Dhaka , Thursday, 19 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন মানবতার বন্ধন যুব উন্নয়ন সংস্থা -পক্ষ থেকে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার ও মেহেদী উৎসবের আয়োজন নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২ শোলাকিয়ায় ১৯৯তম ঈদ জামাতের প্রস্তুতি: প্রশাসনের আশাবাদ, আনন্দঘন আয়োজনের প্রত্যাশা যন্ত্রপাতি বিক্রি করে ১৬ লাখ টাকা উদ্ধার তিন মাস পর বেতন পেয়ে স্বস্তিতে ১৩০ শ্রমিক পাইকগাছায় সাইবার অপপ্রচারের শিকার ব্যবসায়ী রেজাউল মোড়ল, থানায় জিডি রামগঞ্জে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত শরীয়াতপুরের ডামুড্যায় সাইকেল-ট্রলির সংঘর্ষে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু স্বস্তির ঈদযাত্রা-যানজট কম, মুখে হাসি ঘরমুখো মানুষের ঈদকে ঘিরে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে এতিমখানায় খাদ্যসামগ্রী বিতরণ শরীয়তপুরে ১০১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক সম্রাট সুমন শিকদার গ্রেফতার বিলাসপুরে গভীর রাতে পূর্ব শত্রুতার জেরে বসত ঘরে বোমা হামলা, করলেন ভাঙচুর শ্রীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তার অর্থ বিতরণ রূপগঞ্জে পুলিশের ওপর হামলাসহ ১২ মামলার আসামি গ্রেফতার ঈদ ঘিরে গুলিস্তানে নতুন নোটের রমরমা বাজার, বাড়তি দামেও ক্রেতার চাপ কলমাকান্দায় চার শহীদ পরিবারকে ঈদ উপহার দিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল চরভদ্রাসনে বিএনপি’র রিশাদ বেগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। তিন পুলিশ প্রত্যাহার রূপগঞ্জে ঈদকে ঘিরে ৩শ’ মাদকের স্পট সক্রিয়॥ বিপুল মাদকদ্রব্য মজুদ পুলিশের উপর হামলাসহ ১২ মামলার আসামি রূপগঞ্জে সন্ত্রাসী ফয়সাল গ্রেফতার রূপগঞ্জে এমপি দিপুর নির্দেশনায় ১০০০ হাজার দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ দক্ষিণ বঙ্গপসাগর উপকূলীয় অঞ্চল থেকে আত্মসমর্পণকৃত ১২৭ জন আলোর পথের অভিযাত্রীদের মাঝে মহা-পরিচালক র‌্যাব ফোর্সেস এর পক্ষ থেকে পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে উপহার সামগ্রী বিতরণ বিজিবির ধাওয়ায় মালামাল ফেলে পালালো চোরাকারবারীরা: ঝাউরানী ও মোগলহাট সীমান্তে মাদক ও চিনি জব্দ মধুপুরে অসহায় পরিবারকে ঢেউটিন প্রদান চরভদ্রাসনে ছাত্রদলের শামীম রেজার উদ্যোগে দরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ। কৃষি বিপ্লব ও মানবতার সেবায় ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: লালমনিরহাটে বড়ুয়া খাল ও ১ টাকায় ঈদ বাজারের শুভ উদ্বোধন রাউজান থানা পুলিশের অভিযানে ০৯ জন আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার টাঙ্গাইলে ঈদ বাজারে ক্রেতা কম, বিপাকে ব্যবসায়ীরা ঝড়ের রাতে চরে আটকা লঞ্চ, ১৭ ঘণ্টা পর উদ্ধার শতাধিক যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল

প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন

  • Reporter Name
  • আপডেট সময় : 01:34:23 pm, Thursday, 19 March 2026
  • 3 বার পড়া হয়েছে

চঞ্চল,

লালমনিরহাটে স্মার্টফোনের অ্যাপ ব্যবহার করে অনলাইন জুয়া পরিচালনা এবং অবৈধ সিমের মাধ্যমে আর্থিক লেনদেনকারী একটি চক্রের তিন সদস্যকে হাতে-নাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে লালমনিরহাট জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এই সাঁড়াশি অভিযানের বিস্তারিত নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আজ ১৯ মার্চ বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবির একটি আভিযানিক দল কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া বগুড়াটারী এলাকায় অভিযান চালায়। সেখানে জনৈক মোঃ চান্দ মিয়ার বাড়ির সামনে রাস্তার ওপর বসে মোবাইল অ্যাপের মাধ্যমে জুয়া খেলার সময় তিন যুবককে আটক করা হয়।

ধৃত ব্যক্তিরা হলেন— কালীগঞ্জের গোড়ল চাকলারহাটের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে শ্রী কনক রায় (২৫), মালগাড়া এলাকার মোঃ আব্বাস আলীর ছেলে মোঃ নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের রামদেব এলাকার শ্রী ব্রজেন্দ্রনাথের ছেলে শ্রী সজিব চন্দ্র (২১)।

তল্লাশিকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ০৬টি দামি স্মার্টফোন এবং ২৪টি অবৈধভাবে সংগৃহীত সিম কার্ড জব্দ করা হয়। পুলিশ সুপার বিজ্ঞপ্তিতে জানান, জব্দকৃত মোবাইলগুলোতে 299bet, BB44, CK44, DHK88, Betin.win, BDT222, Binance, 9777bet সহ অসংখ্য অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন ইনস্টল করা ছিল। এসব অ্যাপ ও অবৈধ সিমের বিকাশ-নগদ অ্যাকাউন্ট ব্যবহার করে চক্রটি দীর্ঘ দিন ধরে বিপুল পরিমাণ টাকা লেনদেন করে আসছিল।

লালমনিরহাট পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান জানান, যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে অনলাইন জুয়া ও সাইবার ক্রাইমের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে কথিত সংবাদ সম্মেলনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ-বিক্ষোভ, অপপ্রচারের অভিযোগ নাসির উদ্দীনের

প্রযুক্তির আড়ালে জুয়ার আসর: লালমনিরহাটে ডিবির জালে ৩ জন, জব্দ বিপুল পরিমাণ সিম ও স্মার্টফোন

আপডেট সময় : 01:34:23 pm, Thursday, 19 March 2026