স্টাফ রিপোর্টার- মেহেরপুর।।
মেহেরপুরে নবগঠিত জেলা বিএনপি’র উদ্যোগে বুড়িপোতা ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার -১৪ জানুয়ারি- বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা বাজার সংলগ্ন রাস্তার পাশে এ জনসভা অনুষ্ঠিত হয়।
বুড়িপোতা ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক ফয়েজ মোহাম্মদ।
এসময় জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইলিয়াস হোসেন- সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, আনছার-উল -হক- হাফিজুর রহমান হাফি-সাবেক আইন বিষয়ক সম্পাদক ও পাবলিক প্রসিকিউটর আবু সালেহ মোহাম্মদ নাসিম- সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ- সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন- জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আজমল হোসেন মিন্টু- সাবেক পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলমগীর হোসেন- সদর থানা যুবদলের সাবেক সভাপতি হাসিবুজ্জামান স্বপ্নন -জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মীর আলমগীর ইকবাল- জেলা যুবদলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা- জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ফিরোজুর রহমান- জেলা যুবদলের সাংস্কৃতিক সম্পাদক আসাদুজ্জামান জনি- জেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রোলেক্স- জেলা জিয়া মঞ্চে আহবায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম- সদস্য সচিব মনিরুল ইসলাম মনি- জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাহিদ মাহবুব সানি- আব্দুল লতিফ- মোশিউল আলম দিপু- নাহিদ আহম্মেদ-ইসমাইল শাহ- দবির ও জনিসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

























