Dhaka , Thursday, 5 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড শ্রীপুরে ভিজিএফ তালিকা নিয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ শ্রীপুরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত পাইকগাছায় ‘দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত পাইকগাছায় আবির-রঙের উৎসবে দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উদযাপন এলাকার উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান-এমপি আবুল কালাম আজাদ ইবিতে শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যা, কর্মচারীর আত্মহত্যার চেষ্টা চবিতে ফ্যাসিস্টের দোসর সাইদ হোসেন এর বিতর্কিত পদোন্নতি : প্রশ্নবিদ্ধ প্রশাসন পবিপ্রবিতে ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশনের ডীন হলেন চবির ছাত্র প্রফেসর ড. মো: হাছান উদ্দীন টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৭ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবা জব্দ এবং ১ মাদক পাচারকারী আটক পলাশে মব সৃষ্টির অবসান ঘটিয়ে প্রধান শিক্ষক বরুণ চন্দ্র দাস স্বপদে বহাল রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও একাধিক পরকীয়াকারী মহিলাসহ হত্যা মামলার আসামি গ্রেফতার  কুলাঘাটে ফসলি জমিতে র‍্যাবের হানা; অভিনব কায়দায় লুকানো ৫৭ কেজি গাঁজাসহ আটক ১ কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবি’র অভিযান: ৪৭ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ মৌলভীবাজারে পিকআপ–মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত রাজধানীতে অনুমোদনহীন সাবান–তেল কারখানায় বিএসটিআইয়ের অভিযান, জরিমানা ও কারাদণ্ড ১০ নং রায়পুর ইউনিয়ন আওয়ামী প্রবাসী ফোরামের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ। সাংবাদিক আইয়ুব আলীর মৃত্যুতে সিআরএফ’র শোক ইদে ঘরমুখো মানুষের স্বস্তি ফেরাতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করতে নির্দেশ : মন্ত্রী শেখ রবিউল আলম ঝালকাঠিতে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ১৫ লাখ টাকার ক্ষতি চট্রগ্রামে শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের ২ অনুসারী দেশি-বিদেশি অস্ত্র ও ইয়াবাসহ গ্রেপ্তার ​বীরগঞ্জে ৬ পিস ট্যাবলেটসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে ব্যতিক্রমী ইফতার আয়োজন লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২জনের মৃত্যু সামুদ্রিক নিরাপত্তা জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় চীনা রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্ব পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ‎খাল খনন পুনর্জাগরণের মাধ্যমে মানুষের জীবন-জীবিকার পরিবর্তন হবে: পানি সম্পদ মন্ত্রী কৃষির উন্নয়ন হলে দেশের উন্নয়ন হবে: মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মার্কিন দূতাবাস সহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

পবিপ্রবিতে ২ কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত  ভিডিও ফাঁস।।

  • Reporter Name
  • আপডেট সময় : 04:49:28 am, Wednesday, 18 October 2023
  • 240 বার পড়া হয়েছে

পবিপ্রবিতে ২ কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত  ভিডিও ফাঁস।।

