Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

বাইডেনের ভুয়া উপদেষ্টা পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন।।

  • Reporter Name
  • আপডেট সময় : 12:56:32 pm, Monday, 30 October 2023
  • 239 বার পড়া হয়েছে

বাইডেনের ভুয়া উপদেষ্টা পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন।।

পাবনা প্রতিনিধি।।
পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দানকারী মিয়া জাহিদুল ইসলাম আরেফী। তার পরিবারের সবাই যুক্তরাষ্ট্রে বসবাস করলেও পাবনায় তার বাবার একটি বাড়ি থাকার সুবাদে তিনি মাঝেমধ্যে সেখানে যেতেন। মিয়া আরেফির প্রতিবেশীরা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, আরেফী গত বছরের কোরবানির ঈদে এবং এ বছর ৩-৪ মাস আগে দুই দফা পাবনার বাড়িতে যান। তবে তার আদি বাড়ি সিরাজগঞ্জের উল্লাহ পাড়ায়।
মিয়া জাহিদুল ইসলাম আরেফীর বাড়ির ভাড়াটিয়া মো. রইচ উদ্দিন এবং প্রতিবেশী হাদুল মিয়াসহ আশাপাশের লোকজন জানান, তার নাম মিয়া জাহিদুল ইসলাম আরেফী হলেও স্থানীয়রা তাকে বেলাল নামে চেনেন।
ভাড়াটিয়া মো. রইচ উদ্দিন বলেন, ওনারা ১০ ভাইবোন। পৈত্রিক বাড়ি সিরাজগঞ্জের উল্লাহ পাড়ায়। তাঁর বাবা পাবনা জেলা শিক্ষা কর্মকর্তা ছিলেন। সেই সুবাদে পাবনা পৌর শায়েস্থা খাঁ এলাকায় জমি কিনে বাড়ি করে স্থায়ীভাবে বসবাস করতেন। 
পরে সবাই আমেরিকা চলে যান। গত বছরের কোরবানির ঈদ এবং চলতি বছর দুই দফা এখানে এসেছিলেন তিনি। আমাদের সঙ্গে কথা বলেছেন। উনি ঢাকায় বিয়েও করেছেন। স্থায়ীভাবে পাবনায় থাকার চিন্তা করছিলেন। তার আচার-ব্যবহার খুবই ভালো।
প্রতিবেশী হাদুল মিয়া জানান, আমি তাকে তেমন চিনি না। ৩-৪ মাস আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। বাড়ির সীমানা নিয়ে আমার সঙ্গে কথা হয়। আমাদের বাড়ির সামনের রাস্তা খারাপ। তিনি আমাকে বলেন, তার নাকি মেয়রের সঙ্গে কথা হয়েছে, এই রাস্তা ঠিক করে দেবে।
প্রতিবেশীরা আরও জানান, পাবনায় তার তেমন আত্মীয়-স্বজন নেই। এজন্য পাবনা শহরের আবাসিক হোটেলে ছিলেন তিনি। পাবনার বাড়িতে ১০ তলা ভবন করে সেখানে থাকবেন বলেছিলেন।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, মিয়া আরেফী নামে এই ব্যক্তির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। পরে জানানো হবে।
প্রসঙ্গত, রাজধানীতে বিএনপির সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের পর শনিবার সন্ধ্যায় নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক ব্যক্তিকে দেখা যায়। সেখানে তিনি নিজেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। 
এ সময় তার সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেন উপস্থিত ছিলেন। ওই ব্যক্তির ভিডিও গণমাধ্যমে প্রকাশিত হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। রোববার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

বাইডেনের ভুয়া উপদেষ্টা পাবনায় স্থায়ী হতে চেয়েছিলেন।।

আপডেট সময় : 12:56:32 pm, Monday, 30 October 2023