Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী

মানবপাচার চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

রাজধানীর গুলশান ও কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে মানব পাচার চক্রের অন্যতম হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩। এরা হলেন, তোফায়েল আহমেদ(২৮), মোঃ আক্তার হোসেন (৩৮),মোঃ আনিছুর রহমান(৩৬), ও মোঃ রাসেল (৩০)।এসময় আটককৃতদের কাছ থেকে ১৬ টি পাসপোর্ট, ৩ টি চেক বই, ০৪ টি স্ট্যাম্প, ০৫ টি মোবাইল ফোন, ০৪ টি বিএমইটি কার্ড, ০৪ টি রেজিষ্টার উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, আজ (২৬ সেপ্টেম্বর) ভোরে কুমিল্লার চৌদ্দগ্রাম ও রাজধানীর গুলশান এলাকায় অভিযান পরিচালনা করে মানবপাচার চক্রের ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভুগীদের বরাত দিয়ে র‍্যাব জানায়, চক্রটি প্রথমে পাসপোর্ট ও প্রাথমিক খরচ বাবদ ৫০ হাজার হতে ১ লক্ষ টাকা নিয়ে থাকে। কিছুদিন পরে এদের সহযোগীরা ভিকটিম ও অভিবাবকদের বিদেশ হতে ফোন দিয়ে আশ্বস্থ করে। যে,আসামীদের মাধ্যমে বিদেশ গিয়ে তারা খুব ভাল থাকবে। এবং অনেক অর্থ উপার্জন করে তারা তাদের ভাগ্য বদল করতে সক্ষম হবে। বিদেশ হতে ফোন পাওয়ার পর ভিকটিম এবং অভিবাবকরা আরো অধিক আগ্রহী হয়ে ওঠেন। উক্ত সুযোগকে কাজে লাগিয়ে পরিবহন খরচ,ভিসা খরচ,মেডিকেল খরচ, বিএমইটি ক্লিয়ারেন্স ইত্যাদি খরচের কথা বলে আসামীরা ধাপে ধাপে ভিকটিমদের নিকট হতে টাকা আত্মসাৎ করতে থাকে। উচ্চ বেতনে চাকুরী করে বিদেশে গিয়ে ভাগ্য বদলের আশায় ভিকটিম ও তাদের অভিবাবকরা স্বপ্নে বিভোর থাকেন। ফলে উক্ত সময়ে ভিক্টিমরা আসামীদের প্রতারণার বিষয়টি বুঝতে পারেন না। অন্যদিকে আসামীরা ফ্লাইটের পূর্বে ভিকটিমের নিকট তার পাসপোর্ট, ভিসা কিংবা টিকেট কোন কিছুই হস্তান্তর করে না। আসামীদের চাহিদা মাফিক ভিকটিম এবং অভিবাবকদের নিকট হতে অর্থ আদায় শেষ হলে আসামীরা একটি নির্দিষ্ট তারিখে কাপড় চোপড়সহ লাগেজ নিয়ে ভিকটিমকে বিমান বন্দরে হাজির হতে বলে। বিদেশে ফ্লাইটের দিন বিমান বন্দরে প্রবেশ গেইটে ভিকটিমের নিকট তার পাসপোর্ট, ভিসা এবং টিকেট হস্তান্তর করা হয়। বিমান বন্দরে ইমিগ্রেশনে যাওয়ার পর ভিকটিম বুঝতে পারেন তাকে ভ্রমন ভিসায় বিদেশ পাঠানো হচ্ছে। তখন আসামীদের সাথে ফোনে যোগাযোগ করা ছাড়া ভিকটিমের কিছুই করার থাকে না। পরে বিদেশে গিয়ে তারা সীমাহীন দুর্ভোগের শিকার হয়।

র‍্যাব ৩ এর কম্পানী কমান্ডার বীণা রানী দাস জানান,ধৃত আসামীদের ট্রাভেল এজেন্সি বা রিক্রুটিং এজেন্সি পরিচালনার কোন লাইসেন্স নাই। শুধুমাত্র সিটি কর্পোরেশন হতে ট্রেড লাইসেন্স নিয়ে সিটি এক্সপ্রেস ট্রাভেল এজেন্সি নামে মানবপাচার ব্যবসা করে আসছে। স্বল্প সময়ে,বিনাশ্রমে অধিক লাভ বা অর্থ উপার্জনই তাদের একমাত্র লক্ষ্য। ভিকটিমরা বিদেশ গিয়ে কোন কাজ না পেয়ে সীমাহীন দূর্ভোগের শিকার এবং আর্থিকভাবে সর্বশান্ত হলেও তাদের কোন অনুশোচনা নেই।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় যে,তারা সংঘবদ্ধ মানবপাচার চক্রের সদস্য।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উক্ত চক্রের অপরাপর সদস্যদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত আছে।

ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে সামাজিক সংগঠনের উদ্যোগে ২০০ দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

মানবপাচার চক্রের ৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

আপডেট সময় : 02:44:07 pm, Monday, 26 September 2022