাজশাহী মহানগরীর কাজীহাটা এলাকায় গিয়ে খোঁজ পায় ৩য় শ্রেনীর ওই কর্মচারীর ২বাড়ির, এছাড়াও তাকে ডাকা হয় সম্পদের কুমির বলে। ওই অনুসন্ধানে আরো খোঁজ মিলেছে রাজশাহী মহানগরীর অন্যতম প্রাণকেন্দ্র এবং অভিজাত এলাকা গুড়িপাড়ায় আরো ১টি বাড়ির। যার আনুমানিক মূল্য কয়েক কোটি টাকা।

এছাড়া গুঞ্জন আছে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত সুরমা রেস্টুরেন্ট নানকিং-এর মূল মালিক বর্তমানে পলাতক আওয়ামী লীগ নেতা দুদুর সাথে মালিকানা শেয়ারেও আছেন মনোয়ার। যদিও মনোয়ার দাবি করেন ওই রেস্টুরেন্টটির মালিক তিনি নন, তিনি সেখানে কাজ করেন। কিন্ত প্রশ্ন ওঠে – একজন সরকারি কর্মচারী সরকারি চাকরির বাইরে অন্য কোথাও চাকরি করার নিয়ম আছে কিনা, তাছাড়া মনোয়ারের মতো এমন কোটিপতি সরকারি কর্মচারী কেনোই বা বাড়ি গাড়ি থাকার পরেও একটি রেস্টুরেন্টে কর্মচারী হিসেবে চাকরি করতে যাবেন। সূত্রের তথ্য বলছে, মূলত এই রেস্টুরেন্টটির শেয়ারেই আছেন মনোয়ার। নিজের সম্পদের তথ্য গোপন করতে ভুল তথ্য দিয়েছেন সাংবাদিকদের। মনোয়ারের বাড়ি ঝালকাঠির রাজাপুরে হলেও গত ১০ বছরে রাজশাহীর প্রাণকেন্দ্রে কয়েক কোটি টাকার সম্পদ গড়েছেন। অপরদিকে মাসে ২০ হাজার টাকা বেতনে চাকরি করা ৩য় শ্রেনীর কর্মচারী মনোয়ার। ১০ বছরে টাকার জোরে একাধিকবার নিজের বদলীও ঠেকিয়েছেন তিনি। কারণ রাজশাহীই তার দূর্নীতির অঘোষিত সম্রাজ্য।

ওদিকে মনোয়ারের কর্মস্থল গণপূর্ত বিভাগ-১, রাজশাহী জোন কার্যালয়েও গিয়েছে টিম অগ্রযাত্রা। জানা গেছে- মনোয়ার আওয়ামী লীগ সরকারের আমলে কর্মচারী ইউনিয়নের সহ সভাপতি ছিলেন, নিজেকে শ্রমিকলীগ নেতা পরিচয় দিয়ে ব্যাপক দাপট দেখাতেন অফিসে ৷ হয়রানি করতেন ঠিকাদারদের। মোটা অংকের টাকার বিনিময়ে বিভিন্ন টেন্ডার পাইয়ে দিতেন আওয়ামী লীগ পন্থী ঠিকাদারদের। এমনকি ক্ষেত্রবিশেষ উর্ধতন কর্মকর্তাদের জিম্মি করতেও ছাড়তেন না তিনি। আর এমন দাপট দেখিয়ে ব্যাপক ঘুষবানিজ্য করা মনোয়ার সরকার পতনের পর পরই ভোল পাল্টেছেন। বর্তমানে গণপূর্ত কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগ নেতাদের ঘনিষ্ঠ ওই ৩য় শ্রেনীর কর্মকর্তা। জানা গেছে এখনো সেই পুরোনো আওয়ামী দাপটই দেখিয়ে যাচ্ছেন মনোয়ার। চালিয়ে যাচ্ছেন দূর্নীতি।

এ ব্যাপারে জানতে মনোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সবকিছু অস্বীকার করে বলেন এগুলো মিথ্যা। আপনারা সত্য রিপোর্ট করেন আমার কোন আপত্তি নেই। কিন্তু মিথ্যে কোন রিপোর্ট করলে আমি আপনাদের ছাড় দেব না। একপ্রকার হুমকি দেয় তৃতীয় শ্রেণীর ওই কর্মচারী মনোয়ার হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে গণপূর্ত বিভাগ ১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুল ইসলাম বলেন, এসব বিষয়ে আমার কিছু জানা নেই। তবে এই সংশ্লিষ্ট কোনো কিছু কারো বিরুদ্ধে পেলে অবশ্যই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

রাজশাহী গণপূর্ত জোন এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল গোফফার জানান, বিষয়টি অনেক বড় ঘটনা। তবুও আমার জানা নেই। যদি কোনো এই ধরনের সম্পৃক্ততা পাই অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘চতুর্থ বিয়েটা কবে করছেন?’, আমিরকে নেটিজেনের প্রশ্ন

রাজশাহীতে সম্পদের পাহাড় গড়েছেন গণপূর্তের ট্রেসার মনোয়ার

আপডেট সময় : 11:53:16 am, Sunday, 16 March 2025