
ফজলে এলাহি ঢালী
ময়মনসিংহ।।
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার-২৭ মার্চ-বিকালে নদটিতে ভাসমান অবস্থায় বয়স চল্লিশের অজ্ঞাত পুরুষ ব্যাক্তির এই মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মরদেহটি উদ্ধার করা হয়েছে ময়মনসিংহ সদর উপজেলার খাগডহর কল্যাণপুর এলাকা থেকে।
পুলিশ জানায়,সদর উপজেলার খাগডহর কল্যাণপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে একটি পুরুষ ব্যাক্তির মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা।এ সময় তারা ময়মনসিংহ সদর কোতোয়ালী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন এবং কোতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ-ওসি তদন্ত-মো. আনোয়ার হোসেন বিকালে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।এ সময় এলাকাবাসীর সহযোগীতার পরও মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানা পুলিশের অফিসার ইনচার্জ-ওসি-মাইনউদ্দিন জানান,মরদেহটি সনাক্তের জন্য চেষ্টা চলছে।কেউ চিনে থাকলে কোতোয়ালী থানায় যোগাযোগ করার জন্যও বলেন ওসি মাইনউদ্দিন।

























