Dhaka , Friday, 27 February 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ দোকানে ঢুকল তেলবাহী লরি:নোয়াখালীতে বাবার মৃত্যুর ছয়দিন পর ছেলের মৃত্যু হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার মোংলায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ও ছানি অপারেশন কার্যক্রম অনুষ্ঠিত শরীয়তপুরে সেরা ওসি নির্বাচিত জাজিরা থানার মো. সালেহ্ আহাম্মদ হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ৭ ঘণ্টা পর বিজিবির হাতে আটক যুবককে ফেরত দিল বিএসএফ উপজেলা প্রশাসনের উদ্যোগে রূপগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক দখল মুক্ত করে ফুটপাত উচ্ছেদের পর ফের দখল চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় বিএসটিআই ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের সমন্বয়ে র‌্যাব-৭, চট্টগ্রাম’র বিশেষ ভ্রাম্যমাণ আদালত কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান; বিপুল পরিমাণ কসমেটিকস ও মাদক জব্দ কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ ৮ ডাকাত আটক ৪ জেলে উদ্ধার পাঁচবিবির ১নং রেলগেট সড়ক সংস্কার: দুর্ঘটনার ঝুঁকি কমে স্বস্তি ফিরেছে শরীয়তপুরে দেবরের আত্মহত্যার ২৪ ঘন্টা পর ভাবীর আত্মহত্যা পাইকগাছায় শিবসা ব্রিজ যেন মরণফাঁদ; প্রতিনিয়ত দুর্ঘটনার কবলে পথচারী পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে প্রশাসন মধুপুরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত মধুপুরে গাছ নিধনের পর বনে আগুন ॥ ৭৫ একর ভূমি জবরদখলের পায়তারা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে রাজনগরে যুবক খুন ছুরিকাঘাতে নিহত, অভিযুক্ত একই গ্রামের তরুণ ফতুল্লায় মোতালেব মনোয়ারা কম্পোজিটে শ্রমিক অসন্তোষ, ৪ মার্চ বকেয়া পরিশোধের চুক্তি চরভদ্রাসনে আইন- শৃঙ্খলা উন্নয়নে উঠান বৈঠক: “মাদকের ছয়লাভ- লাইসেন্সবিহীন দ্রুতগতির যানবাহন চলাচল: অভিযোগ এলাকাবাসীর। লক্ষ্মীপুরে ভাবির মৃত্যুর খবর শুনে দেবরের মৃত্যু শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী ভুট্টা ক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার: এলাকায় শোকের ছায়া লালমনিরহাটে অটোরিকশা চালকদের জিম্মি করে চাঁদাবাজি: ডিবি পুলিশের জালে দুই অপরাধী দেশের ক্রীড়াঙ্গণের সামগ্রিক উন্নয়ন ও খেলোয়াড়দের পেশাদারিত্ব নিশ্চিত করতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক। খালের দখল-দূষণ প্রতিরোধে উদ্যোগ নেওয়া হবে: পানি সম্পদ মন্ত্রী জুনিয়র বৃত্তি ও সমমানের বৃত্তি ও এবতেদায়ি ৫ম বৃত্তি পরীক্ষা-২০২৫ এর ফল প্রকাশঃ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সরকারি ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের একীভূত অন্তর্ভুক্তির ঐতিহাসিক সিদ্ধান্ত। ধর্মমন্ত্রী কায়কোবাদের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্ম বিষয়ক মন্ত্রীর দ্বিপাক্ষিক সভা/ ধর্ম সংক্রান্ত সহযোগিতা জোরদার করতে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া প্রধানমন্ত্রীর ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ বাস্তবায়নে সর্বোচ্চ পেশাদারিত্বের নির্দেশনা ডিএসসিসি প্রশাসকের দায়িত্ব গ্রহণের পরপরই মশক নিধন কার্যক্রম পরিদর্শনে ডিএনসিসি প্রশাসক

ভোলার মেঘনায় ৭ ট্রলারডুবি ৬৭ জেলে উদ্ধার, নিখোঁজ ৬।।

  • Reporter Name
  • আপডেট সময় : 01:43:58 pm, Wednesday, 2 August 2023
  • 301 বার পড়া হয়েছে

