মো: সোহেল
ভোলা জেলা প্রতিনিধি।।
ভোলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও মতবিনিময় সভা ও অনুষ্ঠিত হয়
অদ্য ১৩- ০৮- ২০২৪ ইং রোজ মঙ্গলবার পুলিশ অফিস সম্মেলন কক্ষে জেলা পুলিশ ভোলার আয়োজনে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম এর সভাপতিত্বে ভোলা জেলায় ট্রাফিক ম্যানেজমেন্টে -০৫-০৮-২০২৪ থেকে ১১-০৮-২০২৪- পর্যন্ত অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ ও নৌ-বাহিনীর প্রতিনিধির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জনাব মোঃ মাহিদুজ্জামান বিপিএম- পুলিশ সুপার- ভোলা মহোদয় সকল শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং জেলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা- আইন-শৃঙ্খলা রক্ষা করা- সরকারি-বেসরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা করাসহ জেলার সর্বস্তরের জনগণের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য সকলকে আহ্বান জানান।
এ সময় জেলা পুলিশ ও নৌ-বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

























