জাবির আহম্মেদ জিহাদ
স্টাফ রিপোর্টার।।
৬ দফা দাবিতে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজিস্ট এন্ড ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে সারাদেশে সপ্তাহব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় জামালপুর আইএইচটিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার জামালপুর প্রেসক্লাবের সামনে দাবি উপস্থাপন করেন জামালপুর আইএইচটির শিক্ষার্থীরা, যেখানে ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির শিক্ষার্থীরা নেতৃত্ব দেন।
আজ মঙ্গলবার -২২অক্টোবর- ইসলামপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ক্যাম্পাসে তাদের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হয়।
এসময উপস্আথিত ছিলেন- আনিসুর রহমান- মোঃ রনি- মোহাম্মদ সিফাত- মোহাম্মদ ইব্রাহিম- ইব্রাহিম খলিল- মোহাম্মদ সিয়াম- খাইরুল আলম- জাহিদ-কামনুর নাহার- ঝর্সণা সরকার- স্মমৃতি আক্তারসহ প্রমুখ।
এ সময় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি ইসলামপুর জামালপুর এর ৫ম ব্যাচ এর শিক্ষার্থী শিব্বীর বিন জিয়া বলেন- ৬ দফা আমাদের দাবী নয় আমাদের অধিকার। যতদিন পর্যন্ত আমাদের অধিকার আদায় না হয় ততদিন পর্যন্ত আমরা আমাদের মানববন্ধন কর্মসূচি সফলভাবে করে যাবো। প্রয়োজনে আমরা রাজপথে নামবো। ১০ম গ্রেড আমাদের দিতে হবে। আমাদেরকে সরকারি নিয়োগ দিতে হবে। স্বাস্থ্যখাত এ বৈষম্য আর নয়। সব ডিপ্লোমা কর্মকর্তা আমরা কেনো কর্মচারী। আমাদের অধিকার আদায় না হলে আমরা আরও কঠিন পদক্ষেপ নিব।
ডিপ্লোমাধারী এবং গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ছাত্রছাত্রীরা তাদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন। তাদের প্রধান দাবিগুলো হলো:
১. স্বতন্ত্র অধিদপ্তর গঠন।
২. ডিপ্লোমা ডিগ্রিধারীদের দশম গ্রেড পদমর্যাদা নিশ্চিত করে স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া পুনরায় চালু করতে হবে।
৩. গ্রেজুয়েট দের নবম গ্রেডের পদ সৃষ্টি ও স্ট্যান্ডার্ড সেট আপ এ অন্তর্ভুক্তি করতে হবে।
৪. মেডিকেল টেকনোলজি কাউন্সিল -MTC- গঠন ও প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রনয়ণ করতে হবে।
৫. ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরও অন্যান্য আইএইচটির নাম পরিবর্তন করে বিষয়ভিত্তিক শিক্ষক নিশ্চিত করতে হবে।
৬. স্বতন্ত্র বোর্ড গঠন ও ছাত্রছাত্রীদের স্কলারশিপ সহ প্রশিক্ষণ ভাতা চালু করতে হবে।
দাবী আদায় না হলে প্রয়োজনে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করার কথা জানান তারা।

























