Dhaka , Wednesday, 18 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম ২০২৪-২৫ অর্থবছরে চট্টগ্রাম জেলায় সরকারিভাবে সংগৃহীত যাকাত ফান্ড হতে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ মির্জাপুরে নিখোঁজের ৩ দিন পর ইটভাটায় যুবদল নেতার রহস্যজনক মৃত্যু ঈদ উপলক্ষে রেলপথে তীব্র ভিড়, আসন না পেয়ে ঝুঁকি নিয়েই যাত্রা করছেন মানুষ বিএনপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, ২৪ ঘণ্টায় বিচার না পেলে আত্মহত্যার হুমকি ভুক্তভোগীর রূপগঞ্জে সাংবাদিকদের হুমকি-অপহরণে নারায়ণগঞ্জ সাংবাদিক ফোরামের উদ্বেগ শরীয়াতপুরের পদ্মার বুকে ভাসমান মরদেহ, রহস্যে ঘেরা অজ্ঞাত তরুণের মৃত্যু লালমনিরহাটে পৌর কাউন্সিলর কল্যাণ পরিষদ গঠিত, সভাপতি সালাম, সম্পাদক সেনা নিলক্ষা ইউনিয়নের বিএনপির প্রধান কার্যালয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে কারণ দর্শানোর নোটিশ, তিন দিনের মধ্যে জবাবের নির্দেশ ঝালকাঠিতে বন বিভাগের গাছ কাটা বন্ধের দাবিতে মানবন্ধন লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে জুয়েলার্স ব্যবসায়ী অপহরণ, উদ্ধারে ১২ ঘণ্টার আল্টিমেটাম মধুপুরে ৩ মাদক কারবারিকে ১ বছরের কারাদণ্ড রূপগঞ্জে পথচারী ও চালকদের মাঝে ইফতার বিতরণ পাইকগাছায় অনুমোদনহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড বিজিবির ধাওয়া খেয়ে গাঁজা ফেলে পালালো চোরাকারবারী: অনন্তপুর সীমান্তে বড় সাফল্য

বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় জামায়াত: চরমোনাই পীর

  • Reporter Name
  • আপডেট সময় : 08:19:27 pm, Sunday, 1 February 2026
  • 31 বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম অভিযোগ করেছেন, ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় জামায়াতে ইসলামী বিদেশি শক্তির সঙ্গে গোপন যোগাযোগে লিপ্ত হয়েছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের সঙ্গে দ্বিমুখী আচরণ করছে দলটি।
রোববার (১ ফেব্রুয়ারি) বিকেলে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার পৌর শিশু পার্কে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, কথাবার্তা আর বাস্তব কর্মকাণ্ডের মধ্যে বিস্তর ফারাক থাকলে জনগণ তা বুঝতে দেরি করে না। ক্ষমতার মোহে পড়ে যারা বিদেশি প্রভাবের দ্বারস্থ হয়, তাদের আসল চেহারা ধীরে ধীরে প্রকাশ পায়।
তিনি আরও বলেন, অতীতে বিএনপি-জামায়াত জোট রাষ্ট্রক্ষমতায় থেকেও জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। তখন যদি শান্তি ও ন্যায়ভিত্তিক শাসন নিশ্চিত না হয়ে থাকে, তবে নতুন করে সেই একই আশ্বাস কতটা বিশ্বাসযোগ্য—সেটি ভেবে দেখার সময় এসেছে। দেশের মানুষ এখন আর বিভ্রান্ত হওয়ার মতো অবস্থায় নেই।
দেশের দীর্ঘ রাজনৈতিক বাস্তবতা তুলে ধরে রেজাউল করিম বলেন, গত ৫৪ বছরে রাষ্ট্র নীতি ও আদর্শের ভিত্তিতে পরিচালিত হয়নি। ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের পর একটি নতুন পথচলার সম্ভাবনা তৈরি হয়েছিল, যেখানে ইসলাম ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার স্বপ্ন দেখা হয়েছিল। তবে নেতৃত্ব ও নীতিগত পার্থক্যের কারণে সেই সমঝোতা আর বাস্তব রূপ পায়নি।
জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি মহল ইসলামী আদর্শকে পাশ কাটিয়ে প্রচলিত ব্যবস্থার মধ্যেই ইনসাফ প্রতিষ্ঠার কথা বলছে। অথচ এই ব্যবস্থায় দীর্ঘদিন দেশ পরিচালিত হলেও প্রকৃত ন্যায়বিচারের কোনো দৃষ্টান্ত স্থাপন হয়নি—এ বাস্তবতা অস্বীকার করার সুযোগ নেই।
ভোটারদের উদ্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর বলেন, দেশ ও ইসলামের কল্যাণে যারা আন্তরিক, তারা ঐক্যবদ্ধ হলে পরিবর্তন অনিবার্য। হাতপাখা প্রতীকে ভোট দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা করার এখনই উপযুক্ত সময়।
সভায় সভাপতিত্ব করেন লক্ষ্মীপুর-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী ও জেলা সহ-সভাপতি জাকির হোসেন পাটোয়ারী।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-৪ আসনের প্রার্থী খালেদ সাইফুল্লাহ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, দাঈ হাবীবুর রহমান মিসবাহসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বিদেশি শক্তির সঙ্গে আঁতাত করে ক্ষমতায় যেতে চায় জামায়াত: চরমোনাই পীর

আপডেট সময় : 08:19:27 pm, Sunday, 1 February 2026