Dhaka , Saturday, 11 April 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি মধুপুরে ২ হাজার ৪শ কৃষকের মাঝে পাটবীজ বিতরণ আশ ফাউন্ডেশনের উপহার পৌছে গেল রাঙ্গামাটির দুর্গম অঞ্চলে চট্টগ্রামে ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে ক্যাব এর মানববন্ধন অনুষ্টিত প্রাথমিক শনাক্তকরণই জীবন বাঁচায়, কোলোরেক্টাল ক্যান্সার প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই :- মেয়র ডা. শাহাদাত হোসেন পতেঙ্গা ১৫ নম্বর ঘাট এলাকা হতে প্রায় ১৫ কোটি টাকা মূল্যের ৫ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ ৯ জন মাদক কারবারি’কে আটক করেছে, র‌্যাব-৭ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে সাকিব-রবিউল রূপগঞ্জে অটোরিকশা রাখাকে কেন্দ্র করে হাতাহাতি, অটোরিকশা চালক নিহত, আটক -১ জাজিরায় পদ্মা নদীর তীর রক্ষাবাঁধে বিএনপি নেতার ঘোষণা, “এখানে কাজ করবে শুধু আমাদের লোক” কলমাকান্দায় রামনাথপুরে পানি নিষ্কাশন বন্ধ, জলাবদ্ধতায় বিপাকে কৃষকরা; মানববন্ধনে ক্ষোভ কচুরিপানায় ঢেকে যাচ্ছে শীতলক্ষ্যা নদী রূপগঞ্জে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার লালমনিরহাটে কিশোর গ্যাংয়ের নৃংশসতা: ছুরিকাঘাতে পথচারীর গুরুতর আহত বিয়ের প্রলোভনে ছাত্রীকে ধর্ষণ: দেড় মাস পর নর্থ বেঙ্গল মোড় থেকে ধরা পড়ল গোলাপ বিজিবির কড়া নজরদারি: কুড়িগ্রাম সীমান্তে বিপুল পরিমাণ জ্বালানি তেল ও মাদক জব্দ টেকনাফ-উখিয়ার জনগণ নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছে, অপহরণ, মাদক ও মানব পাচার, বন্ধের পদক্ষেপ – কবীর ছিদ্দিকী। টেকনাফের হ্নীলাতে মুরগির খামারে মিলল ৫ লাখ পিস ইয়াবা রামু থানা পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ এক মাদককারবারী গ্রেফতার নারায়ণগঞ্জে জামায়াতের রোকন সম্মেলন অনুষ্ঠিত নগরীর ফুটপাথ থেকে হকার উচ্ছেদ ও যানজট নিরসনে মতবিনিময় সভা সোনারগাঁওয়ে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু মধুপুরে ২ দিনব্যাপী বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন কোলোরেক্টাল ক্যান্সার সচেতনতা মাস-২০২৬ উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোতোয়ালী থানার চাঞ্চল্যকর সন্ত্রাসী হামলায় যুবকের কবজি বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় ৪৮ ঘন্টার মধ্যে অন্যতম আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম ও র‌্যাব-৯, সিলেট পাহাড়ের বৈচিত্র্যে মানবিক ঐক্যের সুর: বিজু-সাংগ্রাই-বৈসু-বিষু-চাংক্রান চা-শ্রমিকরা দেশের সম্পদ, তাদের জীবনমান উন্নয়ন জরুরি:- ডিসি জাহিদ চট্টগ্রামে শয়তানের নিঃশ্বাস তৈরীর কারিগর বেলাল গ্রেপ্তার রূপ পাল্টেও হয়নি শেষ রক্ষা, অবশেষে গ্রেফতার মুহসিন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডার সাদিক আব্দুল্লাহ। সব ধর্মের মানুষদের জন্য নিরাপদ চট্টগ্রাম গড়তে চাই :- মেয়র ডা. শাহাদাত কোস্ট গার্ডের তাৎক্ষণিক অভিযানে রক্ষা পেলেন নিউজিল্যান্ডের পর্যটকরা

পাবনায় ভুয়া কানাডিয়ান হাইকমিশনার আটক।।

  • Reporter Name
  • আপডেট সময় : 03:16:02 pm, Friday, 3 May 2024
  • 114 বার পড়া হয়েছে

পাবনায় ভুয়া কানাডিয়ান হাইকমিশনার আটক।।

পাবনা প্রতিনিধি।।
  
পাবনার ঈশ্বরদীতে কানাডিয়ান হাইকমিশনার পরিচয়ে ভূমি অফিসে দলিলের নাম পরিবর্তন করতে এসে আটক হয়েছেন এম আফজাল হোসেন -৭০- নামের এক ব্যক্তি। 
  
তিনি নিজেকে কানাডিয়ান হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব দাবি করেন।
বৃহস্পতিবার -২ মে- ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সুবীর কুমার দাস সহকারী কমিশনার -ভূমি- অফিস থেকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক এম আফজাল হোসেন ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের বাঘইল কান্দিপাড়ার মৃত চাঁদ আলী মন্ডলের ছেলে। তিনি কানাডা প্রবাসী।
ভূমি অফিস ও থানা সূত্রে জানা যায়- বৃহস্পতিবার সকালে কালো রঙের একটি প্রাইভেট কার নিয়ে এম আফজাল হোসেন জমির দলিলের নাম পরিবর্তনের জন্য আসেন।
  
তিনি গাড়িতে থেকেই কাজটি দ্রুত করে দেওয়ার জন্য নির্দেশ দেন। একই সঙ্গে নিজেকে ১৯তম বিসিএস ক্যাডার হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব ও কানাডিয়ান হাইকমিশনার কমিশনার পরিচয় দেন।
  
এ সময় উপজেলা সহকারী কমিশনার -ভূমি- শাহাদাত হোসেন খান উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে মিটিংয়ে ছিলেন।
  
বিষয়টি ইউএনও জানতে পেরে তাঁকে কার্যালয়ে নিয়ে আসতে বলেন। পরে তাঁর পরিচয়পত্র দেখে ও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন এম আফজাল হোসেন একজন ভুয়া হাইকমিশনার ও সাবেক সচিব।
  
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- সুবীর কুমার দাস জানান- আটক এম আফজাল হোসেন ভুয়া পরিচয়ে জমির দলিলের নাম পরিবর্তন -মিউটিশন- করতে আসেন।
  
কানাডিয়ান হাইকমিশনার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব পরিচয় প্রদান করে আটক হওয়া এম আফজাল হোসেন নিজের ভুল স্বীকার করে জানান- তিনি কানাডাপ্রবাসী। 
  
১০-১২ দিন আগে কানাডা থেকে বাংলাদেশে এসেছেন। সম্প্রতি তাঁর স্ত্রী মারা গেছেন। এ জন্য তাঁর মাথায় সমস্যা দেখা দিয়েছে। মিথ্যা পরিচয় দেওয়ার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।
  
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা -ওসি- মো. রফিকুল ইসলাম জানান- এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও- কার্যালয়ের এক স্টাফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আটক এম আফজাল হোসেনকে পাবনা আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর ঘিরে গাজীপুরে ব্যাপক প্রস্তুতি

পাবনায় ভুয়া কানাডিয়ান হাইকমিশনার আটক।।

আপডেট সময় : 03:16:02 pm, Friday, 3 May 2024