Dhaka , Tuesday, 4 August 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২ প্রাণ দেবে তারুণ্য, ভুগবে পরিবার, সুবিধা নেবে এলিট শ্রেণি: আসিফ ৩৪ বছর বয়সেই ফুটবলকে বিদায় বলে দিতে পারেন নেইমার শ্রীলঙ্কায় ভারী বৃষ্টি ও বন্যায় ৬ জনের ‍মৃত্যু অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা বাড়তি বিদ্যুৎ বিল বিতর্ক, যা বললেন তাসনিম জারা প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়েই এগিয়ে যেতে হবে’: মেয়র ডা. শাহাদাত হোসেন রায়পুরায় প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার দুই কালীগঞ্জ-ঢাকা বাস সার্ভিসের উদ্বোধন রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর দখল থেকে মাদ্রাসার জমি দখলমুক্ত করতে প্রধানমন্ত্রী বরাবর তৈমূরের স্বারকলিপি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত শিক্ষা কর্মকর্তার হলো উচিৎ শিক্ষা। নোয়াখালীতে ডাকাতির ৩ দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার চবিতে দুই দিনব্যাপী ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর দুর্গাপুরে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পাইকগাছায় প্রশাসনের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় পাইকগাছা-কয়রাকে আধুনিক ও বাসযোগ্য অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ করবো-এমপি ফাহমিদা হক মতলব উত্তরে থামছেই না চুরি, এক রাতে উধাও আরও ৪ ট্রান্সফরমার বৃহত্তর নোয়াখালী অঞ্চলে আনুষ্ঠানিক যাত্রা শুরু করল আশা সিমেন্ট গাজীপুরে রোটারি ক্লাব অব ভাওয়ালের বৃক্ষরোপণ কর্মসূচি নোয়াখালীতে পিকআপের সঙ্গে সংঘর্ষে অটোচালকের মৃত্যু নোয়াখালীর বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার  ইবিতে শহীদ আনাসের লেখা চিঠির স্মৃতিফলক উন্মোচন এমপি লুৎফুর রহমান কাজলের সঙ্গে রামু ব্রিকফিল্ড মালিক সমিতির নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কাউখালীতে গাঁজা-ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কাউখালীতে ৩০ কেজি নিষিদ্ধ আফ্রিকান মাগুর মাছ জব্দ, এতিমখানায় বিতরণ বস্তুনিষ্ঠতাই সঠিক সাংবাদিকতার মানদণ্ড: তথ্য ও সম্প্রচারমন্ত্রী সংসদীয় গণতন্ত্র শক্তিশালী হলেই জুলাই শহীদদের আত্মমর্যাদা প্রতিষ্ঠিত হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

  • Reporter Name
  • আপডেট সময় : 03:38:44 pm, Tuesday, 4 August 2026
  • 1 বার পড়া হয়েছে

দৈনিক আজকের বাংলা প্রতিবেদন,

প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়—এ জন্য সমাজের প্রতিটি স্তরে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা জেলার জেলা প্রশাসক ফরিদা খানম।

মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনগুলোর উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বিচ্ছিন্ন কোনো অংশ নন; তারা আমাদেরই নাগরিক, আমাদেরই স্বজন এবং দেশের উন্নয়নযাত্রার অবিচ্ছেদ্য অংশ।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের পেছনে রেখে কোনো উন্নয়নই পূর্ণাঙ্গ হতে পারে না। তাদের প্রয়োজন করুণা নয়—অধিকার; অনুকম্পা নয়—সমান সুযোগ; দয়া নয়—মর্যাদা।

ফরিদা খানম আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। তাদের জন্য একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তোলাও জরুরি।

সভা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রশংসা করে তিনি বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্পের আওতায় নেওয়া উদ্যোগগুলো প্রশংসার দাবিদার। সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সভায় উপস্থাপিত সচিত্র প্রতিবেদন, অংশগ্রহণকারীদের অভিজ্ঞতা এবং বিভিন্ন সুপারিশকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের বাদ দিয়ে নেওয়া উচিত নয়। বরং তাদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারণ তাদের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনার কথা সবচেয়ে ভালোভাবে তারাই তুলে ধরতে পারেন।

তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় দেশের সংবিধান, আইন ও নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে শুধু আইন ও নীতিমালা প্রণয়ন করলেই হবে না; সেগুলোর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সার্বজনীন প্রবেশগম্যতার ওপর গুরুত্বারোপ করে ফরিদা খানম বলেন, সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত, বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণের ব্যবহারের স্থান প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য করে তুলতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষকে সমান মর্যাদা ও সুযোগ দেওয়ার মাধ্যমেই একটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বোচাগঞ্জ ও বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ট্যাপেন্টাডল, দেশি মদ ও মোটরসাইকেল জব্দ; আটক ২

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয়: ডিসি ফরিদা

আপডেট সময় : 03:38:44 pm, Tuesday, 4 August 2026