Dhaka , Tuesday, 10 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা নোয়াখালীতে খাল পড়ে ছিল অজ্ঞাত যুবকের বস্তাবন্দী গলাকাটা লাশ ড্রপ টেস্ট করে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে আসতে হবে-  এমপি জামাল ঝালকাঠিতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়ীদের পাশে এমপি ইলেন ভুট্টো পীরগঞ্জে ঢাকাইয়াপট্টি মার্কেটে কাপড় ও কসমেটিকস দাম নিয়ে চলছে অনিয়ম পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে:- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পাইকগাছা পৌরসভার উদ্যোগে দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান পাইকগাছা পৌর এলাকার ড্রেন পরিষ্কার ও মশক নিধন অভিযান জোরদার ঈদ সামনে রেখে রাজধানীর বিপণীবিতানগুলোতে উপচে পড়া ভিড় গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকে পুলিশের হানা: লালমনিরহাটে গাঁজাসহ আটক ২ শেরপুরে ১০ কেজি গাঁজা সহ পিক আপ আটক ঝালকাঠিতে হাদির পরিবারের সংবাদ সম্মেলন: শুধু শুটার নয়, পুরো চক্রের বিচার দাবি কোম্পানীগঞ্জে শিক্ষক দম্পতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, নগদ টাকাসহ ৯ ভরি স্বর্ণালঙ্কার লুট  চাটখিলে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক দুই যুগের সন্ত্রাসী অভয়ারণ্যে ঢুকেছে যৌথ বাহিনী, আলীনগর কেন্দ্র করে অপরাধ সাম্রাজ্যের বিরুদ্ধে কঠোর অভিযান কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র সাফল্য: মাদকসহ আটক ১, বিপুল ইয়াবা জব্দ আড়াইহাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে ২টি পাইপগান উদ্ধার পাইকগাছায় আদর্শ লাইব্রেরি ও আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল নারায়ণগঞ্জে আন্তর্জাতিক নারী দিবসে মানববন্ধন ত্বকী হত্যার বিচার দাবিতে নারায়ণগঞ্জে মোমবাতি প্রজ্বলন শ্রীপুরে মাদকসহ পৃথক তিন মামলায় গ্রেফতার ৩ লালমনিরহাটে বিরল বন্যপ্রাণী উদ্ধার: ডিবির জালে ৩টি তক্ষক লালমনিরহাটে নাটকীয় মোড়: জামিন পেয়ে আদালত চত্বর ছাড়ার আগেই ডিবির জালে ছাত্রলীগ নেতা মেহেদী লক্ষ্মীপুরে ঈদের বাজার করতে এসে দেওয়াল ধ্বসে যুবকের মৃত্যু মধুপুরে এক সেবনকারীকে ১ বছরের কারাদণ্ড মধুপুরে চাঞ্চল্যকর অটো চুরির মামলার রহস্য উদঘাটন চোর গ্রেফতার পাইকগাছায় আন্তর্জাতিক নারী দিবস পালিত সাংবাদিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার ও মতবিনিময় সভা ঢাকা-সিলেট মহাসড়কের কাজ বন্ধে ড্রেনেজ আটকে রূপগঞ্জের স্কুলে ময়লা পানির সয়লাব, মানববন্ধন জলাবদ্ধতা কমাতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:- মেয়র ডা. শাহাদাত হোসেন

পাইকগাছায় পাখির জন্য বাঁধা মাটির পাত্রে- এবার কাঠবিড়ালির বাসা

  • Reporter Name
  • আপডেট সময় : 09:31:18 pm, Friday, 21 November 2025
  • 35 বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:

পাইকগাছায় পাখির জন্য গাছে বাঁধা মাটির পাত্র এখন শুধু পাখিরই নয়—কাঠবিড়ালিরও নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠেছে। স্থানীয় পরিবেশবাদী সংগঠন ‘বনবিবি’ কর্তৃক স্থাপিত এসব পাত্রে সম্প্রতি কাঠবিড়ালি বাসা বেঁধেছে বলে জানা গেছে।

কাঠবিড়ালিরা সাধারণত নারকেল, সুপারি, খেজুরসহ উঁচু গাছে নরম জিনিসপত্র দিয়ে গোলাকৃতি বাসা তৈরি করে বংশবিস্তার করে। তবে এ বছর প্রথমবারের মতো নতুন বাজারের পাশের দেবদারু গাছ ও গোপালপুর স্কুলসংলগ্ন মেহগনি গাছে বাঁধা মাটির পাত্রে কাঠবিড়ালির বাসা তৈরির ঘটনা স্থানীয়দের বিস্মিত করেছে।

‘বনবিবি’ সংগঠনটি এ বছর উপজেলার বিভিন্ন গাছে প্রায় দুই হাজার আট শতাধিক মাটির পাত্র, ছোট ঝুড়ি ও বাঁশের তৈরি বাসা স্থাপন করেছে। ইতোমধ্যে এসব বাসায় বিভিন্ন প্রজাতির পাখি ডিম পেড়েছে ও বাচ্চা ফুটিয়েছে।

সংগঠনের সভাপতি সাংবাদিক, কলামিস্ট ও পরিবেশকর্মী প্রকাশ ঘোষ বিধান জানান, পাখিদের নিরাপদ আবাসস্থল তৈরি—এটাই ছিল আমাদের স্বপ্ন। এখন তা বাস্তব রূপ নিতে শুরু করেছে। পাখির পাশাপাশি কাঠবিড়ালিও বাসা বানানোয় আমাদের সদস্যদের উৎসাহ আরও বেড়েছে।

গাছে গাছে বাঁধা এসব বাসা দেখে স্থানীয় মানুষও ব্যাপকভাবে উদ্বুদ্ধ হচ্ছে। পাখি ও ছোট প্রাণীর জন্য নিরাপদ আবাস গড়ে উঠতে দেখে তাদের মধ্যে পরিবেশবান্ধব মনোভাব বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা জানান, বড় গাছপালা নির্বিচারে নিধনের ফলে দেশের আবাসিক পাখির প্রজনন ও বাসস্থান সংকট বাড়ছে। শিকারি, কৃষকের অসচেতনতা এবং জেলেদের অনিয়ন্ত্রিত কর্মকাণ্ডেও পাখি ও বন্যপ্রাণীর অভয়ারণ্য হুমকির মুখে।

এ অবস্থায় পাইকগাছার এই উদ্যোগ পরিবেশবান্ধব কর্মকাণ্ডের একটি সফল নমুনা হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলেও অনুসরণযোগ্য বলে মনে করছেন প্রকৃতি প্রেমীরা।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে অবসরপ্রাপ্ত ১৪ শিক্ষককে বিদায় সংবর্ধনা

পাইকগাছায় পাখির জন্য বাঁধা মাটির পাত্রে- এবার কাঠবিড়ালির বাসা

আপডেট সময় : 09:31:18 pm, Friday, 21 November 2025