Dhaka , Thursday, 14 May 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬ গ্যাস বিস্ফোরণে বাবার পর একে একে মারা গেল ৩ ভাইবোন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে জেলায় রাজাপুরের বালক-বালিকা দল চ্যাম্পিয়ন অফিসে সহকর্মীর সঙ্গে সম্পর্কে জড়াচ্ছেন ৬০ শতাংশের বেশি মানুষ অভিযোগের ৬ ঘণ্টার মধ্যে ৩৫ লাখ টাকার চুরি যাওয়া থ্রি-পিস উদ্ধার ১৬ বছর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ঘোষণা করল দল হান্টা ভাইরাসে আক্রান্ত ৮ জনের শরীরে অ্যান্ডিজ ভাইরাস শনাক্ত: ডব্লিউএইচও কত বছর বয়সে রাজনীতি ছাড়বেন জানালেন ফজলুর রহমান মাদকমুক্ত সমাজ গড়তে সমন্বিত প্রয়াসের আহ্বান- হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এমপি কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত বিএসএফ-এর গুলিতে হাতীবান্ধা সীমান্তে যুবক নিহত: দায় অস্বীকার করলেও প্রতিবাদ বিজিবির ফতুল্লায় ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা চকরিয়ার খুটাখালীর থেকে এক মসজিদের ইমাম এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কক্সবাজারে “মাদক নিয়ন্ত্রণ ও যুব সমাজের সম্পৃক্ততা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভাঙ্গায় দুই কাভার্ডভ্যানের সংঘর্ষ, নিহত ২ জ্বর ঠোসা কেন হয়, হলে করণীয় কী, জানালেন তাসনিম জারা শি’কে ‘মহান নেতা’ বলে প্রশংসায় ভাসালেন ট্রাম্প প্রতিদ্বন্দ্বী নয়, সহযোগী হতে হবে চীন ও যুক্তরাষ্ট্রকে: শি জিনপিং শাপলা চত্বর হত্যা মামলা: ট্রাইব্যুনালে আনা হলো দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে ঢাকাসহ ১০ অঞ্চলে কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা ঢাবি মসজিদে সাদিক কায়েমের বিয়ে পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত স্পেনের অভিজাত এলাকায় ১৬৫ কোটিতে মেসির সাম্রাজ্য হাজী সেলিমের ২০ বছরের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল ঢাকা জেলা প্রশাসন নোয়াখালীতে দুই ডেন্টাল ল্যাবের কার্যক্রম বন্ধ, জরিমানা লাখ টাকা মাদক বিরোধী অভিযানে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারই সেরা রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল পাইকগাছায় বৃদ্ধা চাচিকে গালিগালাজ ও লাঞ্ছিতর অভিযোগ ঢাকায় আসছে ‘ডোনাল্ড ট্রাম্প’ মাদারীপুর সরকারি কলেজের নতুন ছাত্রাবাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

পাইকগাছায় আবারও পাখি শিকারী আটক-১।।

  • Reporter Name
  • আপডেট সময় : 11:39:25 am, Monday, 9 December 2024
  • 124 বার পড়া হয়েছে

পাইকগাছায় আবারও পাখি শিকারী আটক-১।।

এম জালাল উদ্দীন-পাইকগাছা।।
  
পাইকগাছায় আবারও একজন পাখি শিকারীকে আটক পূর্বক পাখি অবমুক্ত সহ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।  
জানা যায়, সোমবার উপজেলার লতা ইউনিয়নের পুতলাখালী সংলগ্ন বিলে সাউন্ড বক্সের মাধ্যমে পাখি শিকার করা হচ্ছে এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন- উপজেলা আনসার কোম্পানি কমান্ডার আবু হানিফ- ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, ওয়ার্ড লিডার মোঃ সোহাগ গাজী এবং ভিডিপি সদস্য মোঃ জাবির মাহমুদ অভিযান চালিয়ে পুতলাখালী গ্রামের জিতেন বিশ্বাসের ছেলে সুভাষ বিশ্বাস -৫০- নামের একজন পাখি শিকারীকে হাতে নাতে আটক করেন। এ সময় তার কাছে পাখির সুরের মিউজিকযুক্ত ২টি সাউন্ড বক্স- ১২টি ফাঁদজাল- একটি পাখির ঝুড়ি এবং ১টি শিকারকৃত ডুংকর প্রজাতির পরিযায়ী পাখি পাওয়া যায়। 
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন সরেজমিনে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী -সংরক্ষণ ও নিরাপত্তা- আইনে আটককৃত ব্যক্তিকে দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জব্দকৃত আলামতসমূহ পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়াও জব্দকৃত অতিথি পাখিকে জীবিত উদ্ধার করে অবমুক্ত করে দেওয়া হয়। 
এসময়ে উপস্থিত সকলের সামনে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন বলেন- পরিযায়ী পাখি শিকার করার কোন সুযোগ নেই। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। 
উল্লেখ্য- গত ৩ ডিসেম্বর রাতে পাইকগাছার বেতবুনিয়া গ্রাম থেকে আরো একজন পাখি শিকারীকে আটক করা হয়েছিল। ভ্রাম্যমাণ আদালত তাকেও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে হোটেলে ককটেল বিস্ফোরণ, আহত ৬

পাইকগাছায় আবারও পাখি শিকারী আটক-১।।

আপডেট সময় : 11:39:25 am, Monday, 9 December 2024