Dhaka , Friday, 27 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হাতীবান্ধায় পুলিশের হাতকড়া নিয়ে চম্পট: ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে জঙ্গল থেকে ফের ধরা চুরির আসামি দাওয়াত পাননি বীর প্রতীক আজিজুল হক: সাংস্কৃতিক কর্মীদের তীব্র ক্ষোভ ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী গুরুতর আহত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাউজানের কদলপুর এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী রিভলবার ও ০২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি

মোংলায় ফাদার মারিনো রিগনের মৃত্যুবার্ষিকী পালিত।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:14:02 pm, Sunday, 20 October 2024
  • 157 বার পড়া হয়েছে

মোংলায় ফাদার মারিনো রিগনের মৃত্যুবার্ষিকী পালিত।।

মোঃ রুবেল খান
মোংলা বাগেরহাট।।
   
মোংলায় নানা আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু- শিক্ষানুরাগী- অনুবাদক- কবি ও সাহিত্যিক ফাদার রেভা. মারিনো রিগন’র সপ্তম মৃত্যুবার্ষিকী। মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রবিবার -২০ অক্টোবর- সকালে শেহলাবুনিয়ার ক্যাথলিক গীর্জার সম্মুখে রিগনের সমাধীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সেন্ট পলস উচ্চ বিদ্যালয়- ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন- সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সংগঠন। 
পরে সমাধি চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় সেন্ট পলস্ ধর্ম পল্লীর পাল পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল’র সভাপতিত্বে ও শেহলাবুনিয়া ধর্মপল্লী সঞ্জয় সরদার’র পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাদার মারিনো রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন’র সভাপতি সুভাষ বিম্বাস- সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক ফ্রান্সিস সুদান হাওলার, মনিন্দ্র হালদার, প্রাক্তন শিক্ষক মারিনো দিপ্তী মন্ডল- মোংলা সরকারী কলেজের প্রভাষক ড.অসিত বসু- প্রভাষক মাহবুবুর রহমান- মোংলা সরকারী কলেজের প্রাক্তন ভাইস প্রিন্সিপাল বিভাষ বিশ্বাস- সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্র কস্তা- সাংস্কৃতিক সংগঠক জানে আলম বাবু, সেবা সংস্থার নির্বাহী পরিচালক মিনা হালদার প্রমুখ। 
এদিকে রিগন স্মরণে রবিবার -২০ অক্টোবর- ভোরে সেন্ট পলস ধর্ম পল্লীর আয়োজনে শেহলাবুনিয়া ক্যাথলিক গীর্জায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
মুক্তিযুদ্ধের অকৃত্রিম বন্ধু- শিক্ষানুরাগী- অনুবাদক- কবি ও সাহিত্যিক ফাদার মারিনো রিগন ১৯২৫ সালে ৫ ফেব্রুয়ারী ইতালির ভিল্লাভের্লা গ্রামে জন্ম গ্রহণ করেন। এরপর খ্রীষ্ট এ ধর্মযাজক তার জীবনের সবচেয়ে বেশি সময় কাটান বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোংলার শেহলাবুনিয়া পল্লীতে। শেহলাবুনিয়া থাকাকালীন অসুস্থ্য হয়ে পড়লে তাকে নিয়ে যাওয়া হয় জন্ম মাটি ইতালিতে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১৭ সালের ২০ অক্টোবর ফাদার মারিনো রিগন মৃত্যু বরণ করেন। কিন্তু অন্তিম ইচ্ছানুযায়ী ২০১৮ সালের ২১ অক্টোবর ফাদার রিগনের মরদেহ ইতালি থেকে এনে মোংলার শেহলাবুনিয়ায় রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
জন্মসূত্রে ফাদার রিগন ইতালি নাগরিক হলেও বাংলাদেশ সরকার ২০০৮ সালে তাঁকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদাণ করেন। এছাড়া ২০১২ সালে মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য তাকে মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রদাণ করা হয়। লালনের সাড়ে তিনশো গান- গীতাঞ্জলিসহ রবীন্দ্রনাথের ৪৮টি বই এবং কবি জসিম উদ্দিনের নক্সীকাঁথার মাঠ, নির্বাচিত কবিতা- সুজন বাদিয়ার ঘাট ইতালি ভাষায় অনুবাদ করে বাংলা সাহিত্যে উচ্চ আসনে আসীন হয়ে আছেন ফাদার মারিনো রিগন।
তার হাত দিয়েই প্রতিষ্ঠিত হয়েছে মোংলার স্বনামখ্যাত স্কুল সেন্ট পলস উচ্চ বিদ্যালয়। তার প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় মোংলা এলাকায় গড়ে উঠেছে আরও ১৭টি শিক্ষা প্রতিষ্ঠান- তার উদ্যোগে সজীব হয়ে উঠেছে শেলাবুনিয়া শেলাই কেন্দ্র ও সেন্ট পলস হাসপাতাল।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জেলা গণঅধিকার পরিষদ উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।

মোংলায় ফাদার মারিনো রিগনের মৃত্যুবার্ষিকী পালিত।।

আপডেট সময় : 01:14:02 pm, Sunday, 20 October 2024