Dhaka , Thursday, 26 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ গণহত্যা দিবসে মোংলা উপজেলা প্রশাসনের পুষ্পস্তবক অর্পণ  চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অটোরিকশায় প্রাইভেট কারের ধাক্কায়, ২ জন নিহত সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা জানান। পাইকগাছায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হাতীবান্ধায় পুলিশের হাতকড়া নিয়ে চম্পট: ১২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে জঙ্গল থেকে ফের ধরা চুরির আসামি দাওয়াত পাননি বীর প্রতীক আজিজুল হক: সাংস্কৃতিক কর্মীদের তীব্র ক্ষোভ ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নারী গুরুতর আহত স্বাধীনতা দিবসে নারায়ণগঞ্জে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা মহান স্বাধীনতা দিবসে চট্টগ্রামে বীর শহীদদের প্রতি প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন মধুপুরে ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত রাউজানের কদলপুর এলাকা হতে পরিত্যাক্ত অবস্থায় ০১টি দেশীয় তৈরী রিভলবার ও ০২ রাউন্ড তাজা ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম দীর্ঘ এক যুগ আগের তিন হত্যা মামলায় পাটগ্রাম পৌর জামায়াত আমীর গ্রেপ্তার: পাঠানো হলো কারাগারে মির্জাপুরে অগ্নিকান্ডে দুই পরিবারের বসতঘর মালামাল পুড়ে ছাই: ০৫ বান্ডেল ঢেউটিন বিতরণ রূপগঞ্জে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মৌলভীবাজারে ২৬ মার্চে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন তারেক রহমানের নেতৃত্বে স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে: মেয়র ডা. শাহাদাত সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্ত। মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক স্থান সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে:- ডা. শাহাদাত হোসেন মধুপুরে যানজট নিরসনে রাস্তায় কাজ করছে ছাত্র দলের নেতৃবৃন্দ বাড়িতে গিয়ে জানলেন তিনি ২ সন্তানের জননী প্রেমিকের আত্মহত্যা পাইকগাছায় গণহত্যা দিবসে আলোচনা সভা ও শ্রদ্ধাঞ্জলি চমক হোটেলে মল ঢেলে তাণ্ডব ও ভাঙচুর: ২৪ ঘণ্টার মধ্যে বিচার না পেলে লালমনিরহাটে হোটেল ধর্মঘট নোয়াখালীতে শর্ট সার্কিটের আগুনে পুড়ল ২৪ দোকান কোম্পানীগঞ্জে আগুনে পুড়ল ৪ দোকান ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি: ড. জিয়াউদ্দিন হায়দার বর্জ্যের অব্যবস্থাপনায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি: ড. জিয়াউদ্দিন হায়দার নরসিংদীর ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে নয় মাস পর বিদ্যুৎ উৎপাদন শুরু ফতুল্লায় টিনসেট বাড়িতে অগ্নিকাণ্ড, ৬ লাখ টাকার ক্ষতি ২৫ মার্চ গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণে আলোচনা সভা অনুষ্ঠিত

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

  • Reporter Name
  • আপডেট সময় : 12:29:41 pm, Saturday, 18 January 2025
  • 85 বার পড়া হয়েছে

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

স্টাফ রিপোর্টার, মেহেরপুর
মেহেরপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সংসদের অষ্টম দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড হয়ে গেছে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা -জাসাস -এবং বিএনপি’র কয়েকটি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাঁধার মুখে সম্মেলনটি পন্ড হয়। 
শুক্রবার -১৭ জনুয়ারি- বেলা ১১ টার  দিকে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উদীচীর মেহেরপুর জেলা শাখার সদস্যরা জেলা শিল্পকলা একাডেমিতে উপস্থিত হলে একই সময়ে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ- জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আজমল হোসেন মিন্টু ও যুবদল নেতা মশিউল আলম দিপু’র নেতৃত্বে বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের ১৪- ১৫ জন নেতাকর্মী সম্মেলন স্থলে উপস্থিত হন। তারা যেকোন মূল্যে উদীচীর সম্মেলন প্রতিহত করার ঘোষণা দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহেরপুর সদর থানার ওসি’র নেতৃত্বে পুলিশের একটি টিমও সেখানে গিয়ে পৌঁছে।
যুবদল নেতা মশিউল আলম দিপু বলেন, ‘উদীচী সংগঠনটি ইতিপূর্বে আওয়ামী লীগের লোকদের দ্বারা পরিচালিত হয়েছে। এজন্য শিল্পকলা একাডেমিতে উদীচীর অনুষ্ঠানটি প্রতিহত করেছি। ভবিষ্যতেও মেহেরপুর জেলার কোথাও উদীচী কোন অনুষ্ঠান করতে গেলে সেটাও আমরা যেকোন মূল্যে প্রতিহত করবো।
জাসাস মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব বাকা বিল্লাহ বলেন, ‘বিগত দিনে আওয়ামী লীগ সরকারসহ বিভিন্ন সময়ে বিভিন্ন দল ও সংগঠনের উপর ভর করে চলেছে, উদীচী এমনই একটি সংগঠন। সব সময় আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতায় চলার পর এখন যদি তারা বলে আমাদের সাথে আওয়ামী লীগের কোন সংশ্লিষ্টতা নেই, সেটা আমরা মেনে নেব না। ‘
উদীচী শিল্পীগোষ্ঠীর মেহেরপুর জেলা শাখার সদস্য সচিব এড. মিজানুর রহমান বলেন- এখানে যারা নেতা সেজে অনুষ্ঠান বন্ধ করছেন, ৫ আগস্টের পূর্বে তাদের চেহারাও দেখা যেত না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই উদীচী তাদের পাশে থেকেছে। গণঅভ্যুত্থানে উদীচী সদস্যদের অবদান কেউ অস্বীকার করতে পারবে না। মূল ঘটনা হলো বিএনপির একটি পক্ষের শীর্ষস্থানীয় এক নেতার ইন্ধনেই আমাদের অনুষ্ঠান পন্ড করার অপচেষ্টা চালানো হয়েছে।
তিনি আরও বলেন- কিছুদিন পূর্বে জেলা জাসাসের সদস্য সচিব বাকা বিল্লাহ মেহেরপুর জেলা প্রশাসকের কাছে শিল্পকলা একাডেমির হলরুম বরাদ্দ চেয়েছিলেন কিন্তু রাজনৈতিক পদ থাকাতে সে সময় তিনি অনুমতি পাননি। সেই ক্ষোভ তিনি আমাদের অনুষ্ঠান বন্ধ করার মাধ্যমে মিটিয়েছেন।
মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিন বলেন, ‘মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে দু’পক্ষের মুখোমুখি অবস্থানের ঘটনা জানতে পেরে আমি নিজে ঘটনাস্থলে গিয়েছিলাম। উভয়পক্ষ নিজ নিজ অবস্থানে অনড় থাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশংকা ছিলো। এজন্য পুলিশ সুপার ও জেলা প্রশাসকের পরামর্শে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা ও পুস্পস্তবক অর্পণ

মেহেরপুরে উদীচীর দ্বি-বার্ষিক সম্মেলন পণ্ড

আপডেট সময় : 12:29:41 pm, Saturday, 18 January 2025