Dhaka , Friday, 3 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু ঘোড়াশাল-পলাশ সারকারখানায় আবারও বন্ধ থাকার উৎপাদন শুরু নিরাপদ পানির নিশ্চয়তায় রামপুর কুবরিকান্দা যুব উন্নয়ন সমিতির উদ্যোগ ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী মশা নিধনে মানবিক উদ্যোগ: ৬৬ নং ওয়ার্ডে আজিজুল হক আজিজের প্রশংসনীয় কার্যক্রম নোয়াখালীতে ডিএনসির অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫ ফতুল্লায় বিএনপির ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০ রূপগঞ্জে হামের প্রাদুর্ভাব বৃদ্ধি ॥ দুই শিশুর মৃত্যু, হামের লক্ষণ নিয়ে হাসপাতালে ১৫ শিশু ভর্তি খুলনায় নবাগত জেলা প্রশাসকের যোগদান; দায়িত্ব নিলেন হুরে জান্নাত পাইকগাছায় পাট চাষীদের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ ফতুল্লায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও ছেলেসহ আটক, উদ্ধার ৫৩ রাউন্ড গুলি নারায়ণগঞ্জে দুই প্রাইভেট হাসপাতালে মোবাইল কোর্ট, জরিমানা ১ লাখ ৫৫ হাজার টাকা হজ শেষে দেশে ফিরলেন কৃষক দল নেতা খলিলুর রহমান ইব্রাহিম, বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবি লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রতিদিনই বাড়ছে নিউমোনিয়া রোগী লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)’র পৃথক ৩ অভিযান: হাতীবান্ধা ও কুড়িগ্রাম সীমান্তে মাদক ও কসমেটিকস জব্দ নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২ দোহাজারী হাজারী টাওয়ারে মেজবানবাড়ী রেস্তোঁরায় ভয়াবহ অগ্নিকান্ড ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রূপগঞ্জে বিধবার বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ ছেলের মৃত্যু থানা থেকে আসামির পলায়ন, এসআই ক্লোজড এডভোকেট কানিজ কাউসার চৌধুরী সংরক্ষিত নারী আসনের একজন যোগ্য প্রার্থী সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় সাবেক পুলিশ কর্মকর্তার মৃত্যু, দিশেহারা পরিবার টিসিজেএ নির্বাচনে সভাপতি এনামুল ও সাধারণ সম্পাদক মামুন নির্বাচিত সিএনজি-অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে’র রামুর উপ-লাইন পরিচালনা কমিটি অনুমোদন ভূমি ভবনের সেবা কার্যক্রম পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন লক্ষ্মীপুরে খাল থেকে ১৩৬০ লিটার ডিজেল উদ্ধার কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন নারায়ণগঞ্জে এমআরআই কক্ষে নেওয়ার আগেই ক্যান্সার রোগীর মৃত্যু বন্দর উপজেলায় মাশরুম চাষে প্রদর্শনী, ১৫০ নারী উদ্যোক্তাকে সহায়তা

ময়মনসিংহের তারাকান্দায় সড়কদূর্ঘটনায় ৬ মাসে ৩০ জনের মৃত্যু।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:56 pm, Friday, 19 April 2024
  • 116 বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় সড়কদূর্ঘটনায় ৬ মাসে ৩০ জনের মৃত্যু।।

ফজলে এলাহি ঢালী-ময়মনসিংহ।।

ময়মনসিংহের তারাকান্দায় আঞ্চলিক সড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।ব্যস্ত এই সড়কগুলোতে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা।প্রাথমিক তথ্যানুসন্ধানে জানা গেছে চলমান এপ্রিল মাসে সংগঠিত ৪ টি দূর্ঘটনায় ৭ জন নিহত হওয়ার পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন।চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ১৩ টি সড়ক দূর্ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছে।জানুয়ারি মাসে ৭জন,ফেব্রুয়ারি মাসে ১ জন,মার্চ মাসে ৫জন এবং এপ্রিল মাসে ৭ জনের মৃত্যু হয়েছে।ছাড়াও প্রতিদিন ছোটখাটো দূর্ঘটনায় আহত হচ্ছে মানুষ।সূত্রের বরাতে জানাগেছে,বিগত ৬ মাসে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

