Dhaka , Saturday, 14 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার লালমনিরহাটে ধানের শীষের জয়জয়কার: নেপথ্যে দুলুর একক রাজনৈতিক ক্যারিশমা নরসিংদীতে ৫টি আসনেই বিএনপির বিজয় ঢাকা-১১ আসনে ২ হাজার ভোটের ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী নাহিদ ইসলাম রূপগঞ্জে বিএনপির মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বেসরকারিভাবে নির্বাচিত সীমান্তে ১৫ বিজিবির নিশ্ছিদ্র নিরাপত্তা: লালমনিরহাটে উৎসবমুখর ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ সম্পন্ন জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসারে’র ভোট কেন্দ্র পরিদর্শন সিলেটের ১৯ আসনের বেসরকারি ফল: ১৮টিতে বিএনপি, একটিতে মজলিসের জয় মৌলভীবাজার-৩ আসনে বিএনপির এম নাসের রহমান বেসরকারিভাবে বিজয়ী নোয়াখালী-৩ আসনে ধানের শীষের জয়, বরকত উল্লাহ বুলু বিজয়ী ঝালকাঠি-১ আসনের দাঁড়িপাল্লা প্রার্থী ড. ফয়জুল হকের ওপর হামলা, রাজাপুরে ৫ কেন্দ্রে বিএনপির দখলের চেষ্টার অভিযোগ, আহত ৮, আটক ৪ হাতিয়াতে হামলায় সাংবাদিকসহ আহত ৩০ রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা সরকারের সর্বাত্মক প্রচেষ্টায় স্বাধীনভাবে ভোট দিচ্ছেন ভোটাররা: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার ৬১নং কেন্দ্রে দু’পক্ষের মধ্যে মারামারি। জাতীয় নির্বাচনে ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ ভোটার হিসেবে ডঃ মুহাম্মদ ইউনূসের অংশগ্রহণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করলেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান নোয়াখেলেীতে নারী ভোটারদের উপছে পড়া ভিড় উখিয়ার বালুখালীতে সেনাবাহিনীর বিশেষ যৌথ অভিযান: অস্ত্র-গোলাবারুদসহ শীর্ষ সন্ত্রাসী চক্রের সদস্য আটক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কক্সবাজারে প্রস্তুতি জোরদার: সদর ও রামু উপজেলা পরিষদ পরিদর্শনে ডিসি-এসপি স্বচ্ছ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কক্সবাজারে ব্রিফিং প্যারেড, বডি-ওর্ন ক্যামেরায় থাকবে নজরদারি নির্বাচন সামনে রেখে রাজধানীতে বিজিবির বিশেষ রোবাস্ট পেট্রোলিং, নিরাপত্তা জোরদার পাইকগাছায় নির্বাচনী ব্রিফিং অনুষ্ঠিত সাশ্রয়ী বাজার ব্যবস্থায় আরেক ধাপ এগিয়ে গেল আশ বাজার রামগঞ্জে হুমকির অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রার্থীর সাংবাদিক সম্মেলন র‌্যাব-৭, চট্টগ্রাম’র অধিনায়ক কর্তৃক নগরীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজধানীতে সর্বোচ্চ নিরাপত্তা: সেনাবাহিনীর টহল-তল্লাশি জোরদার রাজধানীতে ভোটের স্বচ্ছ বাক্স বিতরণ, শেষ মুহূর্তের প্রস্তুতি জোরদার বেতাগীতে ৪২ টি নির্বাচনী  কেন্দ্রের ১৩ টি ঝুঁকিপূর্ণ-উত্তেজনায় কাজীর হাট

মোটরসাইকেল ও ট্রাকের সংঘ’র্ষে লালমনিরহাটে যু’বক নি’হত, আ’হত ১

  • Reporter Name
  • আপডেট সময় : 10:13:13 pm, Friday, 27 June 2025
  • 243 বার পড়া হয়েছে

চঞ্চল, বিশেষ প্রতিনিধ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে সড়কে মোটরসাইকেলের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে প্লাবন নামে ৩০ বছর  বয়সী একজন যুবক মারা গেছেন। তার সাথের আরেক মোটরসাইকেল আরোহী ফুয়াদ  ওরফে মুয়াজ এই সময় গুরুতর আহত হন।

শুক্রবার -২৭ জুন- দুপুরে গীদালের তেপতি এলাকায় মহেন্দ্রনগর থেকে বড়বাড়িগামী সড়কে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন সদর থানার ওসি মোহাম্মদ নূরনবী।

নিহত গোলাম জাকারিয়া ওরফে প্লাবন কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি গ্রামের গোলাম রহমান বাদশার ছেলে। আহত ফুয়াদের বাড়িও একই এলাকায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, একই মোটরসাইকেলে তিন আরোহী বড়বাড়ি থেকে  লালমনিরহাটের উদ্দেশ্যে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে একটি পাথর বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌছুলে মোটরসাইকেলটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল চালক প্লাবন ঘটনাস্থলেই নিহত হয়। অপর দুইজনের মধ্যে ফুয়াদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তৃতীয় আরোহী নিজেই আহত সঙ্গীর সঙ্গে হাসপাতালে পৌঁছান।

এদিকে লালমনিরহাট ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঘটনাস্থলে দায়িত্ব পালনরত সদর থানার উপ-পরিদর্শক –এসআই- রওশন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলায় বলে জানা গেছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা –ওসি- মোহাম্মদ নূরনবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরের চারটি আসনেই বিএনপি প্রার্থীদের জয়জয়কার

মোটরসাইকেল ও ট্রাকের সংঘ’র্ষে লালমনিরহাটে যু’বক নি’হত, আ’হত ১

আপডেট সময় : 10:13:13 pm, Friday, 27 June 2025