Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

ভোলায় মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।।

  • Reporter Name
  • আপডেট সময় : 09:00:59 am, Saturday, 4 November 2023
  • 126 বার পড়া হয়েছে

ভোলায় মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।।

স্টাফ রিপোর্টার ভোলা।। 
গত ১১ অক্টোবর ২০২৩ থেকে ০২ নভেম্বর রাত মধ্যে রাতও পর্যন্ত ইলিশ ধরার নিষেধাজ্ঞার পর ভোলার মেঘনা তেঁতুলিয়ায় কাঙ্খিত ইলিশ মাছ পাওয়া না পাওয়া নিয়ে জেলেদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
যে জেলেদের ভাগ্যে মিলছে কাঙ্ক্ষিত ইলিশ তারা অত্যন্ত খুশি এবং বলছে,এভাবে পেলে আমরা অতীতের ধার-দেনা, ক্ষতি,এবং লোকসান পুষিয়ে খুব দ্রুত সময় ঘুরে দাঁড়াতে পারব আশা করি ইনশাআল্লাহ। অপরদিকে মেঘনা-তেঁতুলিয়ায় যে জেলেরা পাচ্ছে না কাঙ্খিত ইলিশের দেখা তারা কি না বলছে ভিন্ন সুর। তারা বলছে কাঙ্খিত ইলিশ না মিললে কিভাবে আমরা এনজিওর ধার-দেনা ও ক্ষতি পুষিয়ে নেব, আর কিভাবে বা আমরা আমাদের সংসার চালাবো। নিষেধাজ্ঞার পর গত ০৩ নভেম্বর শুক্রবার  থেকে ৪ নভেম্বর পর্যন্ত দুই দিনে মেঘনা তেতুলিয়ায় ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে কেউ খুশি আবার কেউ হতাশ যা নিয়ে রীতিমতো জেলেদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 
এদিকে মাছ ধরা শুরু হওয়ায় ব্যস্ততা বেড়েছে জেলে পাড়ায়। সরগরম হয়ে উঠেছে মাছের আড়ৎ। ইলিশ ধরার উৎসবে মেতে উঠেছেন জেলেরা।
ভোলার উপকূলের বিভিন্ন ঘাটে গিয়ে দেখা গেছে কারো যেন বসে থাকার সময় নেই সবাই ছুটছেন নদীতে। জেলেদের আহরিত মাছ বিক্রি হচ্ছে আড়তে। জমে উঠেছে কেনাবেচা। জেলে পাইকার এবং আড়ৎদারদের হাঁকডাকে সরগরম আড়ৎ। এমনি চিত্র ভোলার বিভিন্ন ইলিশের আড়তগুলোয়।
২২ দিনের দীর্ঘ অপেক্ষার পর নদীতে নেমেছেন জেলেরা। প্রথম দিনে যে পরিমাণ মাছ পেয়েছেন তা আড়তে বিক্রি করছেন। জেলেদের স্বপ্ন মাছ বিক্রির টাকায় বিগত সময়ের ধার-দেনা শোধ করে ঘুরে দাঁড়াবেন।
জেলে কাঞ্চন মফিজ ও সিরাজ জানান, নদীতে নেমে খুশি তারা। ইলিশসহ অন্যান্য মাছ ধরা পড়ছে জালে।
আড়তের দাম ভালো থাকায় ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন বলে আশা তাদের। দু’একদিন পর আরও বেশি মাছ পাওয়া যাবে বলে আশাবাদী তারা।
এদিকে, সংকট কাটিয়ে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন নিয়ে প্রথম দিনে ইলিশ আহরণ নিয়ে বেশিরভাগ জেলে সন্তুষ্ট হলেও অনেকেই আবার হতাশ। কয়েকজন জেলে জানান নিষেধাজ্ঞার পর যে পরিমাণ মাছ ধরা পড়ার কথা সে পরিমাণ পড়ছে না। তবে কিছুদিন পর ইলিশের উৎপাদন বাড়তে পারে বলেও জানিয়েছেন তারা।
আগামী কয়েকদিনের মধ্যে নদীতে মাছের উৎপাদন আরও বাড়লে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মনে করছে জেলার মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ বলেন, জেলেরা নদীতে ছুটছেন, মাছও পাচ্ছেন। তবে কয়েকদিন পর আরও বেশি মাছ ধরা পড়বে।
উল্লেখ্য দ্বীপ জেলা ভোলায় ইলিশ ধরার ওপর জীবিকা চলে এমন জেলের সংখ্যা তিন লাখের অধিক।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

ভোলায় মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ পাওয়া না পাওয়া নিয়ে জেলেদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া।।

আপডেট সময় : 09:00:59 am, Saturday, 4 November 2023