ভোলার মেঘনায় ৭ ট্রলারডুবি ৬৭ জেলে উদ্ধার, নিখোঁজ ৬।।

স্টাফ রিপোর্টার ভোলা।। 
ভোলার মেঘনা বঙ্গোপসাগর ও সাগর মোহনায় ঝড়ের কবলে পড়ে ৭টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো ৬ জেলে নিখোঁজ রয়েছে। মঙ্গলবার (১ আগষ্ট) সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ঝড়ের কবলে পড়ে এ ঘটনা ঘটে।
সাত ট্রলারের মধ্যে বঙ্গোপসাগরে ৩টি, সাগরের মোহনায় ২টি, দৌলতখান উপজেলার মেঘনায় একটি ও ভোলা সদর উপজেলার তুলাতলি পয়েন্টে মেঘনা নদীর মাঝের চর কাছে ১টি সহ মোট ৭টি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
৭টি ট্রলারডুবির মধ্যে ৬টি বঙ্গোপসাগরের নিম্মচাপের প্রভাবে ডুবেছে। অপর একটি ডুবেছে কার্গো জাহাজের ধাক্কায়। খোঁজ নিয়ে জানা যায়, বঙ্গোপসাগরে নিম্মচাপের প্রভাবে মনপুরায় মাছ ধরার ৫টি ট্রলার বঙ্গোপসাগর ও বঙ্গোপসাগরের মোহনায় ডুবে যায়। ৫ ট্রলারের মধ্যে ১টি মনপুরা উপজেলার হাজির হাট এলাকার মাইনুদ্দিন মাঝির, একটি হাজির হাট এলাকার হাফেজ মাঝির, একটি উত্তর সাকুচিয়ার জসিম মাঝির, একটি দক্ষিণ সাকুচিয়ার ইউনুস বলির ও অপরটি ১নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারের।
এরমধ্যে আলাউদ্দিন চেয়ারম্যান, ইউনুস বলি ও মাইনুদ্দিন মাঝির ট্রলার বঙ্গোপসাগরে ডুবেছে। হাফেজ ও জসিম মাঝির ট্রলার ডুবেছে সাগরের মোহনায়। মাইনুদ্দিন মাঝির ২২ জেলে, হাফেজ মাঝির ৮ জেলে, জসিম মাঝির ৮ জেলে, ইউনুস বলির ১০ জেলের সবাই উদ্ধার হলেও ট্রলার উদ্ধার হয়নি। আর আলাউদ্দিন চেয়ারম্যানের ১০ জেলের মধ্যে বিকেল পাঁচটা পর্যন্ত ৪ জেলেকে উদ্ধার করা হয়েছে। এখনো তার ট্রলারের ৬ জেলে নিখোঁজ রয়েছে।
এছাড়াও দৌলতখান উপজেলার ভবানীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন মেঘনা নদীতে মো. মহিউদ্দিন মাঝির একটি ট্রলার পাঁচ জেলেসহ ডুবে গেছে। পরে স্থানীয় জেলেরা ট্রলারসহ সবাইকে উদ্ধার করেছে।
ভোলা সদর উপজেলার তুলাতলি মেঘনা নদীর মাঝের চর এলাকায় একটি কার্গো জাহাজের ধাক্কায় ১০ জেলেসহ মো. শাহাবুদ্দিন মাঝির একটি ট্রলার ডুবে গেছে। ১০ জেলের সবাই সাঁতরে অন্য ট্রলারে উঠে তীরে এসেছে ট্রলারটি মুহুর্তের মধ্যে ডুবে গেছে।
ছয় জেলে নিখোঁজ থাকা ট্রলারের মালিক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার জানান, মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ট্রলারের ৪ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। সাগর উত্তাল থাকায় নিখোঁজ ৬ জেলের সন্ধান পাইনি।
এ তথ্য নিশ্চিত করেছেন মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম কামরুল ও ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান।
এ বিষয়ে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম জহির সাংবাদিকদের জানান, মনপুরার জেলেদের ৫টি ট্রলার ডুবির ঘটনায় ৬৭ জেলে জীবিত উদ্ধার হলেও এখনো আলাউদ্দিন চেয়ারম্যানের ট্রলারের ৬ জেলে নিখোঁজ রয়েছে। তাদেরকে সাগরে খোঁজা হচ্ছে।
ইলিশা নৌ-থানার পুলিশ পরিদর্শক মো. আখতারুজ্জামান জানান, মেঘনায় দুইটি জেলে ট্রলারডুবির ঘটনা তিনি শুনেছেন। তবে এ ঘটনায় কোনো নিখোঁজ নেই।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জয়নুল আবদীন ফারুকের স্ত্রীর দাফন সম্পন্ন: সেনবাগে শেষ বিদায়ে অশ্রুসিক্ত পরিবেশ

ভোলার মেঘনায় ৭ ট্রলারডুবি ৬৭ জেলে উদ্ধার, নিখোঁজ ৬।।

আপডেট সময় : 01:43:58 pm, Wednesday, 2 August 2023