Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু কক্সবাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও টাকাসহ গ্রেফতার ৩ শরীয়তপুরের জাজিরায় অনুমোদনহীন সেমাই কারখানায় অভিযান, ১ লাখ জরিমানা চট্টগ্রামে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ইন্টারকম সেবা উদ্বোধন রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার রামগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় এক সাংবাদিক মারাত্মক আহত রূপগঞ্জে পানি উন্নয়ন বোর্ডের জমির সীমানা নির্ধারণে মাঠ পরিদর্শন করলো পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। মাদক বিরোধী অভিযান রুপগঞ্জে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার-৪ মাদক ব্যবসায়ী সীমান্তে ১৫ বিজিবি’র সাঁড়াশি অভিযান: দুই জেলায় বিপুল মাদক ও প্রসাধনী উদ্ধার পাইকগাছা পৌরসভায় জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাইকগাছায় প্রশাসনের উদ্যোগে ন্যায্যমূল্যের বাজারের উদ্বোধন পাইকগাছায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

নৌপরিবহন উপদেষ্টার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন বন্দর ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

  • Reporter Name
  • আপডেট সময় : 09:36:07 pm, Tuesday, 20 January 2026
  • 21 বার পড়া হয়েছে

নাদিম সরকার,

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন আজ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন করেছেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বন্দরটির সার্বিক কার্যক্রম, অবকাঠামোগত সক্ষমতা, পণ্য খালাস ও পরিবহন ব্যবস্থাপনা এবং সংশ্লিষ্ট সংস্থাসমূহের সমন্বয় পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন। এ সময় তিনি বন্দর ব্যবস্থাপনাকে আরও গতিশীল, স্বচ্ছ ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় নৌপরিবহন উপদেষ্টা উপস্থিত জনসাধারণের সাথে আসন্ন গণভোট বিষয়ে মতবিনিময় করেন এবং তাদের হ্যা ভোটের গুরুত্ব বিষয়ে আলোকপাত করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা বলেন, বাংলাবান্ধা স্থলবন্দর দেশের উত্তরাঞ্চলের বাণিজ্য ও আঞ্চলিক যোগাযোগ সম্প্রসারণে একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। এই বন্দরের পূর্ণ সক্ষমতা কাজে লাগাতে হলে অবকাঠামো উন্নয়ন, আধুনিক ব্যবস্থাপনা এবং আন্তঃসংস্থাগত সমন্বয় আরও জোরদার করতে হবে।

আঞ্চলিক যোগাযোগ প্রসঙ্গে তিনি বলেন, উপমহাদেশে প্রতিটি দেশের সঙ্গে সম্পর্ক ভিন্ন ধরনের। বাংলাদেশ থেকে সরাসরি সড়কপথে চীন সংযুক্ত হওয়ার পরিকল্পনা বাস্তবসম্মত নয়; এক্ষেত্রে নেপাল বা ভুটানের মধ্য দিয়ে যেতে হবে। তবে নেপাল ও ভুটান যদি বন্দর ব্যবহারে আগ্রহী হয়, তাহলে মোংলা বন্দরকে সংযুক্ত করা যেতে পারে।

স্থলবন্দর কার্যক্রম সম্পর্কে উপদেষ্টা বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। ভুটান, নেপাল ও ভারত থেকে পাথর আমদানি অব্যাহত আছে এবং ব্যবসায়ীদের জন্য কোনো কার্যক্রম বন্ধ হয়নি। তবে যাত্রী চলাচল সারাদেশেই কিছুটা কমেছে, যার অন্যতম কারণ ভারতীয় ভিসা ইস্যু সংক্রান্ত সীমাবদ্ধতা।

তিনি বন্দর এলাকায় যানজট নিরসন, পণ্য খালাসে সময় কমানো, নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতকরণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ স্হলবন্দর কতৃপক্ষের চেয়ারম্যান,পঞ্চগড়ের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা

নৌপরিবহন উপদেষ্টার বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শন বন্দর ব্যবস্থাপনা ও বাণিজ্য সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ

আপডেট সময় : 09:36:07 pm, Tuesday, 20 January 2026