
আহম্মেদ আল ইভান,
ফরিদপুরের চরভদ্রাসনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৮ই আগস্ট) সকাল ৯.০০ ঘটিকার উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব এর নেতৃত্বে উপজেলা চত্বরে র্যালি প্রদর্শন করা হয়। র্যালি পরবর্তীতে উপজেলা অডিটরিয়াম হলরুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। “উক্ত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুনিরা খাতুন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শামীম হোসেন। এ সময় উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হোসেন বিপ্লব, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন সহ- আরো অনেকেই।
বক্তারা দেশি প্রজাতির মাছ বংশ বৃদ্ধিতে ও জাতীয় জাটকা নিধনের সময় “মা” ইলিশ ধরা বন্ধের জন্য সকল জেলে এবং ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত তাদের সকলকে সজাগ থেকে দেশি ইলিশ সম্পদ দেশি প্রজাতির মাছ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।
অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি, সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা, উপজেলা ভেটেনারি সার্জন, ও অন্যান্য দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আরো উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের সকল কর্মচারীবৃন্দ এবং উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সফল মৎস্যচাষী প্রমুখ।

























