Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

পাইকগাছার বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে, আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ

  • Reporter Name
  • আপডেট সময় : 06:39:40 pm, Saturday, 19 April 2025
  • 146 বার পড়া হয়েছে

পাইকগাছার বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে, আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ

এম জালাল উদ্দীন, পাইকগাছা 
দীর্ঘ সময় পাওয়ার পরও সংস্কার না করায় পাইকগাছা-সাতক্ষীরা সড়কের বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে রয়েছে। যে কোন সময় কপোতাক্ষ নদে ব্রীজটি ভেঙ্গে পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে। ব্রিজটি ভেঙে পড়ার আশঙ্কা প্রবল।
দুর্ঘটনা ও ঝুঁকি এড়াতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ট্রাক, বাস মিনিবাসসহ সকল ধরনের ভারী যানবাহন চলাচল আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। 
সরজমিন ঘুরে দেখা যায়, দরগাহপুর ও বাঁকা বাজার সড়ক সংযোগ ব্রিজটি ঝুঁকিপূর্ণ থাকায় ব্রিজের দুই পাশে রাস্তার মাঝ খানে গাছ পুতে দিয়ে আপাতত ভারি যানবাহন না যায় সে ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ। সাতক্ষীরা ও আশাশুনি থেকে সকল প্রকার যানবাহন বাঁকা রোড দরগাপুর রুটে চলাচল বন্ধ, যারা ভারি যানবাহন নিয়ে পাইকগাছা উপজেলায় প্রবেশ করবে তাদের জন্য বিকল্প রাস্তা হিসাবে আশাশুনি ব্রিজ হয়ে বড়দল ব্রিজ পার হয়ে পাইকগাছা অথবা কয়রা প্রবেশ করা যাবে।
খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাঁকা বাজারের সাথে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার দরগাহপুরের সংযোগ সড়কটি অত্যন্ত ব্যাস্ততম। একারণে সড়কে চলাচল কারীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এছাড়া ব্রীজটির দুই প্রান্তে পিলারের নিচের মাটি নদের তীব্র স্রোতে ধসে যাওয়ায় ব্রীজটি নদের গর্ভে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে প্রবল। মূলত কপোতাক্ষ নদ খনন প্রকল্প দুই এর আওয়াতায় আশাশুনির বড়দল থেকে তালা উপজেলার শালিখা পর্যন্ত নতুন করে কপোতাক্ষ নদ খনন করা হয়। নদের এই অংশটুকু সাতক্ষীরা এবং খুলনা জেলার অন্তর্ভুক্ত হলেও এটি কেশবপুর- যশোর পানি উন্নয়ন বোর্ডের অধীনে এবং কপোতাক্ষ নদ খনন প্রকল্পের আওতায় খনন করা হয়। গত ২০২৪ সালে প্রকল্পের কাজ সমাপ্ত হয়। দরগাহপুর এবং বাঁকা বাজার পয়েন্টে সাতক্ষীরা এবং খুলনাকে সংযোগকারী ব্যস্ততম সড়ক থাকায় এলাকাবাসী নদীতে নতুন ব্রীজ তৈরি না হওয়া পর্যন্ত উক্ত জায়গাটি খনন করতে বাধা দেয়। ১৯৯২ সালে বাঁকায় কপোতাক্ষ নদের উপর এ ব্রিজটি তৈরি করা হয়। গত বর্ষায় অধিক প্লাবনের কারণে এলাকাবাসী বৃষ্টির পানি নিষ্কাসনের জন্য ব্রীজের নিচ দিয়ে ছোট একটি ক্যানেল তৈরি করে উভয় পাশে সংযুক্ত করে দেয়। পরবর্তীতে এই ছোট ক্যানেলটি বর্তমানে গলার কাটা হয়ে দাড়িয়েছে। ক্যানেলটি প্রবল স্রোতে পূর্ণাঙ্গ খরস্রোত নদীতে রূপান্তরিত হয়েছে। ফলে এর পার্শ্ববর্তী অনেক ঘর, বসতভিটা ও দোকান নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। অবশিষ্ট রয়েছে ব্রীজটি। কিন্তু ব্রীজের অবস্থা এতই খারাপ যে, প্রবল স্রোতের কারণে নিচে মাটি ধ্বসে এমন অবস্থা হয়েছে যে কোন সময় ভেঙে পড়তে পারে ব্রীজ।
এ বিষয়ে যশোর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী জানান, আমরা ইতিমধ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি, ব্রিজের ড্যাম্পিং এর কাজ শুরু হয়েছে। যে সকল জায়গায় ধস নেমেছে সে স্থানে সংস্কার করা হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

পাইকগাছার বাঁকা ব্রীজটি চরম ঝুকিতে, আপাতত ভারী যানবাহন চলাচল বন্ধ

আপডেট সময় : 06:39:40 pm, Saturday, 19 April 2025