
এম জালাল, পাইকগাছা(খুলনা) প্রতিনিধি:
পাইকগাছার উপজেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে মাদকদ্রব্য ইয়াবা, মদের খালি বতল ও খাজা তৈরির ৬ বিড়ি উদ্ধার করা হয়।
শুক্রবার(১৭ জুলাই) রাত ১১ টা ৪৫ মিনিটের দিকে কপিলমুনি হাউলির সুমনের মুদি দোকানে এ অভিযান নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী।
এসময়ে তার দোকান থেকে ২ পিচ ইয়াবা ও একটি রয়েল স্টিক খালি মদের বোতল ও খাজা তৈরির আলামত গোপাল বিড়ি ৬ টি উদ্ধার করা হয়।
পরবর্তীতে সুমন সাধুকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ এর ১ এর খ ধারায় বর্নিত অপরাধে ৫শ জরিমানা ও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান পূর্বক কপিলমুনি পুলিশ ফাঁড়ির আইসি সবুর মিয়ার কাছে হস্তান্তর করা হয় এবং উদ্ধারকৃত মালামাল ও তার হস্তান্তর করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, কপিলমুনি ফাঁড়ির আইসি সবুর মিয়া, পেশকার তুহিন বিশ্বাস সহ পুলিশ সদস্য বৃন্দ।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওয়াসিউজ্জামান চৌধুরী জানান, যুব সমাজকে মাদক থেকে বিরত রাখতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

























