Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

পাবনায় যৌতুকের মোটরসাইকেল না দেয়ায় লাশ হলেন – সুরমা।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:23:31 am, Monday, 23 October 2023
  • 197 বার পড়া হয়েছে

পাবনায় যৌতুকের মোটরসাইকেল না দেয়ায় বিয়ের সাত মাসের মাথায় লাশ হলেন সুরমা।।

পাবনা প্রতিনিধি।।
বিয়ের সাত মাস পর বাবার বাড়িতে ফিরেছেন সুমাইয়া খাতুন সুরমা (১৯) নামে এক গৃহবধূ তবে লাশ হয়ে। যৌতুকের মোটরসাইকেল না দেওয়ায় স্বামী মো. আসিফ আলী তাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। গত শনিবার (২১ অক্টোবর) রাতে তার স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
রোববার (২২ অক্টোবর) খবর পেয়ে পুলিশ আসিফের ঘরের বারান্দা থেকে সুরমার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সুরমা ঈশ্বরদী বাইপাস স্টেশন এলাকার ডহরশৈলা গ্রামের মো. সুজন আলীর মেয়ে। আসিফ নাটোরের লালপুরের বৈদ্যনাথপুর গ্রামের মো. হাসেম মণ্ডলের ছেলে।
এ ঘটনায় আসিফকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন গৃহবধূর বাবা সুজন আলী। মামলার পর আসিফ নিজেই আদালতে হাজির হলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে। তদন্তকারী কর্মকর্তা এসআই তাইবুর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মামলার এজাহারে জানা গেছে, গত ২২ মার্চ পারিবারিকভাবে বিয়ে হয় আসিফ ও সুরমার। এরপর যৌতুকের মোটরসাইকেল বাবদ ১ লাখ ২৫ হাজার টাকা দাবি করে আসছিল আসিফ। দাবি পূরণ না হওয়ায় স্ত্রীকে নির্যাতন করত আসিফ। কয়েক দিন আগেও তাকে নির্যাতন করা হয়।
একই দাবিতে শনিবার রাতে মারধরের এক পর্যায়ে গলা টিপে ধরলে শ্বাসরোধে সুরমার মৃত্যু হয় বলে অভিযোগ পরিবারের। আরও বলা হয়েছে, ঘটনাটি আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হয়েছে। আসিফের মা সুজন আলীকে ফোন করে মেয়ে অসুস্থ জানিয়ে বাড়িতে আসতে বলেন। পরে গিয়ে দেখেন বারান্দায় রাখা হয়েছে মরদেহ।
সুরমাকে ‘হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া’ এবং মামলা তুলে নিতে ও আপসের জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সুরমার বাবা সুজন আলী। তিনি বলেন, তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি বিচার চান। 
আসিফের বাবা হাসেম মণ্ডল বলেন, ‘আমার ছেলে ও তার স্ত্রীর মধ্যে সাংসারিক ও দাম্পত্য কলহে ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে তাকে হত্যা করা হয়েছে কি-না তা বলতে পারব না।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

পাবনায় যৌতুকের মোটরসাইকেল না দেয়ায় লাশ হলেন – সুরমা।।

আপডেট সময় : 04:23:31 am, Monday, 23 October 2023