Dhaka , Monday, 9 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার গাজীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট সময় : 07:57:55 pm, Thursday, 6 February 2025
  • 90 বার পড়া হয়েছে

মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার গাজীর মৃত্যু

সাব্বির হাসান মণিরামপুর প্রতিনিধি
যশোরের মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার গাজী -৬০- নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় পথচারী ও শিক্ষার্থীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার মণিরামপুর-কালিবাড়ি সড়কের কামালপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত কওসার গাজী খানপুর গ্রামের জবেদ আলীর ছেলে। তিনি কামালপুর এলাকায় সোহাগ হোসেনের কাঠগোলায় শ্রমিক হিসেবে কাজ করতেন।
আহতদের মধ্যে গোবিন্দপুর গ্রামের হাফিজুর রহমান, খানপুর গ্রামের সুমন হোসেন, মুন্সিখানপুর গ্রামের আলমগীর হোসেন ও ভরতপুর গ্রামের আবুল হোসেনকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া হাবিবুল্লাহ, অন্তরা, কালিদাস ও সোহাগ হোসেন নামে চার জন হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। 
আহতদের উদ্ধারকারী ডালিম হোসেন বলেন, দুপুরে কামালপুর এলাকায় সোহাগের কাঠ গোলায় কাজ করছিলেন কওছার। এসময় পাশের মেহেগুনি গাছে থাকা মৌমাছির চাকে হানা দেয় বাজপাখি। তখন মৌমাছি ছুটে এসে কওছার গাজীকে কামড় দেয়। এতে মাটিতে লুটিয়ে পড়েন কওছার। এরপর ওই রাস্তা দিয়ে স্কুল শিক্ষার্থীরাসহ যত লোক পার হচ্ছিলেন তাদের সবাই মৌমাছির আক্রমনের শিকার হন।
আহত ইজি বাইক চালক হাফিজুর রহমান বলেন, আমি ইজিবাইক নিয়ে নেহালপুরে ফিরছিলাম। হঠাৎ দেখি রাস্তার পাশে পড়ে তিনজন কাতরাচ্ছেন। তাদের দেখে এগিয়ে গেলে আমি মৌমাছির হামলার শিকার হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।
মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফরিদ উদ্দিন বলেন, দুপুরে মৌমাছির কামড় খেয়ে ৮-১০ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখান থেকে কওছার আলী নামে একজন মারা গেছেন। বাকী চারজন ভর্তি আছেন। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।
মণিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, মৌমাছির কামড়ে হতাতহের ঘটনা আমাদের কেউ জানায়নি।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

মণিরামপুরে মৌমাছির কামড়ে কওছার গাজীর মৃত্যু

আপডেট সময় : 07:57:55 pm, Thursday, 6 February 2025