Dhaka , Sunday, 18 October 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১ মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের এপিক হেলথ কেয়ার ও চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্পোরেট চুক্তি স্বাক্ষর কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় নিহত ৫, একই পরিবারের ৩ জন অজয় দেবগনের বাংলো ভেঙে দিল বিএমসি রোববার ঢাকায় আসতে পারেন ফিফা সভাপতি দুর্গাপুরে সাংবাদিক হত্যা: খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের  দাবিতে সাংবাদিকদের মানববন্ধন পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: মীর হেলাল কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় পূর্বধলায় রেলওয়ের জমির লিজ নিয়ে বিরোধ, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নেত্রকোনা স্বরমুশিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন সাবেক ইউপি সদস্য ইসলাম উদ্দিন। বন্ডে সই করে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা পাইকগাছায় মাদক সেবন ও জনবিশৃঙ্খলার দায়ে আটক ৯ জন চন্দনাইশে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় ও বস্ত্র বিতরণ পাইকগাছায় সুপারির ভরা মৌসুম, জমজমাট হাট-বাজার পাইকগাছায় এনজিও বিষয়ক সভা অনুষ্ঠিত উখিয়ায় কিশোর হুমায়ুন হত্যা ও মানব পাচার মামলা: মরিচ্যা থেকে ২ নম্বর পলাতক আসামি গ্রেফতার ‎গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত রামগড়ে ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান, বন্যার্তদের পাশে এমপি ওয়াদুদ ভূইয়া শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাউফলে ৩০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি বিতরণ নেত্রকোনার দূর্গাপুরে সাংবাদিককে গুলি করে হত্যার প্রতিবাদে প্রেস ক্লাবে সামনে মানববন্ধন অনুষ্ঠিত অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ছিল একটি প্রকৃত জনযুদ্ধ: স্পিকার শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বাণী দেয়াল তুলে পথ বন্ধ, ফেলা হচ্ছে ময়লা: বাড়তি ভাড়াসহ চরম ভোগান্তিতে কালেক্টরেট স্কুলের শিক্ষার্থীরা বিলুপ্ত ইতিহাস এখন মৃৎশিল্পী ও তাদের শিল্পকর্ম : এই প্রথম মলিন হলো বরিশালের সম্মেলন রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ রূপগঞ্জের কোনো ভূমি অফিসে দালাল থাকবে না: জেলা প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়:- ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

পোশাক শিল্পে শ্রমিকদের ৪% ইনক্রিমেন্ট বাড়িয়েছে সরকার।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:04:00 pm, Monday, 9 December 2024
  • 179 বার পড়া হয়েছে

পোশাক শিল্পে শ্রমিকদের ৪% ইনক্রিমেন্ট বাড়িয়েছে সরকার।।

মোঃ আসিফুজ্জামান আসিফ 

সিনিয়র ষ্টাফ রিপোর্টার।।

আজ সোমবার -৯ ডিসেম্বর- সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন বলেন- শুধু অভ্যন্তরীণ নয়- দেশের বাইরে থেকেও তৈরি পোশাক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন দেশের সংবাদপত্রে খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রেতাদের সরিয়ে আনার এখনই সময়।

তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সাধারণ ইনক্রিমেন্ট ৫% এর সঙ্গে আরও ৪% বাড়তি বেতন ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। ডিসেম্বর মাসের বেতনের সঙ্গে তারা এই বাড়তি বেতন পাবেন বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন।
তিনি বলেন- সামগ্রিক বিষয় বিবেচনা করে পোশাক খাতের শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট ৯% বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ৫% ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী- প্রতিবছর যেটি বাড়ানো হয়। আর বাকি ৪% ইনক্রিমেন্ট দিতে মালিক ও শ্রমিক পক্ষ মিলে সম্মত হয়েছে। ডিসেম্বরের বেতনের সঙ্গেই শ্রমিকরা এই বাড়তি মজুরি পাবেন।
আজ সোমবার -৯ ডিসেম্বর- সন্ধ্যায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রম উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
এসময় শ্রম উপদেষ্টা বলেন- শুধু অভ্যন্তরীণ নয়- দেশের বাইরে থেকেও তৈরি পোশাক নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। বিভিন্ন দেশের সংবাদপত্রে খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ থেকে তৈরি পোশাকের ক্রেতাদের সরিয়ে আনার এখনই সময়।
তিনি বলেন, ‘শ্রমিকরা অনেকে না বুঝে আন্দোলন করছে। আবার অনেক জায়গা থেকে উস্কানিও আসছে।
তিনি আরও বলেন, ‘ডিসেম্বরের মাসে যাদের বাৎসরিক ইনক্রিমেন্ট হওয়ার কথা তারা ৯% বাড়তি মজুরি পাবেন। আর যাদের ডিসেম্বরে ইনক্রিমেন্ট হওয়ার কথা নয়- তারা ৪% বাড়তি মজুরি পাবেন। পরবর্তী নতুন মজুরি কাঠামো ঘোষণার আগ পর্যন্ত এই বাড়তি মজুরি পেতে থাকবেন শ্রমিকরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রম সচিব এ এইচ এম শফিকুজ্জামান বলেন- গত সেপ্টেম্বরে সরকার, মালিক ও শ্রমিকপক্ষ মিলে তৈরি পোশাক খাতের শ্রমমান উন্নয়নে যে ১৮ দফা নির্ধারণ করেছিল, সেখানে ১৮তম দফাতে বার্ষিক ইনক্রিমেন্টের বিষয় ছিল। সে অনুযায়ী শ্রম মন্ত্রণালয় থেকে একটি কমিটি করে দেওয়া হয়। এই কমিটি নির্ধারিত সময়ের চেয়ে ১৫ দিন বাড়তি সময় নিয়ে সুপারিশ করেছে।
তিনি বলেন, ‘এই কমিটি মজুরি বোর্ডের ৫% ইনক্রিমেন্টের সঙ্গে বাড়তি ৪% বেতন বাড়ানোর সুপারিশ করেছে। বিষয়টি মালিক ও শ্রমিক উভয় পক্ষই মেনে নিয়েছে।
বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বিন্দু টিবিএসকে বলেন- সরকার-মালিকপক্ষ ও শ্রমিক প্রতিনিধিদের সভায় নেওয়া সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। বিশেষ করে বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় আমার মনে হয় এটি সময়োপযোগী একটি সিদ্ধান্ত এবং শ্রমিকদেরও এটি মেনে নেওয়া উচিত। যদিও শ্রমিকদের দাবি ছিল ১৫ শতাংশ বৃদ্ধি, কিন্তু দেশের এই ক্রান্তিকালীন সময়েও যে সরকার ও মালিকপক্ষ শ্রমিকদের প্রয়োজন অনুধাবন করে এই সিদ্ধান্ত নিয়েছে আমরা একে সাধুবাদ জানাই।
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি, ভবিষ্যতেও যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয় যেমন মূল্যস্ফীতি আরও বৃদ্ধি হয়- দ্রব্যমূল্যের দাম বাড়ে- সরকার ও মালিকপক্ষ সেসময়ও শ্রমিকদের দাবির অনুপাতে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। কাজেই আমি শ্রমিকদের প্রতি এই সিদ্ধান্তকে মেনে নেওয়ার আহ্বান জানাব।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কালিয়াকৈরে ওষুধ কারখানায় আগুন, আহত ১

পোশাক শিল্পে শ্রমিকদের ৪% ইনক্রিমেন্ট বাড়িয়েছে সরকার।।

আপডেট সময় : 04:04:00 pm, Monday, 9 December 2024