Dhaka , Friday, 8 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু সৌদি আরবে নিহত দুর্গাপুরের শ্রমিক আল আমিনের মরদেহ দেশে আনতে উদ্যোগ নিলেন ডেপুটি স্পিকার পাইকগাছায় খালে অবৈধ নেট পাটা অপসারণে প্রশাসনের অভিযান চট্টগ্রামের কর্মমুখী শিক্ষার মান উন্নয়নে কসোভোর সাথে কাজ করতে চান চসিক মেয়র ডা. শাহাদাত এসডিএফ-এ চরম অস্থিরতা: চেয়ারম্যান ও এমডির পদত্যাগ দাবিতে কর্মকর্তাদের কর্মবিরতি শেরপুরের ঝিনাইগাতীতে বনখেকুদের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ রামুর খুনিয়া পালংয়ের মাদককারবারী আরিফ চট্টগ্রাম শহরে ইয়াবাসহ আটক পাঁচবিবির নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত পানি উন্নয়ন বোর্ডের ক্যানেল অপরিষ্কার ও খাল ভরাটের কারণে রূপগঞ্জে জলাবদ্ধতায় ভোগান্তিতে সাধারণ মানুষ ও টেক্সটাইল মালিক। কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: জব্দকৃত প্যান্ট পিসের বাজারমূল্য ৩০ লাখ টাকা কালীগঞ্জ ও তারাগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান: পরিবেশ বিধ্বংসী ইটভাটায় র‍্যাবের হানা রূপগঞ্জে নিরাপদ খাদ্য রপ্তানির লক্ষ্যে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত ঝালকাঠি সদরে হাম-রুবেলার প্রাদুর্ভাব: চিকিৎসা নিয়েছে ৭৩, বাড়ছে নতুন ভর্তি স্মার্টফোনে জুয়া খেলায় যুবকের জেল-জরিমানা দুর্গাপুরে ধান পাহাড়া দিয়ে বাড়ি ফেরা হলো না যুবকের, হাতি কেড়ে নিল প্রাণ মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ জমির বাহিনীর প্রধান জলদস্যু জমিরকে আটক করেছে কোস্ট গার্ড চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত রামুতে কৃষক কৃষাণীদের নিয়ে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের বিশাল শোভাযাত্রা, নেতৃত্বে নতুন উদ্দীপনা চবিতে ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে রোমান-সবুজ  পাইকগাছায় বিপুল পারশে পোনা জব্দ; শিবসা নদীতে অবমুক্ত নরসিংদী সংঘবদ্ধ চক্রের চার সদস্য গ্রেফতার করেছে ডিবি নিরাপদ খাদ্য উৎপাদনের বার্তা নিয়ে পাঁচবিবিতে কৃষি কংগ্রেস লক্ষ্মীপুরে স্ত্রীর দেওয়া শর্ত মানতে না পেরে স্বামীর আত্মহত্যা নোয়াখালীতে সিএনজি ধাক্কায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু নিরাপত্তাহীন শাটল যাত্রা: পাথরের আঘাতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন চবি ছাত্রী  মসজিদের তালা ভেঙে দানবাক্সের টাকা লুট সাংবাদিক জি.কে. রাসেলের বিরুদ্ধে অসত্য, উদ্দেশ্যপ্রণোদিত বানোয়াট সংবাদের প্রতিবাদ ও নিন্দা

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি,” নিকট প্রতিবেশী ভারত-মিয়ানমারের দিকে তাকালেই তা স্পষ্ট: ধর্ম উপদেষ্টা

  • Reporter Name
  • আপডেট সময় : 08:50:15 pm, Saturday, 1 November 2025
  • 159 বার পড়া হয়েছে

চঞ্চল,

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, বাংলাদেশ হলো সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য স্বর্গভূমি। তিনি মন্তব্য করেন, আমাদের নিকটতম প্রতিবেশী ভারত ও মিয়ানমারের পরিস্থিতির দিকে তাকালেই বাংলাদেশের এই বিশেষত্ব অনুধাবন করতে বেশি সময় লাগে না।

আজ শনিবার (০১ নভেম্বর) লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন আয়োজিত ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ড. খালিদ হোসেন স্বীকার করেন যে, “এই দেশে একেবারেই কোনো ঘটনা ঘটে না—এমন নয়। মাঝেমধ্যে সংঘাত ঘটে।” তবে তিনি জোর দিয়ে বলেন, “অধিকাংশ ক্ষেত্রেই এসব সংঘাত রাজনৈতিক কারণে, সাম্প্রদায়িক কারণে নয়।”
তিনি দেশের সামাজিক বন্ধনের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আমরা বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বড় হয়েছি, স্কুল-কলেজে গিয়েছি, চাকরি করেছি। একসঙ্গে বাজারে যাই, একসঙ্গে বসবাস করি। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে আমরা একসঙ্গে যুদ্ধ করেছি। এমনকি ‘চব্বিশে জুলাইয়ের বিপ্লবেও’ আমরা একসঙ্গে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি।”
ড. খালিদ হোসেন দেশের সকল নাগরিকের সমান অধিকারের কথা তুলে ধরে বলেন, “এই দেশ আমাদের সবার। আমার যেমন অধিকার রয়েছে, তেমনি একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীরও সমান অধিকার রয়েছে। তাদের অধিকার নিশ্চিত করতে হবে।” তিনি আরও জানান, এই অধিকার যেন কেউ ক্ষুণ্ণ করতে না পারে, তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।

উন্নয়নের স্বার্থে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অপরিহার্য উল্লেখ করে তিনি বলেন, “কোনো দেশে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকে, তাহলে সে দেশ কখনও উন্নত হতে পারে না। সেখানে বিদেশি বিনিয়োগ বা পর্যটকদের আগমন ঘটবে না।” তিনি দেশের উন্নয়নের স্বার্থে সকল ভেদাভেদ ভুলে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

লালমনিরহাটকে সাম্প্রদায়িক সম্প্রীতির উর্বর ভূমি হিসেবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, “এখানে মসজিদ, মন্দির, গির্জায় কোনো ধরনের বিবাদ বা বিসংবাদ নেই। এই সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করতে হবে।” তবে তিনি বিগত ১৭ বছরে লালমনিরহাটে উন্নয়নের ছোঁয়া না লাগাকে দুঃখজনক উল্লেখ করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি জনগণের উদ্দেশে বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা এমন প্রতিনিধি নির্বাচিত করবেন, যিনি লালমনিরহাটকে সোনায় মুড়িয়ে দিতে পারবেন। আমরা অভিযোগ শুনতে চাই না, কাজ দেখতে চাই।”

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম মমিনুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমীর মো. হাবিবুর রহমান এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব এইচ এম বরকতুল্লাহ।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

লক্ষ্মীপুরে বজ্রপাতে কোরআনে হাফেজার মৃত্যু

“বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি,” নিকট প্রতিবেশী ভারত-মিয়ানমারের দিকে তাকালেই তা স্পষ্ট: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় : 08:50:15 pm, Saturday, 1 November 2025