Dhaka , Wednesday, 1 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা সিএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন উপ-পুলিশ মহাপরিদর্শক জনাব হাসান মোঃ শওকত আলী শ্রীপুরে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ২ সন্তানের জননীর লাশ উদ্ধার আড়াইহাজার থানা থেকে পালানো আসামি পূণরায় গ্রেফতার আড়াইহাজরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু রামুতে মহিলা বিষয়ক অধিদপ্তরের কার্যক্রম পরিদর্শনে সহকারী পরিচালক ফরিদা ইয়াছমিন নোয়াখালীতে দুই হাসপাতালে মেয়াদোত্তীর্ণ ওধুধ রাখায় জরিমানা চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বৃদ্ধি ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি চবিতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও আধুনিক ক্যাম্পাস গড়তে ছাত্রদলের ৮ দফা দাবি রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি দিপুর আশ্বাস। হাম আক্তান্ত হলেই আতঙ্কিত না হওয়ার আহবান নারায়ণগঞ্জে হাম ও রুবেলা টিকার ৭৫ হাজার ডোজ মজুত- মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপু রূপগঞ্জে বিএনপি কার্য্যালয়ে সন্ত্রাসীদের হামলা,ভাঙচুর, আহত ৫, স্থানীয় সাংসদের ছবি ভাংচুর ইবিতে গনভোটের রায় বাতিলের প্রতিবাদে ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন সাভার আশুলিয়ায় দুই পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ — বেতন-বঞ্চিত ৪ হাজার শ্রমিকের মানববন্ধন ১৪টি এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ করলো আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন ঝালকাঠিতে ফেসবুক লাইভে দুই শিশুপুত্রকে নিয়ে পিতার বিষপান বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল ঝালকাঠিতে জেলের জালে ধরা পড়ল দানবাকৃতির ‘খটক মাছ’, বিক্রি আড়াই লাখ টাকায় ঝালকাঠিতে দোকান পোড়ানোর মামলা করে বিপাকে বাদী, মামলা তুলে নিতে আসামীদের হুমকি  নোয়াখালীতে স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন এলজিইডি প্রকৌশলীকে মারধর ও অফিসে ভাঙচুরের অভিযোগে চবি ছাত্রদল নেতা হৃদয়ের বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যবস্থা গ্রহণ  হাটহাজারীতে চাকসু নেতার ওপর অতর্কিত হামলা, চমেকে চিকিৎসাধীন  লেংটার মেলায় মাজারের টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রুপের মারামারি; মাজারের খাদেমকে কুপিয়ে জখম ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার স্বার্থবিরোধী বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে নারায়ণগঞ্জে সিপিবির মানববন্ধন

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু -শম্ভুগঞ্জ সেতু- টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি চালকসহ স্থানীয়রা। 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:09:15 pm, Friday, 23 August 2024
  • 356 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু -শম্ভুগঞ্জ সেতু- টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি চালকসহ স্থানীয়রা। 

মোশারফ হোসেন
জেলা প্রতিনিধি ময়মনসিংহ।।
   
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু -শম্ভুগঞ্জ সেতু- পার হয়ে যানবাহন যাওয়া-আসা করছে। কিন্তু নেই টোল আদায় করার কোনো কর্মচারী। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা এখানে অবস্থান নিয়েছেন। টোল না দিয়ে শৃঙ্খলার সঙ্গে গাড়ি চলাচল করার জন্য দায়িত্ব পালন করছেন তারা। এতে খুশি গাড়ি নিয়ে যাওয়া চালকরা।
বৃহস্পতিবার -২২ আগস্ট- বিকেলে নগরীর চায়নামোড় এলাকায় টোলবক্সের পাশে গিয়ে এই চিত্র দেখা যায়। টোল আদায় বন্ধের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে অবশেষে সেই দাবি বাস্তবে রুপ নিয়েছে। টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রাসহ এই সড়কে চলাচল করা বিভিন্ন যানবাহনের চালকরা।
এ সময় কথা হয় জহির উদ্দিন- জালাল মিয়া- মনোয়ার হোসেনসহ কয়েকজন অটোরিকশা চালকের সঙ্গে। তারা জানান- বছরের পর বছর ধরে টোল দিয়ে দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যতবার সেতু পার হতে হয় ততোবারই ১০ টাকা টোল দিতে হয়। টোল আদায় বন্ধ করা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। অবশেষে সেই দাবি বাস্তবায়ন হওয়ায় আমরা খুশি।
এই সড়ক দিয়ে নিয়মিত গাড়ি নিয়ে চলাচল করেন বাসচালক মঙ্গল মিয়া ও ট্রাকচালক জওহর লাল। তারা জানান- অনিচ্ছা থাকা সত্ত্বেও বাধ্য হয়ে টাকা দিয়ে চলাচল করেছে ছোট-বড় সব ধরনের যানবাহন। এখন শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় টোল আদায় বন্ধ রয়েছে। তবে যেকোনো মুহুর্তে আবার চালু হবে বলে মনে হচ্ছে। স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করা প্রয়োজন।
সাকিব- আরাফাতসহ কয়েকজন শিক্ষার্থী বলেন- ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরশাসক শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগ করেছে। আমরা চাই, নতুন করে স্বাধীন হওয়া দেশে সব শ্রেণি-পেশার মানুষ ভালো থাকুক। তাই স্থায়ীভাবে টোল আদায় বন্ধ করতে শিক্ষার্থীরা চেষ্টা চালাচ্ছে।
স্থানীয় সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়- ৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুটি চালু হয় ১৯৯১ সালে। সেতুটি দিয়ে প্রতিদিন শেরপুর- নেত্রকোণা- কিশোরগঞ্জ- চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের মানুষ চলাচল করে। সেতুর টোল হিসেবে প্রতিবার পারাপারের সময় বিভিন্ন ধরনের ট্রাক- বাস- প্রাইভেটকারসহ নানা প্রকারের যানবাহন থেকে আদায় করা হয় ২০ থেকে ২৫০ টাকা। এ ছাড়া সিএনজিচালিত ও ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১০ টাকা করে টোল আদায় করা হয়। বর্তমানে মোটরসাইকেল থেকে কোনো টোল আদায় করা হয় না। তিন বছর পরপর সেতুটি ইজারা দেওয়া হচ্ছিল।
সড়ক ও জনপথ বিভাগ ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী এ বি এম সাদ্দাম হোসেন বলেন- সর্বশেষ সেতুটি তিন বছরের জন্য প্রায় ৫৬ কোটি ইজারা দেওয়া হয়েছিল। এই সেতু নির্মাণে ৩৩ বছরে ২১৫ কোটি টাকা রাজস্ব আদায় করা হয়েছে। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমরা সেনাবাহিনীর কর্মকর্তা ও জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে সেতুটির টোল আদায় সাময়িকভাবে বন্ধ করেছি। স্থায়ী ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন

ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত বাংলাদেশ-চীন মৈত্রী সেতু -শম্ভুগঞ্জ সেতু- টোল আদায় বন্ধ হওয়ায় স্বস্তি চালকসহ স্থানীয়রা। 

আপডেট সময় : 12:09:15 pm, Friday, 23 August 2024