Dhaka , Saturday, 7 March 2026
নিবন্ধন নাম্বারঃ ১১০, সিরিয়াল নাম্বারঃ ১৫৪, কোড নাম্বারঃ ৯২
শিরোনাম ::
দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২ কক্সবাজারের উন্নয়ন: সমস্যা-সম্ভাবনা ও করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত চরভদ্রাসনে ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলীর উদ্যোগে ইফতার মাহফিল। মমতা’র উদ্যোগে প্রাণিসম্পদ উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সমাজে অপরাধ দমন ও অপরাধী গ্রেফতারে সরকার সম্পূর্ণ জিরো টলারেন্স নীতি পালন করছে: মীর হেলাল চট্টগ্রামের বায়েজিদে মাদকের অঘোষিত সাম্রাজ্য, নিয়ন্ত্রণে দুই ভাই সাইফুল ও টুটুল যমুনা ইলেকট্রনিক্সের ‘ডাবল খুশি অফার–সিজন ৪’ শুরু, ঈদের আনন্দ দ্বিগুণ হবে বিএনপির সংসদ সদস্যদের দ্বিতীয় দিনের কর্মশালা চলছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রীর আকস্মিক পরিদর্শন নিখোঁজের চারদিন পর কক্সবাজার সদর হাসপাতালে লিফটের ঘরে মিলল এক নারীর মৃতদেহ সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ব্রাহ্মণবাড়িয়ার শামীমা আক্তার দুর্গাপুর সাংবাদিক সমিতির ৩ সাংবাদিকের নামে মিথ্যা মামলা গ্যাস সংকটে ঘোড়াশাল-পলাশ সারকারখার উৎপাদন বন্ধ মিতালী বাজার এসএসসি ২০২০ ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ: ৫০টি সুবিধাবঞ্চিত পরিবার পেল রমজানের উপহার। রূপগঞ্জের মুরাপাড়ায় মাদকবিরোধী অভিযান, মাদক কারবারিদের কঠোর হুঁশিয়ারি কক্সবাজারের রামু থেকে জাল টাকার সরঞ্জামসহ ডিবির হাতে যশোরের এক যুবক আটক পাইকগাছায় সেই মৎস্য ঘের নিয়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে; বাঁধ কেটে দেওয়ার অভিযোগ খলিফা ওমরের আদর্শ অনুসরণ করে অর্পিত দায়িত্ব পালন করবো: এমপি আবুল কালাম আজাদ কুলাউড়ায় কানাডা পাঠানোর নামে কোটি টাকার প্রতারণা বাহুবল–নবীগঞ্জ সার্কেলের এএসপি জহিরুল ইসলামের বদলি ইবি শিক্ষিকা হত্যা মামলার প্রধান আসামি ফজলুর রহমান গ্রেফতার মহাকালের এক অলৌকিক যুদ্ধের সাক্ষী বদরের প্রান্তর রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে জামাতের সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত। চট্টগ্রামে ড্যাবের ইফতার মাহফিলে ডা. ফরহাদ হালিম ডোনার তথ্যমন্ত্রীর সফরকে বানচাল করতে ফ্যাসিবাদী দোসরদের সার্কিট হাউজে মব সৃষ্টি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র বড় সাফল্য: ১৪ লক্ষাধিক টাকার শাড়ি ও জিরা জব্দ লালমনিরহাটে তরুণ সমাজের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে তরুণদের সরব উপস্থিতি ছোট বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যা: রংপুরে র‍্যাবের জালে প্রধান আসামি কুড়িগ্রাম ও লালমনিরহাট সীমান্তে ১৫ বিজিবি’র হানা: বিপুল পরিমাণ জিরা ও মাদক জব্দ লক্ষ্মীপুরে ঝগড়া থামাতে গিয়ে অটোরিকশা চালকের কিল-ঘুষিতে যুবদল নেতার মৃত্যু

নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা: ইউপি সদস্যকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

  • Reporter Name
  • আপডেট সময় : 11:49:15 pm, Saturday, 14 August 2021
  • 225 বার পড়া হয়েছে

নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা: ইউপি সদস্যকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

নোয়াখালী প্রতিনিধি।।

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নয় বিএনপি নেতা হারুনুর রশিদ মোল্লা প্রকাশ হারুন মোল্লাকে (৫৫) গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।

শনিবার (১৪ আগস্ট) বিকেলে নিহতের ভাই আমিনুল হক বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ১০-১২ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এদিকে নিহত হারুন মোল্লার মরদেহের ময়না তদন্ত শেষে শনিবার দুপুরে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গ থেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বিকাল সাড়ে ৪টার দিকে আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজায় অংশ গ্রহণ করেন নোয়াখালী-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন ভিপিসহ দলীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসী।
বিএনপি নেতা মো. শাহজাহান বলেন আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লা একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি বিগত ২০১১ ও ২০১৬ সালের স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি থেকে আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও তিনি একজন শক্ত প্রার্থী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এটি একটি রাজনৈতিক হত্যাকান্ড দাবী করে তিনি বলেন- এ খুনের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন সদর উপজেলার পশ্চিমাঞ্চলে অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে মানুষ শংকিত। তিনি দ্রুত অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানান।

এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে স্থানীয় পশ্চিম তালতলা নামক স্থানে এলোপাতাড়ি গুলি করে ও নির্মমভাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান বলেন, নিহতের ভাই বাদী হয়ে ৪০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলার অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি খতিয়ে দেখে মামলা নথিভুক্ত করার প্রক্রিয়া চলছে। হত্যাকান্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পুলিশের কয়েকটি টিম কাজ করছে। শুক্রবার রাতেই পুলিশ আন্ডার ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালায়। গ্রেফতার আতংকে এলাকার পুরুষরা অন্যত্র পালিয়ে গেছে।

নোয়াখালী পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, হারুন মোল্লা হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ অভিযোগটি নিয়ে কাজ করছে। হত্যাকান্ডের সঙ্গে সম্পৃক্তদের গ্রেফতার করতে পুলিশী অভিযান চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দিনাজপুরের বিরল সীমান্তে বিজিবি–র‌্যাবের যৌথ অভিযানে ২৯৯ বোতল ভারতীয় স্কাফ সিরাপসহ আটক ২

নোয়াখালীতে বিএনপি নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা: ইউপি সদস্যকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের

আপডেট সময় : 11:49:15 pm, Saturday, 14 August 2021