এম জালাল উদ্দীন- পাইকগাছা।।
পাইকগাছায় বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ এর বাস্তবায়নে পরিচালিত পৃথক ৩ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাইক্লোন এন্টিসিপেটরি এ্যাকশন প্রোগ্রাম – ইমার্জেন্সি সাপোর্ট ফর দি সাইক্লোন রিমেল এ্যাপেক্টেড পিপল ইন বরগুনা- খুলনা এন্ড পটুয়াখালী ডিস্ট্রিক্ট – ও স্থানীয়ভাবে পরিচালিত ক্রিয়াকলাপ টেকসই জল ও ভূমি ব্যবস্থাপনা – ল্যান্ড ওয়াটার- প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ওসি অপারেশন রঞ্জন কুমার গাইন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ- শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা- প্রকৌশলী শাফিন শোয়েব- মেডিকেল অফিসার ইব্রাহিম গাজী- মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার- সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস- সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির- পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন- ইউআরসি ইনস্ট্রাক্টর ঈমান উদ্দিন- উপ সহকারী প্রকৌশলী শাহদাৎ হুসাইন- সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমান- উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম- মেরিন ফিশারিজ কর্মকর্তা কাওসার আহমেদ আকন- প্রাণকৃষ্ণ দাশ- প্যানেল চেয়ারম্যান বাবলু সরদার- পীযুষ কান্তি মন্ডল- সিপিবি টিম লিডার আব্দুল্লাহ আল মামুন- প্রকল্প সমন্বয়কারী ডেভিড অধিকারী- এরিয়া ম্যানেজার ইমরান মিয়া- ম্যানেজার আব্দুস সাত্তার- টেকনিক্যাল অফিসার সিরাজুল ইসলাম- ফাওজুল কবির- মিল কোর্ডিনেটর নাঈম মোস্তফা- উপজেলা কোর্ডিনেটর মোমেনা খাতুন- ফিল্ড ফ্যাসিলিটিটেটর সুত্র মন্ডল ও টুটুল গাজী।

























