Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত পথশিশুদের আইন দিয়ে নয় আদর দিয়ে মূলধারায় ফিরিয়ে আনুন:- আমীরুল ইসলাম

বিএনপির নাম ভাঙিয়ে মাদরাসা দখলের হুমকি- হেফাজতের নিন্দা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 06:52:52 am, Monday, 23 December 2024
  • 95 বার পড়া হয়েছে

বিএনপির নাম ভাঙিয়ে মাদরাসা দখলের হুমকি- হেফাজতের নিন্দা।।

মোঃ আবু তৈয়ব

হাটহাজারী- চট্টগ্রাম- প্রতিনিধি।।

রবিবার -২২ ডিসেম্বর- গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, পতিত ফ্যাসিষ্ট সরকারের দোসর সাদপন্থীদের হত্যাযজ্ঞের বিচারের দাবিতে মিছিল করায় বিএনপির নাম ভাঙ্গিয়ে মঈনুদ্দিন গং রাজধানী ঢাকার শ্যামলীতে অবস্থিত মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়া বন্ধ করার হুমকি দেওয়ার ঘটনায় আমরা যারপরনাই বিস্মিত ও হতবাক হয়েছি। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি বলেন- গতকাল ২১ ডিসেম্বর- শনিবার শেরে বাংলা নগর থানা বিএনপির যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সেক্রেটারী পদপ্রার্থী পরিচয়ে মঈন উদ্দিন তার দলবল নিয়ে মাদরাসায় উপস্থিত হয়। ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিলে ছাত্ররা অংশগ্রহণ এবং সাদপন্থীদের সকল কার্যক্রম বন্ধের দাবিকে কেন্দ্র করে মাদরাসার ছাত্র-শিক্ষকদের প্রতি জবাবদিহিতা তলব করে। এক পর্যায়ে তারা মাদরাসার আসাতিযায়ে কেরামের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং মারমুখী ভঙ্গিতে নানা ধরনের হুমকি ধমকি দিতে থাকে। এমনকি তারা দ্বিগুণ লোক দিয়ে ক্ষমতা প্রয়োগ করে মাদরাসা বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।

ইসলামাবাদী আরো বলেন- এই ন্যাক্কারজনক ঘটনায় প্রশ্ন ওঠে- কেন স্থানীয় রাজনৈতিক নেতার কাছে ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানকে জবাবদিহি করতে হবে? মাদরাসা একটি স্বতন্ত্র ধর্মীয় প্রতিষ্ঠান, যেখানে ছাত্রদেরকে পারিবারিক- সামাজিক নৈতিক শিষ্টাচার ও নাগরিক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব- কর্তব্য এবং দ্বীনি শিক্ষা দেওয়া হয়। এর পরও মঈন উদ্দিন প্রভাবশালী একটি রাজনৈতিক দলের নাম ভাঙিয়ে নিজের ক্ষমতার জোর খাটিয়ে হুমকি দেওয়ার দুঃসাহস দেখায়- যা অত্যন্ত উদ্বেগজনক।
তিনি বলেন- এই ঘটনার মাধ্যমে মাদরাসার শান্তিপূর্ণ পরিবেশ ও ছাত্রদের মনোবল ভেঙে দেওয়ার অপপ্রয়াস চালানো হয়েছে। এটি শুধু মাদরাসার জন্য নয়- বরং ধর্মপ্রাণ মুসলমানদের জন্যও গভীর উদ্বেগের বিষয়। হেফাজতে ইসলাম বাংলাদেশ এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে- বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতিও আহ্বান জানাচ্ছে, যেন তারা এই ঘটনার বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক ঘটনা যেন আর না ঘটে- সে বিষয়ে সুস্পষ্ট পদক্ষেপ নেয়।
তিনি আরো বলেন- সেইসাথে স্পষ্টভাবে বলতে চাই- মাদরাসা ও আলেম সমাজের উপর কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা হুমকির মাধ্যমে পতিত ফ্যাসিষ্ট আমলের মত কোণঠাসা করে রাখা যাবে না। তদুপরি- মাওলানে সাদের অনুসারীরা প্রশাসনের আইন ভঙ্গ করে বিভিন্ন সহিংস কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে স্পষ্টভাবে রাষ্ট্রবিরোধী অবস্থান নিয়েছে এবং তাদের কার্যক্রম দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

পরিশেষে তিনি বলেন- আমরা দেশের সর্বস্তরের নাগরিক ও রাজনৈতিক দলকে আহ্বান জানাই- মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে অহেতুক রাজনৈতিক প্রভাব থেকে দূরে রেখে ঐক্য ও সহমর্মিতার পরিবেশ বজায় রাখুন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন

বিএনপির নাম ভাঙিয়ে মাদরাসা দখলের হুমকি- হেফাজতের নিন্দা।।

আপডেট সময় : 06:52:52 am, Monday, 23 December 2024