জান্নাতীন নাঈম জীবন
পবিপ্রবি প্রতিনিধি।।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে-পবিপ্রবি-এক শিক্ষককে হেনস্তা ও গালমন্দ করা হয়েছে। ইতোমধ্যে এ সম্বলিত একটি ভিডিও ফুটেজ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির হাতে এসে পৌছেছে। 
ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ আতাউর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের মাস্টাররোল কর্মচারী মোঃ শামসুল হক ওরফে রাসেল মিলে বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেন মন্ডলকে কৃষি অনুষদের সামনে হেনস্তা করেন। এ সময় তাকে বিভিন্ন ভাবে অশ্রাব্য গালিগালাজ করেন ঐ দুই কর্মকর্তা। একই সাথে তাকে মারধরের চেষ্টা করেন মোঃ শামসুল হক ওরফে রাসেল এবং মোঃ আতাউর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ শাহীন হেসেন ও অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ ওয়াজকুরুনি তাদের বাঁধা দেন। 
ঘটনার অনুসন্ধানে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের নিয়ে এক মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক  মোঃ ওয়াজকুরুনি এ শিক্ষককে মুঠোফোনে হুমকি দেন। পরবর্তীতে মোঃ আনোয়ার হোসেন মন্ডল মোঃ ওয়াজকুরুনি ও মোঃ শামসুল হক ওরফে রাসেলের বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ করে পটুয়াখালীর দুমকি থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেন। উক্ত জিডি প্রত্যাহারের জন্য বিভিন্ন ভাবে মোঃ আনেয়ার মন্ডলকে চাপ দিতে থাকেন অভিযুক্ত কর্মকর্তারা। এর প্রেক্ষিতেই একাডেমিক ভবনের সামনে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে সহযোগী অধ্যাপক মোঃ আনোয়ার হোসেন মন্ডল জানান, আমি বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয়ে কথা বলায় তারা আমাকে মারতে উদ্দত হন। পরবর্তীতে আমি নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলে আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে জিডি প্রত্যাহার করতে বাধ্য করা হয়েছে। 
শিক্ষককে হেনস্তা করার অভিযোগ নিয়ে জিজ্ঞেস করা হলে মোঃ শামসুল হক (রাসেল) জানান, “একাডেমিক ভবনের সামনে এ শিক্ষকের সাথে কোন ধরণের গালমন্দ বা হেনস্তার ঘটনা ঘটেনি। আর এ ধরণের কিছু প্রমাণ হলে প্রশাসন আমাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।
এদিকে গালমন্দ ও মারতে যাওয়ার অভিযোগ অস্বীকার করে মোঃ আতাউর রহমান বলেন, “মোঃ আনোয়ার মন্ডল অফিসারদের নিয়ে বাজে মন্তব্য করেছিলেন, পরবর্তীতে ঘটনার প্রেক্ষিতে তিনি একটি জিডিও করেন। সেগুলো মিমাংসিত। তাকে গালমন্দ বা মারতে যাওয়ার কোন প্রমান আছে  এগুলো অতিরঞ্জিত।
সম্প্রতি এ ঘটনাকে আমলে নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি একটি স্মারকলিপির মাধ্যমে প্রশাসনের কাছে ঘটনার যথাযথ তদন্ত ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। 
প্রসঙ্গত, এর আগেও বিভিন্ন শিক্ষককে হেনস্তার একাধিক অভিযোগ রয়েছে মোঃ শামসুল হক (রাসেল)ও মোঃ আতাউর রহমানের বিরুদ্ধে। তাছাড়া সম্প্রতি নিয়মমাফিক দপ্তরে অনুপস্থিত থেকেও একমাসে ৪৫ দিনের বেতন নেওয়ার অভিযোগ পাওয়া যায় মাস্টাররোলে কর্মরত মোঃ শামসুল হকের বিরুদ্ধে। যা দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলোতে গুরুত্বের সাথে প্রকাশিত হয়। একই সাথে তাকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের পিও হিসেবে এবার নিয়োগ দেওয়ার চেস্টা করছে প্রশাসন এমন গুঞ্জনও রয়েছে। যেখানে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য পদ নেই সেখানে কিভাবে নিয়োগ হয় তা নিয়েও বিশ্ববিদ্যালয়ের মহলে রয়েছে একাধিক আলোচনা সমালোচনা। 
এ বিষয়ে জিজ্ঞেস করা হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত জানান, “বিশ্ববিদ্যালয় হলো বুদ্ধিবৃত্তিক চর্চার জায়গা, এটি পেশিশক্তি প্রদর্শনের জায়গা নয়। এ ঘটনাটি নিয়ে শিক্ষক সমিতির সাথে আলোচনা হয়েছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মধুপুরে এক সেবনকারীকে দেড় বছরের কারাদণ্ড

পবিপ্রবিতে ২ কর্মকর্তা কর্তৃক শিক্ষক লাঞ্ছিত  ভিডিও ফাঁস।।

আপডেট সময় : 04:49:28 am, Wednesday, 18 October 2023