Dhaka , Sunday, 8 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

  • Reporter Name
  • আপডেট সময় : 12:42:41 pm, Sunday, 4 May 2025
  • 141 বার পড়া হয়েছে

পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছার চাঁদখালীতে আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং তাদের লোকজন কর্তৃক বিএনপি মৎস্যজীবী দলের নেতা এবং চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতির ছেলে সহ নিরীহ লোকের উপর হামলার প্রতিবাদ এবং দায়ের কৃত মিথ্যা ও হয়রানি মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 
শনিবার বিকালে চাঁদখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রধান সড়কে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মানববন্ধনের ব্যানারে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। বিএনপি নেতা নজরুল ইসলাম সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল হান্নান, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, আব্দুল ওয়াহেদ, হুমায়ুন, আক্তার হোসেন, মাসুম বিল্লাহ, রেজাউল সরদার, আব্দুর রহমান, বেলাল হোসেন, নুর আহমদ সরদার, আসলাম সরদার, রহমত গাজী, ফেরদাউস সরদার, রাজ্জাক সরদার, আশরাফ হোসেন, সবুজ সরদার ও সেলিম শেখ। মানববন্ধনে এলাকার শত শত মানুষ অংশ গ্রহণ করে। 
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, গত ২৮ এপ্রিল আওয়ামী লীগ নেতা মুছাল সরদার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হাফিজুল ইসলাম ও তাদের লোকজন চাঁদখালী পশুর হাট এলাকায় উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম নজরুল ইসলামের ছেলে হুমায়ুন এর উপর অতর্কিত হামলা ও মারপিট করে। এতে ৪ জন গুরুতর জখম হয়। বক্তারা বলেন তারা শুধু হামলা করে ক্ষান্ত হয়নি আওয়ামী লীগ নেতা মুসাল তার মেয়েকে দিয়ে মনিরুল ও হুমায়ুন সহ এলাকার নিরীহ লোকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
 এসময় হুমায়ুন সরদার বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দেশছাড়া করবে বলে মুছাল মোবাইলে হুমকি দিয়েছে। আক্তার হোসেন বলেন আমি দিনমজুর, ঝিনাইদহ ইটের ভাটায় কর্মরত ছিলাম, অথচ দায়ের করা মামলায় আমাকে ৯ নং আসামি করা হয়েছে। মাসুম বলেন এ ঘটনা সম্পর্কে আমার কিছুই জানা নাই, অথচ আমাকে মামলার সাক্ষী করা হয়েছে। এলাকাবাসী মানববন্ধনের মাধ্যমে হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে দায়ের কৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। উল্লেখ্য গত ১ লা মে কালিদাস পুর গ্রামের আবু মুসালের মেয়ে স্বপ্না আক্তার বাদি হয়ে মনিরুল, হুমায়ুন সহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫/২০ জন কে আসামি করে হামলা, মারপিট, চুরি ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় মামলা করেন। যার প্রতিবাদে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

পাইকগাছায় মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

আপডেট সময় : 12:42:41 pm, Sunday, 4 May 2025