এসব দূর্ঘটনায় কেবল দুটি মামলা দায়ের করা হয়েছে ।ঝামেলা এড়িয়ে চলতে প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ভুক্তভোগীরা থানায় কোন মামলা দায়ের করতে চাননা।এদিকে সড়ক দূর্ঘটনায় নিহতদের মরদেহগুলো বিনা ময়নাতদন্তেই দাফনের ব্যবস্থা করায় আগ্রহ দেখান নিহতের স্বজনরা।অনেকেই চান মরদেহ নিয়ে কোন ঝামেলায় না জড়াতে। আবার ঘাতক যানগুলো সহজেই ছাড়িয়ে নেয় মালিক।কোন ধরনের ঝামেলা ছাড়াই এমন সুযোগে সাহস বাড়ছে চালক-মালিকদের।

সূত্রের বরাতে জানা গেছে,১০ জানুয়ারি তারাকান্দায় ট্রাকের পিছনে ধাক্কা দিয়ে বাসস্টেশন এলাকায় মারা যায় রাকিব-২৭-নামের এক যুবক। ২৩ জানুয়ারি ময়মনসিংহ-হালুয়াঘাট আঞ্চলিক সড়কগুলোর কাকনী ইউনিয়নের তালদিঘী গ্রামে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ জন মারা যান।২৫ জানুয়ারি ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের গোপালপুর খামার বাজারে ট্রাকের পিছনে মাহিন্দ্রের ধাক্কায় নিহত হন ১ জন। ১৬ ফেব্রুয়ারি মধুপুর বটতলা এলাকায় মারা যায় এক মোটরসাইকেল আরোহী।১ মার্চ একই সড়কে নিহত হন দুই ভাই-বোন।৪ মার্চ মারা যান ১ অটোচালক।১১ মার্চ তারাকান্দা-ধোবাউড়া সড়কে নিহত হন-২ জন।এপ্রিল মাসে ৮,৯,১৬ তারিখে সংগঠিত দূর্ঘটনায় নিহত হন ৬ জন। ১৬ এপ্রিল ময়মনসিংহ-শেরপুর সড়কের রামচন্দ্রপুর নামকস্থানে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে যে দূর্ঘটনাটি ঘটেছে তাতে মহিলাসহ নিহত হন বাসের এক সুপারভাইজার।একই ঘটনায় আহত হন অন্তত ৩০ জন।১৮ এপ্রিল ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের মধুপুর জামান মার্কেটের সামনে মারা যান এক মটরসাইকেল আরোহী।গত বছরের নভেম্বর মাসে নিহত হয়েছেন ৫ জন,ডিসেম্বর মাসে ৩ জন।

তারাকান্দায় সড়কগুলোতে আধিক্য রয়েছে তিনচাকার যানবাহনের।এসব যানবাহন আঞ্চলিক সড়কগুলো দাপিয়ে বেড়ায়।অধিকাংশ ক্ষেত্রেই দ্রুতগতির মোটরসাইকেল আরোহীরা দূর্ঘটনার শিকার হয়েছেন।এদিকে সিএনজি,মাহিন্দ্র,পিকআপ,ট্রলী,লড়িতেও দূর্ঘটনা ঘটেছে।আবার বেপরোয়া গতির বাস-ট্রাকও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কগুলোতে দূর্ঘটনা ঘটিয়েছে।অধিকাংশ ক্ষেত্রেই অদক্ষ চালক দ্বারা যানবাহন পরিচালনা সড়কগুলোতে দূর্ঘটনা ঘটার অন্যতম কারণ বলে জানিয়েছেন অনেকে।

 ঈদসহ যে কোন ধরনের বড় উৎসবের সময় সড়কগুলোতে বাড়ে যানবাহনের সংখ্যা।দেশের বিভিন্ন প্রান্তের নাম না জানা অনেক পরিবহন চালক তাদের বাসগুলোতে যাত্রী বোঝাই করে উপজেলাটির বুক চিরে তৈরী রাস্তাগুলো ধরে গন্তব্যের পথে ছুটেন।তাদের কাছে নতুন ও অজানা রাস্তায় গাড়ী চালাতে গিয়েও চালকরা ঘটায় দূর্ঘটনা বলে মত প্রকাশ করেছেন অনেকে।

এদিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা অংশের কাশিগঞ্জ পর্যন্ত রাস্তার একপাশের বেহাল অবস্থার কারণে এক পাশে গাড়ী চলতে গিয়ে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা।এই রাস্তাটিতে আধিক্য রয়েছে বালুবাহী ট্রাকের।এসব ট্রাক পরিচালনায় অধিকাংশ ক্ষেত্রেই ব্যবহার করা হয় হেলপার ও অদক্ষ ড্রাইভার।যারা প্রতিনিয়তই দূর্ঘটনা ঘটাচ্ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা মটরযান পরিবহন শ্রমিক ইউনিয়নের সদস্য ও ড্রাম ট্রাক চালক মো.শহীদুল ইসলাম দুলু-৫৫-জানান,আগের চাইতে অনেক প্রসস্থ হয়েছে ময়মনসিংহ-শেরপুর সড়কটি।পাল্লা দিয়ে গাড়ীর সংখ্যা বেড়েছে,বেড়েছে গতিও।আবার আঞ্চলিক সড়ক জুড়ে বেড়েছে সিএনজি,মাহিন্দ্র,ব্যাটারী চালিত অটোরিক্সা।বাস-ট্রাকের সাথে পাল্লা দিয়ে চলে সিএনজি,মাহিন্দ্র ।ব্যাটারী চালিত অটোরিক্সার গতি অনেকটাই ধীর।যাতে সমস্যায় পড়তে হয় আমাদের।এসব কারণে অনেক সময় আমরা দূর্ঘটনায় পতিত হই।

এ বিষয়ে সিএনজি চালক নূরুল আমিন-৫০-বলেন-মানুষ দ্রুত ভ্রমনের জন্য সিএনজি ব্যবহার করে।অনেকের গন্তব্যে পৌছার তাড়া থাকে। আবার অনেকে আস্তে চালালেও তাড়া দেয়।বাধ্য হয়ে আমাদেরকে গতি বাড়াতে হয়।আবার মহাজনের ভাড়া পরিশোধেরও চিন্তা থাকে।তাই আমরা দ্রুত চালাতে বাধ্য হই।দূর্ঘটনায় আমাদেরই বেশী ক্ষতি হয়।অনেকে মারাও গেছে।সবই পেটের দায়।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা মটরযান পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক চানু মিয়া-৬৫-বলেন-বর্তমানে চালকদের অধিকাংশই তরুন।তাদের মটরযান চালনায় অভিজ্ঞতা কম।তার উপর ধৈর্য্য শক্তিরও ঘাটতি রয়েছে।ওভারটেকিং করা একটা নেশায় পরিণত হয়েছে তাদের।সড়কে রয়েছে তিনচাকার যানের আধিক্য।সব মিলিয়ে সড়কে শৃঙ্খলার চরম ঘাটতির কারণে ঘটছে এসব দূর্ঘটনা।

তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী বলেন-তারাকান্দা উপজেলার উপড় দিয়ে অতিক্রম করা ব্যস্ত রাস্তাগুলোতে বিশেষ করে ময়মনসিংহ-হালূয়াঘাট,ময়মনসিংহ-নেত্রকোনা সড়কে খুব দ্রুত যানবাহন চালিয়ে দূর্ঘটনায় পতিত হচ্ছে যানবাহন।আবার রয়েছে অদক্ষ ড্রাইভারের মাধ্যমে যানবাহন পরিচালনা।সড়কে রয়েছে তিনচাকার বাহন ও ব্যাটারী চালিত অটোরিক্সার আধিক্য।এসব দূর্ঘটনা প্রতিরোধে থানা পুলিশ কাজ করে যাচ্ছে।তারাকান্দা বাসস্টেশন এলাকায় সর্বক্ষন পুলিশ যানজট নিয়ন্ত্রণে কাজ করছে।কোথাও দূর্ঘটনা ঘটলেই বা সড়কে বিশৃঙ্খলা দেখা দিলেই পুলিশী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কলমাকান্দায় প্লাবিত হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে ডেপুটি স্পিকার

ময়মনসিংহের তারাকান্দায় সড়কদূর্ঘটনায় ৬ মাসে ৩০ জনের মৃত্যু।।

আপডেট সময় : 12:56:56 pm, Friday, 19 April 2024